Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
জ্বালানি সংকটে গাজায় ইউকিউবেটরে রাখা ১০০'র বেশি শিশুর জীবন বিপন্ন: জাতিসংঘ

আন্তর্জাতিক

আল জাজিরা
22 October, 2023, 10:20 pm
Last modified: 23 October, 2023, 12:45 pm

Related News

  • ‘শত্রুভাবাপন্ন নয়’ এমন জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে: জাতিসংঘকে ইরান
  • হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ: গুতেরেস
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • ইরান যুদ্ধ শুরুর পর প্রথম খসড়া প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট আজ
  • ইরানের স্কুলে হামলায় ১৬৫ জন নিহতের ঘটনায় ‘গভীর উদ্বেগ’ জাতিসংঘের বিশেষজ্ঞদের

জ্বালানি সংকটে গাজায় ইউকিউবেটরে রাখা ১০০'র বেশি শিশুর জীবন বিপন্ন: জাতিসংঘ

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের মতে, গাজায় প্রতিদিন ১৬০ জন নারী সন্তান জন্মদান করেন। ২৩ লাখ জনসংখ্যার মধ্যে বর্তমানে ৫০ হাজার গর্ভবতী নারী রয়েছেন বলে হিসাব করেছে সংস্থাটি।
আল জাজিরা
22 October, 2023, 10:20 pm
Last modified: 23 October, 2023, 12:45 pm
গাজা সিটির আল-শিফা হাসপাতালে নবজাতক শিশুকে ইনকিউবেটরে চিকিৎসা সেবা দিচ্ছেন একজন ফিলিস্তিনি নার্স। ফাইল ছবি: মাহমুদ হামস/ এএফপি

ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের আক্রমণের পর গাজা উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। জ্বালানি সংকটে বন্ধ আছে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্র। এরমধ্যে জ্বালানি তেল দিয়ে জেনারেটর চালিয়ে হাসপাতালে জরুরি সেবা দেওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু, ইসরায়েলের নতুন করে দেওয়া অবরোধে পাওয়া যাচ্ছে না সে জ্বালানি, ফলে গাজার হাসপাতালগুলোয় ইনকিউবেটরে রাখা অন্তত ১২০ নবজাতক শিশুর জীবন ঝুঁকির মধ্যে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের সংস্থা- ইউনিসেফ এর মুখপাত্র জনাথন ক্রিকস বলেন, 'বর্তমানে ১২০ জন নবজাতক ইউকিউবেটরে রয়েছে, এরমধ্যে ৭০ জনকে রাখা হয়েছে মেকানিক্যাল ভেন্টিলেশনে– আর এটা নিয়েই আমরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন।

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের মতে, গাজায় প্রতিদিন ১৬০ জন নারী সন্তান জন্মদান করেন। সংস্থাটির অনুমান, ২৩ লাখ জনগোষ্ঠীর মধ্যে বর্তমানে ৫০ হাজার গর্ভবতী নারী রয়েছেন।

গতকাল শনিবার রাফাহ সীমান্তপথ দিয়ে মানবিক ত্রাণ বহনকারী ২০টি ট্রাক মিশর থেকে গাজায় প্রবেশ করে। কিন্তু, ইসরায়েল জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে বাধা দিচ্ছে, যা হাসপাতাল চালু রাখতে ও অন্যান্য জরুরি সেবা প্রদানে একান্ত অপরিহার্য।  

গত ৭ অক্টোবর থেকেই হাজার হাজার ফিলিস্তিনিকে বোমা ও গোলাবর্ষণে হতাহত করা হয়েছে। আহতদের  চিকিৎসায় তখন থেকেই দরকারি ওষুধ, জ্বালানি ও এমনকি সুপেয় পানির অভাবে রয়েছে হাসপাতালগুলো।

এরমধ্যে গাজা উপত্যকাজুড়ে হাসপাতালের বিশেষায়িত ওয়ার্ডগুলোয় বিদ্যুতের অভাব অপরিণত অবস্থায় জন্মানো শিশুদের চিকিৎসা প্রদান ব্যাহত করছে। অথচ এ ধরনের শিশুদের মাতৃগর্ভে শ্বাসযন্ত্র পূর্ণ বিকশিত না হওয়ায়, তাদেরকে এসব ওয়ার্ডে শ্বাসপ্রশ্বাস নিতে যান্ত্রিক সহায়তা এবং অন্যান্য চিকিৎসা দেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

গাজায় ইসরায়েলি আগ্রাসন / নবজাতক শিশুর চিকিৎসা / জাতিসংঘ / ইউনিসেফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • ‘শত্রুভাবাপন্ন নয়’ এমন জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে: জাতিসংঘকে ইরান
  • হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ: গুতেরেস
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • ইরান যুদ্ধ শুরুর পর প্রথম খসড়া প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট আজ
  • ইরানের স্কুলে হামলায় ১৬৫ জন নিহতের ঘটনায় ‘গভীর উদ্বেগ’ জাতিসংঘের বিশেষজ্ঞদের

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net