Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
অবশেষে চট্টগ্রামের হাতি শাবকটির ঠাঁই হলো বঙ্গবন্ধু সাফারি পার্কে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 October, 2023, 12:45 pm
Last modified: 21 October, 2023, 12:50 pm

Related News

  • হাতিরা নিজেদের চিকিৎসায় ঔষধি গাছ ব্যবহার করে: গবেষণা
  • বাদশা বাহাদুর: নির্যাতন থেকে রেহাই, কিন্তু সে এখন যাবে কোথায়?
  • জিম্মার শর্ত ভেঙে হাতিকে নির্যাতনের অভিযোগ, সাফারি পার্কে ফিরল ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’
  • চট্টগ্রামে মধ্যরাতে লোকালয়ে দলছুট হাতি, তিন ঘণ্টার চেষ্টায় বনে ফেরত
  • টানা বৃষ্টিতে টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিটি মারা গেছে

অবশেষে চট্টগ্রামের হাতি শাবকটির ঠাঁই হলো বঙ্গবন্ধু সাফারি পার্কে 

কাদায় আটকে পড়া শাবকটি মানুষের সেবায় মোটামুটি সুস্থ হওয়ার পরও ফিরিয়ে নিচ্ছিলো না হাতির পাল। দুইবার তাকে দলে ফেরাতে চেষ্টা করে ব্যর্থ হয় বন বিভাগ।
টিবিএস রিপোর্ট
21 October, 2023, 12:45 pm
Last modified: 21 October, 2023, 12:50 pm
ছবি- টিবিএস

দলে ফেরাতে না পেরে চট্টগ্রামের বাঁশখালী এলাকার লোকালয়ে চলে আসা হাতি শাবকটিকে অবশেষে কক্সবাজারের চকরিয়ায় ডুলহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়েছে।

বাঁচিয়ে রাখতেই শাবকটিকে সাফারি পার্কে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতেই ১৫ থেকে ২০ দিন বয়সী হাতির শাবকটিকে চট্টগ্রামের বাঁশখালীর পাইরাং বন সংলগ্ন লোকালয় থেকে সাফারি পার্কে পাঠানো হয়। কিন্তু বিষয়টি জানাজানি হয় এর পরের দিন, শুক্রবার। 

কাদায় আটকে পড়া শাবকটি মানুষের সেবায় মোটামুটি সুস্থ হওয়ার পরও ফিরিয়ে নিচ্ছিলো না হাতির পাল। দুইবার তাকে দলে ফেরাতে চেষ্টা করে ব্যর্থ হয় বন বিভাগ।

শাবকটিকে শেষমেশ কক্সবাজারে সাফারি পার্কে পাঠানোর সিদ্ধান্তের পেছনে লোকালয়ে হাতির পালের হানার শঙ্কাকে তুলে ধরে বন বিভাগ। তাদের মতে, লোকালয়ে শাবকটি থাকার কারণে হাতির পাল সেখানে হামলা করার আশঙ্কা ছিল।

চট্টগ্রাম বিভাগীয় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী টিবিএসকে বলেন, "শাবকটিকে দেখতে সেখানে দিনে রাতে উৎসুক জনতা ভীড় করছিল।" 

"হাতির দল আশেপাশে মানুষের উপস্থিতি টের পেয়ে যেকোন সময় উত্তেজিত হয়ে উঠতে পারে। তখন মানুষের জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। তাই সবদিক বিবেচনা করে আমরা হাতি শাবকটিকে সাফারি পার্কে নিয়েছি," বলেন তিনি।

চট্টগ্রামের বাঁশখালী সরল ইউনিয়নের পাহাড়ি পাইরাং বনে পাঁচদিন আগে কাদা পানিতে আটকে থাকা অবস্থায় শাবকটিকে দেখতে পায় স্থানীয়রা।

যেদিন তাকে উদ্ধারের চেষ্টাও করেছিল পালের অন্য হাতিরা। ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার পর স্থানীয়রা শাবকটিকে উদ্ধার করে বনে ছেড়ে দিয়ে আসে। তবে, বিকেলের দিকে শাবকটি পার্শ্ববর্তী লোকালয়ে চলে আসে।  

শাবকটির সেসময় ১০৩ ডিগ্রি জ্বর ছিল। পরে তাকে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়। এরপর দুই দফা রাতে হাতির পালের কাছাকাছি দিয়ে এলেও সকালে দেখা যায় তাকে ফেলে রেখেই চলে গেছে অন্যরা। 

বন বিভাগের ধারণা, 'মানুষের সংস্পর্শে আসায়' অন্য হাতিরা শাবকটিকে আর নিতে চায়নি।

Related Topics

টপ নিউজ

হাতির শাবক হত্যা / হাতি / হস্তিশাবক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • হাতিরা নিজেদের চিকিৎসায় ঔষধি গাছ ব্যবহার করে: গবেষণা
  • বাদশা বাহাদুর: নির্যাতন থেকে রেহাই, কিন্তু সে এখন যাবে কোথায়?
  • জিম্মার শর্ত ভেঙে হাতিকে নির্যাতনের অভিযোগ, সাফারি পার্কে ফিরল ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’
  • চট্টগ্রামে মধ্যরাতে লোকালয়ে দলছুট হাতি, তিন ঘণ্টার চেষ্টায় বনে ফেরত
  • টানা বৃষ্টিতে টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিটি মারা গেছে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net