Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
নির্বাচনের পরও মাঠে ১৫ দিন নিরাপত্তা বাহিনী রাখতে চায় ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 October, 2023, 10:05 am
Last modified: 19 October, 2023, 10:07 am

Related News

  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ
  • পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে: নরেন্দ্র মোদি; নিজেদের ‍দুর্গেই শোচনীয় পরাজয়ের মুখে তৃণমূল কংগ্রেস
  • সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে এক বছর লাগতে পারে: মির্জা ফখরুল

নির্বাচনের পরও মাঠে ১৫ দিন নিরাপত্তা বাহিনী রাখতে চায় ইসি

তিনি নির্বাচনের পরিবেশ সৃষ্টি এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনে বড় রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানিয়েছেন।
টিবিএস রিপোর্ট
19 October, 2023, 10:05 am
Last modified: 19 October, 2023, 10:07 am
ফাইল ছবি

ভোটের পরেও শান্তিশৃঙ্খলা ঠিক রাখার জন্য ১৫ দিন নিরাপত্তা বাহিনী মাঠে রাখতে চায় নির্বাচন কমিশন, এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

বুধবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনে ভোটারদের কী বার্তা দেবেন এমন প্রশ্ন করা হলে, আনিছুর রহমান বলেন, "ভোটাধিকার প্রয়োগ করতে গেলে কেউ বাধা দিতে পারবে না…ভোটের পরেও আমরা শান্তি-শৃঙ্খলা ঠিক রাখার জন্য ১৫ দিন যাতে নিরাপত্তা বাহিনী মাঠে থাকে সেই প্রস্তাব রেখেছি। প্রয়োজনে সেটাও ব্যবহার করবো।"

পাশাপাশি তিনি নির্বাচনের পরিবেশ সৃষ্টি এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনে বড় রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানিয়েছেন।

ইসি বলেন, "আমাদের আবেদন থাকবে নিবন্ধিত ৪৪টি দল, সবাই যেন অংশগ্রহণ করে। আওয়ামী লীগ, বিএনপি নয়, ছোট-বড় দল নয়; সবার প্রতিই আমাদের এ আহ্বান। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে সবাই যেন নির্বিঘ্নে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।"

আনিসুর রহমান আরও বলেন, "দলগুলোর সঙ্গে আমাদের যে আলোচনার দরকার ছিল তা আমরা শেষ করেছি। এখন তো আর সেই সময় নেই। আমি ব্যক্তিগতভাবে বলবো একটা সমঝোতার দিকে যাক।"

"এগিয়ে যাওয়ার জন্য যে পরিবেশ সৃষ্টি করা দরকার, সেটা সবার দায়িত্ব। আমাদের যেমন দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আরও বেশি। তারা মাঠে থাকবে, তাদের জনগণের কথাও চিন্তা করা উচিত। দেশ ও জাতির কথা চিন্তা করা উচিত।"

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, "তফসিল আমরা যথাসময়েই দেবো। যথেষ্ট সময় আছে। নভেম্বরের প্রথম সপ্তাহের কথা বলেছিলাম আমরা, সেটা যে প্রথম সপ্তাহেই হতে হবে, এমন নয়। তবে নভেম্বরের কোনো একটা সময় দেবো।"

যথাসময়ে নির্বাচন হওয়া নিয়ে কোন শঙ্কা করছেন কিনা এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনিছুর বলেন, "শঙ্কা তো করছি না। যখন ভোট করবো তখন বিষয়টি আসবে…পরিস্থিতির ওপর নির্ভর করবে। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবো। কোনো বাধা দেখছি না।" 

Related Topics

টপ নিউজ

ইসি আনিছুর রহমান / নিরাপত্তা বাহিনী / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ
  • পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে: নরেন্দ্র মোদি; নিজেদের ‍দুর্গেই শোচনীয় পরাজয়ের মুখে তৃণমূল কংগ্রেস
  • সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে এক বছর লাগতে পারে: মির্জা ফখরুল

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net