Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
ভাড়া বাসায় মিলল ৩ লাশ, পুলিশ বলছে ‘ডাকাতির জন্য হত্যা’

বাংলাদেশ

পাবনা প্রতিনিধি
05 June, 2020, 05:45 pm
Last modified: 05 June, 2020, 05:47 pm

Related News

  • নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট
  • পাবনা-১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণে বাধা নেই: আপিল বিভাগ
  • জাতীয় নির্বাচন: সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে ভোট স্থগিত করল ইসি 
  • পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত
  • পানিতে ডুবিয়ে আট কুকুরছানা হত্যায় মামলা: সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

ভাড়া বাসায় মিলল ৩ লাশ, পুলিশ বলছে ‘ডাকাতির জন্য হত্যা’

পাবনা সদরের দিলালপুরের একটি ভাড়া বাসা থেকে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাসহ তার স্ত্রী-কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনাটি দুই-তিন আগের বলে উল্লেখ করেন সদর থানার ওসি।
পাবনা প্রতিনিধি
05 June, 2020, 05:45 pm
Last modified: 05 June, 2020, 05:47 pm
লাশ উদ্ধার শেষে বাড়িটি ঘিরে রাখে পুলিশ। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

পাবনা সদরের দিলালপুরের একটি ভাড়া বাসা থেকে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাসহ তার স্ত্রী-কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা আড়াইটায় শহরের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পার্শ্ববর্তী আবদুল খালেকের ভাড়া বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পাবনা সদর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, ধারণা করা হচ্ছে ডাকাতির উদ্দেশে তিনজনকে কুপিয়ে হত্যার পর বাড়ির মালামাল লুট করা হয়।

তবে ঘটনাটি দুই-তিন আগের বলে উল্লেখ করেন তিনি।

নিহতরা হলেন- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জব্বার (৬৭), তার স্ত্রী ছুম্মা খাতুন (৫৮) ও তাদের পালিত মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী সানজিদা খাতুন (১৪)।

ওসি জানান, এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার জুমার নামাজের পর পুলিশ শহরের দক্ষিণ রাঘবপুরের ফায়ার সার্ভিস অফিসের সামনের একটি বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করে।

পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, শহরের দিলালপুর মহল্লার মৃত আবদুল খালেকের বাসায় চার বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবদুল জব্বার। গত তিনদিন ধরে ওই বাসা থেকে কেউ বাইরে বের না হওয়ায় এলাকাবাসীর সন্দেহ হয়। তখন তারা বাসার খোলা জানালায় উঁকি দিয়ে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। 

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাড়িটি ঘিরে রেখেছে। রাজশাহী থেকে ফরেনসিক টিম পাবনায় আসার পর বিস্তারিত জানা যাবে। তবে পুলিশের প্রাথমিক ধারণা, দুই-তিনদিন আগে বাসায় ঢুকে তাদের হত্যা করেছে দুর্বৃত্তরা।

Related Topics

টপ নিউজ

পাবনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট
  • পাবনা-১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণে বাধা নেই: আপিল বিভাগ
  • জাতীয় নির্বাচন: সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে ভোট স্থগিত করল ইসি 
  • পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত
  • পানিতে ডুবিয়ে আট কুকুরছানা হত্যায় মামলা: সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net