Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে আছে: ঢাকায় ওআইসি’র ১৪ মিশন প্রধানকে প্রধানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 October, 2023, 07:10 pm
Last modified: 18 October, 2023, 10:39 pm

Related News

  • জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
  • কর্মসূচি স্থগিত, রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
  • তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি
  • দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াতের জরুরি বৈঠক
  • নতুন ‘সাইকস-পিকো বন্দোবস্তের’ বিরুদ্ধে এরদোয়ানের হুঁশিয়ারি

বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে আছে: ঢাকায় ওআইসি’র ১৪ মিশন প্রধানকে প্রধানমন্ত্রী

বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢাকায় ১৪টি ওআইসি দেশের মিশন প্রধানদের সঙ্গে এক জরুরি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টিবিএস রিপোর্ট
18 October, 2023, 07:10 pm
Last modified: 18 October, 2023, 10:39 pm
শেখ হাসিনা। ছবি: বাসস

ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকায় ১৪টি ওআইসি দেশের মিশন প্রধানদের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি বলেন, 'বাংলাদেশ ফিলিস্তিনের পাশে দৃঢ়ভাবে আছে।'

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার বলেন, প্রধানমন্ত্রী ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে এদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জরুরি বৈঠকের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর মিশন প্রধানদের মধ্যে ফিলিস্তিন, সৌদি আরব, আলজেরিয়া, মরক্কো, কাতার, লিবিয়া, তুরস্কের রাষ্ট্রদূতেরা; ব্রুনাইয়ের হাই কমিশনার; সংযুক্ত আরব আমিরাত, ইরাক, মিশর, ওমান, ইন্দোনেশিয়া এবং অন্যান্য দেশের চার্জ ডি অ্যাফেয়ার্স বৈঠকে অংশ নেবেন।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণভবনের গেটে সাংবাদিকদের ব্রিফ করবেন।

এর আগে আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান বলেন, ওআইসি সদস্যদের উচিত ইসরায়েলের ওপর তেল অবরোধ এবং অন্যান্য নিষেধাজ্ঞা আরোপ করা এবং সমস্ত ইসরায়েলি রাষ্ট্রদূতদের বহিষ্কার করা।

মঙ্গলবার গভীর রাতে গাজার একটি হাসপাতালে বিস্ফোরণে বিপুলসংখ্যক ফিলিস্তিনি নিহত হওয়ার পরে ক্রমবর্ধমান ইস্রায়েল-ফিলিস্তিনি সংঘাত নিয়ে আলোচনার জন্য সৌদি আরবের জেদ্দায় ওআইসি-এর জরুরি বৈঠকের আগে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

গাজার হাসপাতালে বিমান হামলার পর বিশ্বব্যাপী নিন্দায় সম্মুখভাগে রয়েছে সৌদি আরব।

এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি মিশন-প্রধানের বৈঠকের কয়েক ঘণ্টা আগে বাংলাদেশও ইসরায়েলের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / ওআইসি / জরুরি বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
  • কর্মসূচি স্থগিত, রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
  • তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি
  • দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াতের জরুরি বৈঠক
  • নতুন ‘সাইকস-পিকো বন্দোবস্তের’ বিরুদ্ধে এরদোয়ানের হুঁশিয়ারি

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net