Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
চার বিষয়ে বিএসইসি'র সাথে বৈঠক আইএমএফ প্রতিনিধি দলের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
16 October, 2023, 09:50 pm
Last modified: 16 October, 2023, 09:55 pm

Related News

  • মঙ্গলবার ঢাকা আসছে ১০ সদস্যের মার্কিন প্রতিনিধিদল, বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক
  • ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে স্বচ্ছতা ও আস্থা ফেরাতে ‘সংস্কার কমিশন’ গঠনের পরিকল্পনা সরকারের
  • এই উইকএন্ডেই ইরানের সঙ্গে পরবর্তী বৈঠক হতে পারে: ট্রাম্প
  • ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক: ইসরায়েল চায় হিজবুল্লাহর পতন, লেবানন চায় যুদ্ধবিরতি

চার বিষয়ে বিএসইসি'র সাথে বৈঠক আইএমএফ প্রতিনিধি দলের

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, এক বছর আগে এ প্রতিনিধি দলটি আমাদের সাথে বৈঠক করেছিল, সেই বৈঠকের পর থেকে আমাদের কী উন্নতি হয়েছে তারা জানতে চেয়েছে। আমরা আমাদের উন্নতির বিষয়ে তাদেরকে বলেছি।
টিবিএস রিপোর্ট
16 October, 2023, 09:50 pm
Last modified: 16 October, 2023, 09:55 pm
চার বিষয়ে বিএসইসি'র সাথে বৈঠক আইএমএফ প্রতিনিধি দলের

দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে বৈঠক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল। সোমবার (১৬ অক্টোবর) বিকাল তিনটায় বিএসইসির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে সংস্থার সকল কমিশনার ও  ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বিএসইসি সূত্রে জানা যায়, চারটি বিষয়কে কেন্দ্র করে বিএসইসির সাথে বৈঠক করেছে আইএমএফ। এগুলো হলো- পুঁজিবাজারের বর্তমান অবস্থা, নতুন আইনকানুন, গ্রিন বন্ড ও সর্বজনীন পেনশন স্কিম।

বর্তমান বাজারের বিষয়ে আইএমএফকে বলা হয়েছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সামনে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিনিয়োগকারীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নির্বাচনের পরে বাজারের অবস্থা ভালো হবে।

নতুন আইনের বিষয়ে বলা হয়েছে, স্বল্প-সময়ের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজারে কমোডিটি ও ডেরিভেটিভ চালু হবে। আইনটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অন্যদিকে, এটিবিতে প্রাইভেট-প্লেসমেন্টের মাধ্যমে মূলধন বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে।

আইএমএফ প্রতিনিধিরা গ্রিন বন্ডের জানতে চাইলে তাদের বলা হয়, বাংলাদেশের পুঁজিবাজারে বিভিন্ন ধরনের বন্ড চালু হবে। তার মধ্যে রয়েছে গ্রিন বন্ড, নারীদের জন্য অরেন্জ বন্ড।

সর্বজনীন পেনশন স্কিমের বিষয়ে বলা হয়েছে। এটি বাংলাদেশের একটি যুগান্তকারী পদক্ষেপ। পুঁজিবাজারের বন্ড মার্কেটের উন্নয়নে সর্বজনীন পেনশন স্কিম অনেক বড় ভূমিকা রাখতে পারবে।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, এক বছর আগে এ প্রতিনিধি দলটি আমাদের সাথে বৈঠক করেছিল, সেই বৈঠকের পর থেকে আমাদের কী উন্নতি হয়েছে তারা জানতে চেয়েছে। আমরা আমাদের উন্নতির বিষয়ে তাদেরকে বলেছি।

তিনি বলেন, কিছু বিষয়ে তাদের সহযোগিতা চেয়েছি। বিশেষ করে, একটি বড় ফান্ড সাপোর্টও চাওয়া হয়েছে। বলেছি, এই সহযোগিতা পেলে আমাদের আগামীর কাজগুলো করা অনেক সহজ হবে।

Related Topics

টপ নিউজ

পুঁজিবাজার / বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) / আইএমএফ প্রতিনিধি দল / বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

Related News

  • মঙ্গলবার ঢাকা আসছে ১০ সদস্যের মার্কিন প্রতিনিধিদল, বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক
  • ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে স্বচ্ছতা ও আস্থা ফেরাতে ‘সংস্কার কমিশন’ গঠনের পরিকল্পনা সরকারের
  • এই উইকএন্ডেই ইরানের সঙ্গে পরবর্তী বৈঠক হতে পারে: ট্রাম্প
  • ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক: ইসরায়েল চায় হিজবুল্লাহর পতন, লেবানন চায় যুদ্ধবিরতি

Most Read

1
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

3
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

4
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

5
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net