Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
করোনা আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের অবস্থার অবনতি, মস্তিষ্কে অস্ত্রোপচার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 June, 2020, 12:40 pm
Last modified: 05 June, 2020, 01:03 pm

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
  • ধানমন্ডি থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু

করোনা আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের অবস্থার অবনতি, মস্তিষ্কে অস্ত্রোপচার

'মোহাম্মদ নাসিমকে আজ (শুক্রবার) হাসপাতালের আইসোলেশন এইচডিইউ থেকে কেবিনে দেওয়ার কথা ছিল। ভোর সাড়ে ৫টা দিকে তার খিচুনি শুরু হয়। তখন সিটি স্ক্যান করে দেখা যায় ব্রেনে রক্তক্ষরণ হয়েছে। তখনই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।'
টিবিএস রিপোর্ট
05 June, 2020, 12:40 pm
Last modified: 05 June, 2020, 01:03 pm
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায়, আজ শুক্রবার তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটেছে। 

নাসিমের পুত্র এবং সাবেক সাংসদ তানভীর শাকিল জয় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

জয় জানান, 'করোনায় আক্রান্ত হওয়ার পর গতকাল রাত পর্যন্তও বাবার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছিল। কিন্তু, আজ সকালেই হঠাৎ করে তার ব্রেইন হেমোরেজ (মস্তিকে রক্ষক্ষরণ) হলে তাক্ষণিকভাবে তার সার্জারি করা হয়। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, যাতে তিনি তার ভক্ত ও অনুসারীদের মাঝে সুস্থ হয়ে ফিরতে পারেন।'

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর ডা. রাজিউল হকের নেতৃত্বে অপারেশন হয় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর। অপারেশন শেষে ডা. রাজিউল হক দ্য বিজেনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সকাল ৯টা থেকে পৌঁনে ১২টা পর্যন্ত অপারেশন করা হয়।

ডা রাজিউল হক বলেন, 'মোহাম্মদ নাসিমকে আজ (শুক্রবার) হাসপাতালের আইসোলেশন এইচডিইউ থেকে কেবিনে দেওয়ার কথা ছিল। ভোর সাড়ে ৫টা দিকে তার খিচুনি শুরু হয়। তখন সিটি স্ক্যান করে দেখা যায় ব্রেনে রক্তক্ষরণ হয়েছে। তখনই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।'

'এখন দুইদিন তাকে আইসিইউতে অবজারভেশনে রাখা হবে। এ সময় জ্ঞান বোঝা যাবে না। তবে পালস, বিপি ভালো আছে। এ দুদিন সিটি স্ক্যান করা হবে। দুদিন পর পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে।'

গত পহেলা জুন প্রথম সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর, তাকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময় তিনি শারীরিকভাবে অনেকটা দুর্বল ছিলেন।

Related Topics

টপ নিউজ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী / মোহাম্মদ নাসিম / আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • ফাইল ছবি/সংগৃহীত
    সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • ছবি: পিএমও
    একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
    নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়
  • ফাইল ছবি
    মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
  • ধানমন্ডি থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত

3
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

4
ছবি: পিএমও
বাংলাদেশ

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

5
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়

6
ফাইল ছবি
অর্থনীতি

মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net