Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আদেশ হাইকোর্টের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 October, 2023, 04:10 pm
Last modified: 12 October, 2023, 05:24 pm

Related News

  • অ্যানেসথেসিওলজিস্টের অভাবে নাজিরাবাজার মাতৃসদনে বন্ধ সিজারিয়ান সেবা, ৬ মাস ধরে নেই সরকারি ওষুধও
  • দেশে এক বছরে সিজারিয়ান ডেলিভারি ৯ শতাংশের বেশি বেড়েছে: বিবিএস
  • প্রতি ৫টির মধ্যে ২টি শিশুর জন্ম সিজারিয়ান ডেলিভারিতে
  • অষ্টম শ্রেণি পাস ‘চিকিৎসক’, করতেন অস্ত্রোপচার!
  • ইউনিয়ন মডেল কেন্দ্রে বছরে ১২ লাখ সাধারণ ডেলিভারি সম্ভব: স্বাস্থ্যমন্ত্রী 

অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আদেশ হাইকোর্টের

টিবিএস রিপোর্ট
12 October, 2023, 04:10 pm
Last modified: 12 October, 2023, 05:24 pm
প্রতীকী ছবি / সংগৃহীত

প্রয়োজন ছাড়া প্রসূতির সিজারিয়ান কার্যক্রম বন্ধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা নীতিমালাকে আইনের মর্যাদা দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। 

সেইসঙ্গে জনসচেতনতায় এ-সংক্রান্ত নীতিমালা আগামী ছয় মাসের মধ্যে ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) দায়ের করা জনস্বার্থে এক রিটের প্রেক্ষিতে জারি করা রুল নিষ্পত্তি করে বৃহস্পতিবার (১২ অক্টেবর) বিচারপতি নাইমা হায়দার ও কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ের পর রিট পক্ষের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম সাংবাদিকদের বলেন, আদালতের আদেশ অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয় একটি মাল্টি-স্টেকহোল্ডর কমিটি গঠন করে এই নীতিমালা প্রণয়নে। পরবর্তীতে নীতিমালাটি প্রণয়নের পর আদালতে উপস্থাপন করে মন্ত্রণালয়।

এরপর মন্ত্রণালয়ের জারি করা নীতিমালাটি আদালত তার রায়ের অংশ হিসেবে ঘোষণা করেন। নীতিমালাটি রায়ের অংশ হওয়ায় সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী এখন থেকে সেটি আইনের মর্যাদা পাবে বলে জানান রাশনা ইমাম। 

গত বুধবার (১১ অক্টোবর) প্রয়োজন ছাড়া প্রসূতির সিজার কার্যক্রম বন্ধে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়।

২০১৯ সালের ৩০ জুন সন্তান প্রসবের ক্ষেত্রে অপ্রয়োজনীয় অস্ত্রোপচার (সিজারিয়ান সেকশন) রোধে একটি নীতিমালা তৈরিতে বিশেষজ্ঞ ও অংশীজনের সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

একই সঙ্গে সরকারি-বেসরকারি ক্লিনিকে অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রতিরোধে কার্যকর তদারকি করতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। 

জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
 
Related Topics

টপ নিউজ

সিজারিয়ান / সি-সেকশন / সিজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
    দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • অ্যানেসথেসিওলজিস্টের অভাবে নাজিরাবাজার মাতৃসদনে বন্ধ সিজারিয়ান সেবা, ৬ মাস ধরে নেই সরকারি ওষুধও
  • দেশে এক বছরে সিজারিয়ান ডেলিভারি ৯ শতাংশের বেশি বেড়েছে: বিবিএস
  • প্রতি ৫টির মধ্যে ২টি শিশুর জন্ম সিজারিয়ান ডেলিভারিতে
  • অষ্টম শ্রেণি পাস ‘চিকিৎসক’, করতেন অস্ত্রোপচার!
  • ইউনিয়ন মডেল কেন্দ্রে বছরে ১২ লাখ সাধারণ ডেলিভারি সম্ভব: স্বাস্থ্যমন্ত্রী 

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

3
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

5
ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
আন্তর্জাতিক

দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net