Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
ভিআইপি মুভমেন্ট, রাজনৈতিক কর্মসূচি: তীব্র যানজটে ভুগছে ঢাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 October, 2023, 11:00 am
Last modified: 12 October, 2023, 02:59 pm

Related News

  • শাহবাগে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি  
  • সাভারে যানজটে সড়কে জন্ম নেওয়া সেই নবজাতক মারা গেছে
  • সাভারে যানজটে সড়কেই সন্তান প্রসব, নবজাতক ভর্তি এনআইসিইউতে
  • টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকার একাংশ; ধীরগতিতে চলছে গাড়ি, ভোগান্তিতে মানুষ
  • ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজটের কবলে ঢাকা, নাকাল নগরবাসী; বিভিন্ন স্কুলে ক্লাস-পরীক্ষা বন্ধ

ভিআইপি মুভমেন্ট, রাজনৈতিক কর্মসূচি: তীব্র যানজটে ভুগছে ঢাকা

জানতে চাইলে শেরেবাংলা নগর ট্রাফিক জোনের সহকারী কমিশনার তারেক সেকান্দার অভি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আজকে সপ্তাহের শেষ কার্যদিবস হওয়ায় যানজট অনেক বেশি। আমরা রাস্তা ক্লিয়ার রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।"
টিবিএস রিপোর্ট
12 October, 2023, 11:00 am
Last modified: 12 October, 2023, 02:59 pm

ছবি- মোহাম্মদ আলী/ টিবিএস

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল থেকেই স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত যানজটে ভুগছে ঢাকাবাসী। ভিআইপি মুভমেন্ট ও রাজনৈতিক কর্মসূচিতে স্থবির হয়ে আছে ঢাকার অধিকাংশ সড়ক।

গণমাধ্যম সূত্র অনুযায়ী, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঢাকায় পৃথক দুটি ইভেন্টে যোগ দিয়েছেন।

এদিকে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীজুড়ে সমাবেশ করেছে সংগঠনটি।

এছাড়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪, ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডেও কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এদিকে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্র সম্মেলন করছে বিএনপি।

জানতে চাইলে শেরেবাংলা নগর ট্রাফিক জোনের সহকারী কমিশনার তারেক সেকান্দার অভি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আজকে সপ্তাহের শেষ কার্যদিবস হওয়ায় যানজট অনেক বেশি। আমরা রাস্তা ক্লিয়ার রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।"

তিনি আরও বলেন, "আমরা (বিজয় সরণি ও তেজগাঁও ট্রাফিক জোন) শহরের মাঝামাঝি অবস্থানে আছি। গুলশান ও রমনার মতো অন্য ট্রাফিক জোনগুলোতে যানজট থাকলে বিজয় সরণিতে সাধারণত বেশি জ্যাম পড়ে।"

তেজগাঁও ট্রাফিক বিভাগের ইনচার্জ মোস্তাক আহমেদ প্রথম আলোকে বলেন, ভিভিআইপি চলাচল ও মগবাজার সড়কে একটি গার্ডার পড়ে যাওয়ার কারণে যানজট বেড়েছে। সকাল ১০টার দিকে সড়ক থেকে গার্ডার সরানোর পর যানজট কিছুটা কমে। 

যানজটে অতিষ্ট এক যাত্রী বলেন, "যদি ভিআইপি মুভমেন্টের জন্য রাস্তা বন্ধ থাকে, তাহলে আমাদেরকে আগেই তা জানানো উচিত।"

ছবি- রুমানা ফেরদৌস/ টিবিএস

যানজটে নাকাল অনেক যাত্রী সামাজিক মাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেছেন। 

বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ইমজির মল্লিক ফেসবুকে লিখেছেন "এ মুহুর্তে বিজয় সরণি এড়িয়ে চলুন। সবকিছুই থেমে আছে।"

নাফিজ ইমতিয়াজ নামক আরেকজন সামাজিক মাধ্যমে লিখেছেন, সকাল ৯টায় শান্তিনগর এলাকা থেকে যাত্রা শুরু করে তিনি সাড়ে ১০টায়ও মগবাজার এলাকা অতিক্রম করতে পারেননি।

"৯টায় শান্তিনগর, সাড়ে ১০টায় মগবাজার। ৯০ মিনিটে মাত্র ২ কিলোমিটার...আমি বলতে পারতাম মগবাজার এড়িয়ে চলুন কিন্তু মনে হচ্ছে সব রাস্তারই একই অবস্থা," বলেন নাফিজ।

আরেক যাত্রী ওয়াসিমা রওনক খান রিশতা লিখেছেন, "বাংলামোটর মোড়ে প্রায় ৪০ মিনিট আটকে আছি…কেউ কি জানেন এখানে কী গজব পড়েছে?"

অফিসগামী রুমানা জানান, আধা ঘণ্টারও বেশি সময় ধরে তিনি পান্থপথে আটকে ছিলেন।

দুপুর দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
 
Related Topics

টপ নিউজ

ঢাকার যানজট / যানজট / ট্রাফিক জ্যাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ছবি: এএফপি ও এপি
    কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Related News

  • শাহবাগে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি  
  • সাভারে যানজটে সড়কে জন্ম নেওয়া সেই নবজাতক মারা গেছে
  • সাভারে যানজটে সড়কেই সন্তান প্রসব, নবজাতক ভর্তি এনআইসিইউতে
  • টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকার একাংশ; ধীরগতিতে চলছে গাড়ি, ভোগান্তিতে মানুষ
  • ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজটের কবলে ঢাকা, নাকাল নগরবাসী; বিভিন্ন স্কুলে ক্লাস-পরীক্ষা বন্ধ

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

4
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
ছবি: এএফপি ও এপি
আন্তর্জাতিক

কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net