Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই সংঘাতের 'সবচেয়ে নির্ভরযোগ্য' সমাধান: রাশিয়া 

আন্তর্জাতিক

আল জাজিরা
10 October, 2023, 02:45 pm
Last modified: 10 October, 2023, 02:55 pm

Related News

  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • তেলের চড়া দামের মুনাফা পাচ্ছে রাশিয়া, ইউক্রেনও মস্কোর জ্বালানি শিল্পে হামলা জোরদার করছে
  • ইরানকে দেওয়া রাশিয়ার সামরিক সহায়তা কতটা বিস্তৃত?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • ১ এপ্রিল থেকে গ্যাসোলিন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করছে রাশিয়া

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই সংঘাতের 'সবচেয়ে নির্ভরযোগ্য' সমাধান: রাশিয়া 

সম্প্রতি আরব লীগের প্রধান আহমেদ আবুল ঘেইত রাশিয়া সফর করেছেন। গতকাল (সোমবার) তার সাথে এক নিউজ কনফারেন্সে এমন মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। 
আল জাজিরা
10 October, 2023, 02:45 pm
Last modified: 10 October, 2023, 02:55 pm
ছবি: রয়টার্স

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই সংঘাত সমাধানে 'সবচেয়ে নির্ভরযোগ্য' সমাধান বলে মনে করে রাশিয়া। একইসাথে ফিলিস্তিন ও ইসরায়েল একে অপরের সাথে লড়াই করলে সংকট সমাধান হবে না বলে মন্তব্য করেছে দেশটি। 

সম্প্রতি আরব লীগের প্রধান আহমেদ আবুল ঘেইত রাশিয়া সফর করেছেন। গতকাল (সোমবার) তার সাথে এক নিউজ কনফারেন্সে এমন মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। 

লাভরভ বলেন, "সহিংসতায় শত শত ইসরায়েলি এবং ফিলিস্তিনি মারা যাওয়ার ঘটনায় মস্কো গভীরভাবে উদ্বিগ্ন। একইসাথে অঞ্চল হিসেবে গাজাকে ইসরায়েলি প্রতিশোধের লক্ষ্য হিসাবে ঘোষণা করা হয়েছে।"

রাশিয়া নিজেও গত ২০ মাস ধরে ইউক্রেনে সাথে যুদ্ধ করছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলেন, "ইসরায়েল সম্পর্কে পশ্চিমা দেশগুলোর নীতি সম্পর্কে রাশিয়ার 'গুরুতর আপত্তি' রয়েছে।"

একইসাথে লাভরভ মনে করেন, ফিলিস্তিন সমস্যার অতি দ্রুত সমাধান জরুরী। তিনি রাশিয়া ও আরব লীগ ইসরায়েল-ফিলিস্তিনে 'রক্তপাত বন্ধে' কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

অন্যদিকে আবুল ঘেইত চলমান সহিংসতার জন্য উভয় পক্ষেরই নিন্দা করেছেন। তিনি বলেন, "আমরা ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের একটি ন্যায্য সমাধান দাবি করি।"

গত শনিবার সকালে গত কয়েক বছরের মধ্যে ইসরায়েলে সবচেয়ে বড় আক্রমণ চালায় হামাস। এ আক্রমণে মাত্র ২০ মিনিটের ব্যবধানে ইসরায়েলের বিভিন্ন স্থান ও অবকাঠামো লক্ষ্য করে ৫ হাজার রকেট ছোড়ে বলে জানিয়েছে হামাস।

হামাসের আক্রমণে অন্তত ৮০০ ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে আড়াই হাজারের বেশি ইসরায়েলি।

এই হামলা সম্পর্কে হামাসের উপ-প্রধান সালেহ আল-আরোরি জানান, তাদের এ লড়াইয়ের উদ্দেশ্য স্বাধীনতা অর্জন। বিজয়, মুক্তি ও স্বাধীনতা না আসা পর্যন্ত হামাস লড়াই চালিয়ে যাবে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে আল-আরোরি বলেন, "এটা কোনো (চোরাগোপ্তা) অপারেশন নয়। আমরা সর্বাত্মক যুদ্ধ শুরু করেছি। আমার লড়াই চালিয়ে যেতে এবং লড়াইয়ের পরিধি বাড়াতে চাই। আমাদের প্রধান লক্ষ্য একটা: আমাদের স্বাধীনতা এবং আমাদের পবিত্র স্থানগুলোর স্বাধীনতা।" 

অন্যদিকে ইসরায়েলের পাল্টা হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছে। এছাড়া কয়েক ডজন আহত ফিলিস্তিনির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আল জাজিরা। বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ায় গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হবে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

হামাসের আকস্মিক হামলার পর জনগণের উদ্দেশে দেওয়া বিবৃতিতে হামাসকে 'নজিরবিহীন মূল্য' চুকাতে হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন, "ইসরায়েলের জনগণ, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি (উই আর অ্যাট ওয়ার)। ...আজ সকালে ইসরায়েল রাষ্ট্র ও এর জনগণের বিরুদ্ধে খুনে হামলা চালিয়েছে হামাস।"

হামাসের হামলার কয়েক ঘণ্টা পর নেতানিয়াহুর এই ভিডিও বার্তা প্রচার করা হয়। তিনি বলেন, "পাশাপাশি আমি সর্বোচ্চ সংখ্যায় রিজার্ভ সেনাদের সমবেত করার নির্দেশ দিয়েছি। যাতে এমন বড় ও তীব্র পাল্টা হামলা চালানো যায়, শত্রুপক্ষ আগে কখনোই যেমন হামলার সম্মুখীন হয়নি।"
 
Related Topics

টপ নিউজ

ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব / ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত / রাশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • তেলের চড়া দামের মুনাফা পাচ্ছে রাশিয়া, ইউক্রেনও মস্কোর জ্বালানি শিল্পে হামলা জোরদার করছে
  • ইরানকে দেওয়া রাশিয়ার সামরিক সহায়তা কতটা বিস্তৃত?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • ১ এপ্রিল থেকে গ্যাসোলিন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করছে রাশিয়া

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net