Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
বৈদেশিক মুদ্রা রিজার্ভ ১০ বিলিয়নে নামলে আইএমএফের সহায়তা না-ও মিলতে পারে: রেহমান সোবহান

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 October, 2023, 04:40 pm
Last modified: 09 October, 2023, 05:12 pm

Related News

  • এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধ-পূর্ব তথ্যের ওপর ভিত্তি করে ২০২৬-২৭ অর্থবছরের ভর্তুকি, ঋণ পরিশোধের প্রাক্কলন
  • বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন?
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা

বৈদেশিক মুদ্রা রিজার্ভ ১০ বিলিয়নে নামলে আইএমএফের সহায়তা না-ও মিলতে পারে: রেহমান সোবহান

বাংলাদেশের রিজার্ভ ধারাবাহিকভাবে কমার সঙ্গে শ্রীলঙ্কার মিল দেখছেন রেহমান সোবহান। তবে ‘বাংলাদেশের অর্থনীতি নিঃসন্দেহে শ্রীলঙ্কার চেয়ে ভালো অবস্থায় আছে’ বলেও মন্তব্য করেন তিনি।
টিবিএস রিপোর্ট
09 October, 2023, 04:40 pm
Last modified: 09 October, 2023, 05:12 pm
অর্থনীতিবিদ রেহমান সোবহান। স্কেচ: টিবিএস

বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেছেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমতে কমতে এক সময় যদি তা ১০ বিলিয়ন ডলারে নেমে আসে, তখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সহায়তা না-ও মিলতে পারে।  

আজ সোমবার (৯ অক্টোবর) অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) এক অনুষ্ঠানে এসব কথা বলেন গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান। অনুষ্ঠানের শিরোনাম ছিল 'অধ্যাপক রেহমান সোবহানের সঙ্গে সংলাপ'।

বাংলাদেশের রিজার্ভ ধারাবাহিকভাবে কমার সঙ্গে শ্রীলঙ্কার মিল দেখছেন রেহমান সোবহান। তবে 'বাংলাদেশের অর্থনীতি নিঃসন্দেহে শ্রীলঙ্কার চেয়ে ভালো অবস্থায় আছে' বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, 'আমাদের বড় একটি রপ্তানি খাত আছে। তার সঙ্গে আছে রেমিট্যান্স বা প্রবাসী আয়, যা শ্রীলঙ্কার চেয়ে অনেক বেশি।' এসব কারণে বাংলাদেশের বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি কখনো শ্রীলঙ্কার মতো হতে পারে, এমনটা বিশ্বাস করেন না তিনি।

রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে,  গত সেপ্টেম্বরে দেশে আসা রেমিট্যান্সে উল্লেখযোগ্য পতন হয়েছে। এসময়ে রেমিট্যান্স এসেছে ১৩৪ কোটি ডলার, যা কিনা ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন। অথচ আগস্টে এক মাসে সর্বোচ্চ সংখ্যক শ্রমিক বিদেশে যান। ২০২২-২৩ অর্থবছরেও ১১ লাখ ৩০ হাজার শ্রমিক রপ্তানির রেকর্ড হয়।  

এই অবস্থায় দেশের বৈদেশিক মুদ্রার মজুত (ফরেক্স রিজার্ভ) ধারাবাহিকভাবে কমছে, কেন্দ্রীয় ব্যাংক জানায় আইএমএফের হিসাব পদ্ধতি অনুসারে গত ২৬ সেপ্টেম্বর তারিখে যার পরিমাণ ছিল ২১ দশমিক ১৫ বিলিয়ন ডলার।

এবিষয়ে রেহমান সোবহান বলেন, আপাত দৃষ্টিতে প্রবাসী আয় আসা কমে যাচ্ছে মনে হলেও, বাস্তবে তা কমেনি। বরং আনুষ্ঠানিক বা ব্যাংকিং চ্যানেলে আসা কমেছে, বেশিরভাগটাই আসছে অনানুষ্ঠানিক পথে, যার মূল মাধ্যম হুন্ডি।

এতে 'রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে জমা না হয়ে হুন্ডিতে জমা হচ্ছে, যা বাংলাদেশের বাইরে জমা হচ্ছে। যাঁরা বিদেশে অর্থ পাচার করেন, তাঁদের জন্য এটা সুবিধাজনক হয়েছে' বলে মন্তব্য করেন রেহমান সোবহান।

দেশের আর্থিক খাতের সংস্কৃতিতে বড় পরিবর্তন এসেছে মন্তব্য করে বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, ঋণ নিয়ে পরিশোধ না করাটা যেন নিয়মে পরিণত হয়েছে। 'এর জন্য বড় ব্যবসায়ীরা নয়; বরং যারা এসব করছেন, তাঁরা নিজেদের বড় রাজনীতিক হিসেবে পরিচয় দিচ্ছেন।'

Related Topics

টপ নিউজ

বৈদেশিক মুদ্রা রিজার্ভ / আইএমএফ / অর্থনীতি / বাংলাদেশ / রেহমান সোবহান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধ-পূর্ব তথ্যের ওপর ভিত্তি করে ২০২৬-২৭ অর্থবছরের ভর্তুকি, ঋণ পরিশোধের প্রাক্কলন
  • বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন?
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net