Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
মুন্সীগঞ্জে ট্রলারডুবি: তিনজনের লাশ উদ্ধার, ৩ শিশু এখনো নিখোঁজ

বাংলাদেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
08 October, 2023, 12:55 pm
Last modified: 08 October, 2023, 12:57 pm

Related News

  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • মুন্সীগঞ্জে ঘোড়ার অবৈধ মাংস বিক্রেতা চক্রের প্রধান অভিযুক্ত রাজিবসহ প্রেপ্তার ৫
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮
  • মেঘনার ওপর পিপিপি-র আওতায় দুটি বড় সেতু নির্মাণের উদ্যোগ সরকারের
  • সদরঘাটে লঞ্চের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ মিরাজের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জে ট্রলারডুবি: তিনজনের লাশ উদ্ধার, ৩ শিশু এখনো নিখোঁজ

নিহতরা হলেন সুমনা (২৮), জান্নাতুল মারওয়া (৮) ও সাব্বির হোসেন (৪০)। এ দুর্ঘটনায় তিন শিশু এখনো নিখোঁজ রয়েছে। তারা হলো জান্নাতুল মাওয়া (৬), জান্নাতুল ফেরদৌস সাফা (৩) ও ইমত (২)।
মুন্সীগঞ্জ প্রতিনিধি
08 October, 2023, 12:55 pm
Last modified: 08 October, 2023, 12:57 pm
উদ্ধার অভিযানের ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট।

শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় পর্যটক ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন সুমনা (২৮), জান্নাতুল মারওয়া (৮) ও সাব্বির হোসেন (৪০)।

এদের মধ্যে রোববার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের মেঘনার গজারিয়া অংশ থেকে সাব্বির হোসেনের লাশ উদ্ধার করা হয়। চাঁদপুরের মোহনপুর এলাকায় জান্নাতুল মারওয়ার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

এর আগে শনিবার মুন্সীগঞ্জ সদরের রমজান বেগ এলাকা থেকে সুমনার লাশ উদ্ধার করা হয়।

এদিকে এ দুর্ঘটনায় তিন শিশু এখনো নিখোঁজ রয়েছে। তারা হলো জান্নাতুল মাওয়া (৬), জান্নাতুল ফেরদৌস সাফা (৩) ও ইমত (২)।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল সন্ধ্যায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হয়। তবে নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং নৌ-পুলিশ রোববার সকাল ৬টা থেকে সমন্বিত উদ্ধার অভিযান শুরু করে।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ অঞ্চলের উপ-পরিচালক ওবায়দুল করিম বলেন, মেঘনায় প্রবল স্রোত ও পানির গভীরতার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের চর কিশোরগঞ্জ ফেরি ঘাটের কাছে গজারিয়ায় মেঘনা নদীতে ১১ যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যায়।

ফেরি টার্মিনালে থাকা দুটি ট্রলার দ্রুত ঘটনাস্থল থেকে পাঁচ যাত্রীকে উদ্ধার করলেও পাঁচ শিশুসহ বাকি ছয়জন নিখোঁজ হন।

Related Topics

টপ নিউজ

মুন্সীগঞ্জ / মেঘনা / ট্রলারডুবি / লাশ উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • মুন্সীগঞ্জে ঘোড়ার অবৈধ মাংস বিক্রেতা চক্রের প্রধান অভিযুক্ত রাজিবসহ প্রেপ্তার ৫
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮
  • মেঘনার ওপর পিপিপি-র আওতায় দুটি বড় সেতু নির্মাণের উদ্যোগ সরকারের
  • সদরঘাটে লঞ্চের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ মিরাজের লাশ উদ্ধার

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net