Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
প্রবল বর্ষণে কুষ্টিয়া শহরের চারিদিকে শুধু পানি আর পানি, ডুবেছে রাস্তাঘাট। 

বাংলাদেশ

কুষ্টিয়া প্রতিনিধি
05 October, 2023, 06:05 pm
Last modified: 05 October, 2023, 06:04 pm

Related News

  • রাজধানীর জলাবদ্ধতা মোকাবিলায় ৩ স্তরের কর্মপরিকল্পনা সরকারের: স্থানীয় সরকারমন্ত্রী
  • চলতি বছরই শেষ হবে মেগা প্রকল্প, চট্টগ্রামে থাকবে না স্থায়ী জলাবদ্ধতা: আমির খসরু
  • কুষ্টিয়ায় দরবার শরীফের খাদেমের ওপর হামলা, থানায় অভিযোগ
  • কুষ্টিয়ায় পীর শামীম হত্যা: রাজশাহী থেকে আরেক আসামি গ্রেপ্তার
  • চট্টগ্রামে জলাবদ্ধতা নিয়ে অপপ্রচার চালানো হয়েছে, মেয়রের নেতৃত্বে সমন্বিত কমিটি গঠন: এলজিআরডি প্রতিমন্ত্রী

প্রবল বর্ষণে কুষ্টিয়া শহরের চারিদিকে শুধু পানি আর পানি, ডুবেছে রাস্তাঘাট। 

কুষ্টিয়া প্রতিনিধি
05 October, 2023, 06:05 pm
Last modified: 05 October, 2023, 06:04 pm
টানা বৃষ্টিতে কুষ্টিয়ায় জলাবদ্ধতা। ছবি: টিবিএস

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়াতে চলতি মৌসুমে সর্বোচ্চ ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বর্ষণে শহরের প্রধান প্রধান সড়কসহ অলিগলি বৃষ্টির পানিতে ডুবে গেছে। অফিস-আদালতে পানি প্রবেশ করায় কার্যক্রম ও সেবাদান বিঘ্নিত হচ্ছে। রাস্তা-ঘাট পানিতে তলিয়ে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে।

গত বুধবার রাতে প্রবল বৃষ্টি হওয়ায় শহরের  থানাপাড়া, কোর্টপাড়া, আড়ুয়াপাড়া, কুঠিপাড়া, আমলাপাড়া, বড় বাজার, মিলপাড়াসহ সরকারি দপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত বিভাগ, প্রভৃতি এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে সাধারণ মানুষসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও। আদালত চত্বরসহ সরকারি দপ্তরে প্রবেশ করতে পারছে না ভুক্তভোগী ও সেবাপ্রত্যাশীরা। বৃহস্পতিবারও থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে।

পানি উঠে গেছে শিক্ষাপ্রতিষ্ঠানেও। ছবি: টিবিএস

প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও কুষ্টিয়া এই পৌরসভা এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা এখনও তেমন উন্নত হয়নি। ফলে অল্প বৃষ্টি হলেই যাওয়ার ড্রেন উপচে পানি রাস্তায় উঠে আসে।

এদিকে স্কুল-কলেজে পানি উঠে যাওয়ায় শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারছে না। প্রবল বর্ষণে মাঠ-ঘাট ডুবে যাওয়ায় চাষিরাও বেকায়দায় আছেন।

Related Topics

টপ নিউজ

কুষ্টিয়া / ভারী বৃষ্টিপাত / জলাবদ্ধতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • রাজধানীর জলাবদ্ধতা মোকাবিলায় ৩ স্তরের কর্মপরিকল্পনা সরকারের: স্থানীয় সরকারমন্ত্রী
  • চলতি বছরই শেষ হবে মেগা প্রকল্প, চট্টগ্রামে থাকবে না স্থায়ী জলাবদ্ধতা: আমির খসরু
  • কুষ্টিয়ায় দরবার শরীফের খাদেমের ওপর হামলা, থানায় অভিযোগ
  • কুষ্টিয়ায় পীর শামীম হত্যা: রাজশাহী থেকে আরেক আসামি গ্রেপ্তার
  • চট্টগ্রামে জলাবদ্ধতা নিয়ে অপপ্রচার চালানো হয়েছে, মেয়রের নেতৃত্বে সমন্বিত কমিটি গঠন: এলজিআরডি প্রতিমন্ত্রী

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net