Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
স্মার্ট বাংলাদেশ গড়ার আরেকটি পদক্ষেপ রূপপুর বিদ্যুৎকেন্দ্র: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 October, 2023, 05:40 pm
Last modified: 05 October, 2023, 06:29 pm

Related News

  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • তেলের চড়া দামের মুনাফা পাচ্ছে রাশিয়া, ইউক্রেনও মস্কোর জ্বালানি শিল্পে হামলা জোরদার করছে
  • ইরানকে দেওয়া রাশিয়ার সামরিক সহায়তা কতটা বিস্তৃত?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • ১ এপ্রিল থেকে গ্যাসোলিন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করছে রাশিয়া

স্মার্ট বাংলাদেশ গড়ার আরেকটি পদক্ষেপ রূপপুর বিদ্যুৎকেন্দ্র: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার জন্য রাশিয়ান ফেডারেশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি। রাশিয়ান ফেডারেশন এ তেজস্ক্রিয় বর্জ্য তাদের দেশে ফেরত নেবে।’
টিবিএস রিপোর্ট
05 October, 2023, 05:40 pm
Last modified: 05 October, 2023, 06:29 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কেচ: টিবিএস

দেশকে 'স্মার্ট বাংলাদেশ' হিসেবে গড়ে তোলার কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) স্মার্ট বাংলাদেশ গড়ার আরেকটি পদক্ষেপ। খবর বাসস-এর।

'বাংলাদেশকে ভবিষ্যতে একটি স্মার্ট দেশে পরিণত করা হবে, এবং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সেই স্মার্ট বাংলাদেশ গড়ার আরেকটি পদক্ষেপ,' প্রধানমন্ত্রী পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎকেন্দ্র এলাকায় ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বলেন।

অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর ক্রেমলিন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন।

শেখ হাসিনা বলেন, কোনো ধরনের দুর্যোগে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখেই এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নকশা ও নির্মাণ কাজ করা হচ্ছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) তেজস্ক্রিয় বর্জ্য তাদের দেশে ফেরত নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, 'আমরা তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার জন্য রাশিয়ান ফেডারেশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি। রাশিয়ান ফেডারেশন এ তেজস্ক্রিয় বর্জ্য তাদের দেশে ফেরত নেবে।'

বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূল এবং পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি বাস্তবায়নে তার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, 'আমরা শান্তি রক্ষায় পারমাণবিক শক্তি ব্যবহার করব।'

অনুষ্ঠানে বক্তৃতাকালে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি বলেন, 'বাংলাদেশ পারমাণবিক শক্তি থেকে উপকৃত হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সব পরিচালন-নীতিতে আন্তর্জাতিক মান নিশ্চিত করা হয়েছে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেই সার্টিফিকেট পাচ্ছে বাংলাদেশ।'

রোসাটম-এর মহাপরিচালক আলেক্সি লিখাচেভ বলেন, 'অনেক দিনের কঠোর পরিশ্রমের পর আমরা এটি [বিদ্যুৎকেন্দ্র] অর্জন করতে পেরেছি। প্রথম ইউনিটের নির্মাণকাজ প্রায় শেষ। প্রথম ইউনিটের চুল্লি আগামী বছরের শেষ নাগাদ চালু হবে। আমরা সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছি। বাংলাদেশের জনশক্তিকে প্রশিক্ষিত করে প্ল্যান্ট পরিচালনার উপযোগী করে তোলা হচ্ছে।'

তিনি আরও জানান, প্রায় ২৩ হাজার কর্মী এ বিদ্যুৎকেন্দ্রে কাজ করছেন। এদের মধ্যে ১৮ হাজার বাংলাদেশি নাগরিক, বাকিরা রাশিয়ান বিশেষজ্ঞ।

রোসাটম মহাপরিচালক বলেন, নির্মাণকাজ সম্পূর্ণ হলে এ বিদ্যুৎকেন্দ্রে ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

'এ কেন্দ্রের জীবনকাল ১০০ বছর। এটি কয়েক প্রজন্ম ধরে সেবা দেবে। রোসাটম সবসময় রূপপুর বিদ্যুৎকেন্দ্রকে সহায়তা দেবে।'

এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, 'রূপপুর আজ বিশ্বে একটি পরিচিত নাম। রাশিয়ার সহযোগিতার কারণে এটি সম্ভব হয়েছে।'

রাশিয়ার গণমাধ্যম আরটি জানিয়েছে, সময়মতো প্রকল্পটি শেষ করতে সহযোগিতার জন্য মন্ত্রী সংশ্লিষ্ট রাশিয়ান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

'আমরা এ বিশেষ মুহূর্তটির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। এটি শুধুমাত্র পাবনা জেলার মানুষের জন্যই নয়, পুরো জাতির জন্য একটি উদযাপন। ৫ অক্টোবর আমরা জ্বালানি হস্তান্তরের সার্টিফিকেট পেয়েছি, এটি একটি জাতি হিসাবে আমাদের অর্জনকে তুলে ধরেছে,' মন্ত্রী বলেন।

Related Topics

টপ নিউজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র / তেজস্ক্রিয় বর্জ্য / পারমাণবিক বর্জ্য / রাশিয়া / প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • তেলের চড়া দামের মুনাফা পাচ্ছে রাশিয়া, ইউক্রেনও মস্কোর জ্বালানি শিল্পে হামলা জোরদার করছে
  • ইরানকে দেওয়া রাশিয়ার সামরিক সহায়তা কতটা বিস্তৃত?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • ১ এপ্রিল থেকে গ্যাসোলিন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করছে রাশিয়া

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net