Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
১০ হাজার বস্তা সিমেন্টসহ ভৈরব নদে কার্গো জাহাজ ডুবি

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
02 June, 2020, 11:50 pm
Last modified: 02 June, 2020, 11:54 pm

Related News

  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট

১০ হাজার বস্তা সিমেন্টসহ ভৈরব নদে কার্গো জাহাজ ডুবি

এতে আনুমানিক দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
খুলনা প্রতিনিধি
02 June, 2020, 11:50 pm
Last modified: 02 June, 2020, 11:54 pm

খুলনায় ১০ হাজার বস্তা সিমেন্ট বোঝাই একটি কার্গো জাহাজ নদীতে ডুবে গেছে। 

মঙ্গলবার ফুলতলা উপজেলার শিকিরহাট এলাকার ভৈরব নদে শাহ সিমেন্ট বোঝাই কার্গোর আঘাতে কার্গো জাহাজ এমভি একেএম শাহনেওয়াজ ডুবে যায়। এতে আনুমানিক দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

কার্গো জাহাজ এমভি একেএম শাহনেওয়াজের মাস্টার মো. কামালউদ্দিন জানান, গত ৬ মে মুন্সিগঞ্জ থেকে ১০ হাজার বস্তা শাহ সিমেন্ট বোঝাই করে এমভি একেএম শাহনেওয়াজ যশোরের বন্দর ও শিল্প শহর নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। কার্গোটি গত ৯ মে ফুলতলা উপজেলার শিকিরহাট ঘাটে পৌঁছে অবস্থান নেয়। করোনা ও শ্রমিক সংকটের কারণে কার্গোটি নওয়াপাড়ায় পৌঁছে সিমেন্ট আনলোড করতে পারেনি।

মঙ্গলবার সকাল ৯টার দিকে ১৬ হাজার বস্তা শাহ সিমেন্ট বোঝাই এমভি কচুরউল্লাহ ভৈরব নদে তাদের কার্গো জাহাজ ঘোরাতে গিয়ে এমভি একেএম শাহনেওয়াজকে আঘাত করলে কার্গোটির তলা ফেটে গিয়ে ভেতরে পানি প্রবেশ করে। একপর্যায়ে সিমেন্ট বোঝাই কার্গোটি ভৈরব নদে ডুবে যায়। 

ক্ষতিগ্রস্ত কার্গো জাহাজ এমভি একেএম শাহনেওয়াজের মাস্টার কামালউদ্দিন অভিযোগ করেন, এমভি কচুরউল্লাহ কার্গো জাহাজটি তার মাস্টার মো. হাসান না চালিয়ে সুকানি ফারুক চালাচ্ছিলেন। এ কারণে দুর্ঘটনা ঘটেছে। 

কার্গো জাহাজ এমভি কচুর উল্লাহ'র মাস্টার মো. হাসান বলেন, আমার হাতে ব্যথা থাকায় সুকানি মো. ফারুক জাহাজটি ঘুরাচ্ছিল।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, কার্গো জাহাজ এমভি একেএম শাহনেওয়াজের মাস্টার মো. কামালউদ্দিন ফুলতলা থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তনাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
Related Topics

টপ নিউজ

খুলনা / কার্গো-জাহাজ / জাহাজ ডুবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net