Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
আমদানির ডিম ১২ টাকায় মিলবে তো!

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
03 October, 2023, 12:30 pm
Last modified: 04 October, 2023, 02:49 pm

Related News

  • ডিম, সবজির দাম বাড়ায় উদ্বিগ্ন ক্রেতারা
  • ১০ দিনের ব্যবধানে ডজনে ২০ টাকা বেড়েছে ডিমের দাম
  • চালের দাম আরও কমেছে, বেড়েছে  ডিমের দাম
  • রমজানে ডিমের দরপতন: ভোক্তারা স্বস্তিতে, লোকসানে খামারিরা
  • ডিম আসছে কম শুল্কে, বাজারে দাম কমার প্রত্যাশা

আমদানির ডিম ১২ টাকায় মিলবে তো!

এদিকে সরবরাহ কম থাকার কারণে কাঁচামরিচের দামও বেড়েছে।
টিবিএস রিপোর্ট
03 October, 2023, 12:30 pm
Last modified: 04 October, 2023, 02:49 pm
প্রতীকী ছবি/ফাইল

বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার ১৫ দিনের মাথায় আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে ডিম আমদানির অনুমতিপত্র (আইপি) পেয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশের আমদানির খবরে ইতোমধ্যেই ভারতে ডিমের দাম বেড়ে গেছে এবং প্রতিটি ডিমে দুই টাকা করে শুল্ক থাকায় বাজারে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি করা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে।

ডিমের বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে সরকার প্রতিটি ডিমের খুচরা মূল্য ১২ টাকা নির্ধারণ করে দেয়। এই দামে ডিম বিক্রি না হওয়ায় গত ১৮ সেপ্টেম্বর প্রথম চারটি প্রতিষ্ঠানকে ৪ কোটি পিস এবং পরবর্তীতে ৬টি প্রতিষ্ঠানকে আরও ৬ কোটি পিস ডিম আমদানির অনুমতি প্রদান করে। কিন্তু এতদিন আইপি না পাওয়ার কারণে এখনো ডিম আমদানির এলসি-ই খুলতে পারেনি আমদানিকারক প্রতিষ্ঠানগুলো।

আমদানিকারকরা বলছেন, ২ অক্টোবর আমদানিকারকদেরকে আইপি দেয়া হয়েছে। এখন এলসি খুলে ডিম আমদানি করতে সর্বোচ্চ এক সপ্তাহ সময় লাগবে।

তবে সংকট হয়েছে অন্য জায়গায়। বাংলাদেশের আমদানির খবরে ভারতে ডিমের দাম বেড়ে গেছে। ভারতে প্রতিটি ডিমের দাম এখন ৫.৭০ রুপির আশেপাশে, যা আমদানির অনুমতি পাওয়ার আগে ছিল ৪.৮০-৪.৯০ রুপি করে।

আমদানিকারকরা বলছেন, প্রতিটি ডিম বাংলাদেশে আসতে খরচ পড়বে কমপক্ষে ১০ টাকা। কারণ হিসেবে বলছেন, একদিকে ভারতে ডিমের দাম বেড়েছে, অন্যদিকে প্রতিটি ডিমের উপর সরকারকে অন্তত ২ টাকা করে ট্যাক্স প্রদান করতে হবে।

ব্যবসায়ীরা জানান, ডিম আমদানির উপর বর্তমানে ৩৩ শতাংশ শুল্ক আরোপ করা আছে।

চিজ গ্যালারি ১ কোটি পিস ডিম আমদানির অনুমতি পেয়েছে। প্রতিষ্ঠানটি ২রা অক্টোবর আইপি পেয়েছে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জাকির হোসেন টিবিএসকে বলেন, 'ভারতে ডিমের দাম বেড়েছে। একই সঙ্গে ৩৩ শতাংশ শুল্ক দিতে হবে। দেশে আসতে আসতে প্রতিটি ডিমের দাম পড়বে ১০ টাকা, যা কমপক্ষে ১০.৩০ টাকায় বিক্রি করতে হবে।

জানা গেছে, ১০.৩০ টাকার ডিম খুচরা বাজারে অন্তত ১২-১২.৫০ টাকায় বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আমদানির অনুমতি পাওয়ার পরপরই টাইগার ট্রেডিং লিমিটেডের স্বত্বাধিকারী সাইফুর রহমান টিবিএসকে জানিয়েছিলেন, প্রতিটি ডিম সর্বোচ্চ ৯-১০ টাকায় ক্রেতারা কিনতে পারবে।

এদিকে ঢাকার বাজারে প্রতিটি ডিম খুচরা বাজারে বর্তমানে ১২-১২.৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, প্রতিদিন ডিমের চাহিদা ৪ কোটি পিস। দেশের খামারিরা বলছেন করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বেড়ে যাওয়া ফিডের দামের প্রভাবে অনেক খামারি উৎপাদন বন্ধ করে দিয়েছেন। যে কারণে ডিমের উৎপাদন পৌনে তিন কোটিতে নেমেছে। অন্যদিকে মাছ, মাংস, সবজির দাম চড়া হওয়ায় সীমিত আয়ের মানুষের নির্ভরতা বেড়েছে ডিমের উপর। এই পরিস্থিতির সুযোগে ব্যবসায়ীরা ডিমের দাম বাড়িয়ে দেয় এবং প্রতিটি ডিমের দাম গিয়ে দাঁড়ায় ১৫-১৬ টাকায়।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আপাতত ডিম আমদানির জন্য নতুন কোন প্রতিষ্ঠান আবেদন করেনি। তবে আবেদন করলে বাণিজ্য মন্ত্রণালয় সেটা বিবেচনা করবে।

কাঁচামরিচের দাম কমছে না

ঢাকা ও চট্টগ্রামের খুচরা বাজারগুলোতে ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২২০-২৪০ টাকা কেজি দরে। গত এক সপ্তাহ আগে যার দাম ছিল ১৫০-১৮০ টাকার মধ্যে।

ব্যবসায়ীরা বলছেন, মরিচের সরবরাহ কম থাকার কারণে দাম বেড়েছে। একইসঙ্গে ভারতে মরিচের দাম বৃদ্ধি পেয়েছে এবং দেশে উৎপাদনের মৌসুম না হওয়ার কারণেই সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে।

চট্টগ্রামের বাজারে অবশ্য ২৮০ টাকা পর্যন্ত কেজি দরে মরিচ বিক্রি হচ্ছে। চট্টগ্রামের টিবিএস প্রতিনিধির তথ্য বলছে, পাইকারী ব্যবসায়ী এবং আড়তদাররা বলছেন, বৃষ্টিপাতের কারণে হঠাৎ করে কাঁচামরিচের সরবরাহ কমে গেছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে কাঁচামরিচের দামে। দাম বেড়ে যাওয়ায় কমে গেছে বিক্রির পরিমাণও।

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী কাঁচাবাজার, চকবাজার, দেউড়ি কাঁচাবাজার, আসকারদীঘির পাড় কাঁচাবাজার, ব্যাটারি গলি কাঁচাবাজার, রেয়াজুদ্দিন বাজার, ভ্রাম্যমাণ খুচরা বিক্রেতা এবং সুপার শপ স্বপ্ন, শপিং ব্যাগ ঘুরে দেখা গেছে কেজিপ্রতি কাঁচামরিচ সর্বোচ্চ ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বেশিরভাগ জায়গায় ২৪০ টাকা কেজি দরে মরিচ বিক্রি হচ্ছে।

স্বাভাবিক সময়ে চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারে ১২ থেকে ১৫ ট্রাক কাঁচামরিচের চালান আসতো। প্রতি ট্রাকে ১৩ মেট্রিক টন করে ১৫০ থেকে ২০০ মেট্রিক টন মরিচ বিক্রি হতো এই পাইকারি বাজারে। বর্তমানে প্রতিদিন ৭-১০টি ট্রাক আসে কাঁচামরিচের। 

Related Topics

টপ নিউজ

ডিমের দাম / কাঁচামরিচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

Related News

  • ডিম, সবজির দাম বাড়ায় উদ্বিগ্ন ক্রেতারা
  • ১০ দিনের ব্যবধানে ডজনে ২০ টাকা বেড়েছে ডিমের দাম
  • চালের দাম আরও কমেছে, বেড়েছে  ডিমের দাম
  • রমজানে ডিমের দরপতন: ভোক্তারা স্বস্তিতে, লোকসানে খামারিরা
  • ডিম আসছে কম শুল্কে, বাজারে দাম কমার প্রত্যাশা

Most Read

1
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

3
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

4
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

5
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net