Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
নদীতে হাহাকার, চাহিদা মেটাচ্ছে সাগরের ইলিশ

বাংলাদেশ

আওয়াল শেখ
01 October, 2023, 02:50 pm
Last modified: 01 October, 2023, 03:49 pm

Related News

  • নীতি নয়, ইলিশ বোঝে পানির ভাষা; জলবায়ু পরিবর্তনে টিকবে তো জাতীয় মাছ?
  • পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, স্বস্তি নেই সবজি-মুরগিতেও
  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা
  • ভারতে গেল মাত্র ১০৭ টন ইলিশ, রপ্তানির অনুমতি ছিল ১২০০ টন

নদীতে হাহাকার, চাহিদা মেটাচ্ছে সাগরের ইলিশ

“আমাদের দেশের বড় বড় নদীগুলো প্রতিনিয়ত নাব্যতা হারাচ্ছে। তাই ভবিষ্যতে ইলিশের একমাত্র উৎস হবে বঙ্গোপসাগর।"
আওয়াল শেখ
01 October, 2023, 02:50 pm
Last modified: 01 October, 2023, 03:49 pm
গত কয়েক বছর খুলনাঞ্চলের নদীগুলোতে ইলিশ মিললেও এ বছর একেবারে নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে না। ছবি-আওয়াল শেখ/টিবিএস

খুলনার নদীগুলোতে একসময়ে প্রচুর ইলিশ মিলত। তবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে নদীর নাব্যতা কমে যাওয়ার কারণে এখন আর ইলিশ মিলছে না।

জেলেদের সাথে কথা বলে জানা গেছে, গত কয়েক বছর খুলনাঞ্চলের নদীগুলোতে ইলিশ মিললেও, এই বছর একেবারে নদীতে কোন ইলিশ পাওয়া যাচ্ছে না।

চলতি মৌসুমের শুরুতে খুলনার কাজিবাছা নদীতে ইলিশ ধরার জন্য দেড় লাখ টাকা খরচ করে জাল তৈরী করেছিলেন প্রদীপ মন্ডল।

তিনি জানান, গত ১০ দিন ধরে নদীতে জাল দিয়ে একটি মাছও পাননি। এর আগের বছর এই সময়ে প্রতিদিন ২ থেকে ১০টি করে মাছ পেয়েছিলেন।

প্রদীপ মন্ডল জানান, "একদিন নদীতে জাল ফেলতে গেলে কমপক্ষে ৩ জন জেলেকে পরিশ্রম করতে হয়। ৫০০ টাকার তেল কিনতে হয়। সারাদিন অক্লান্ত পরিশ্রম করতে হয়। তারপর যখন মোটেই মাছ পাওয়া যায় না, তখন দুঃখের শেষ থাকে না।"

কাজীবাছা নদীর উজানের অংশের নাম রূপসা ও ভাটার অংশের নাম পশুর। পশুর নদীটি সুন্দরবনের মধ্যে দিয়ে শিবসা নদীর সাথে মিলিত হয়ে কুঙ্গা নাম ধারণ করে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে।

জেলেরা জানিয়েছেন, সুন্দরবনের মধ্যে পশুর ও শিবসাতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়তো। তবে গত ৫ বছর ধরে সেখানেও মাছ পাওয়া যাচ্ছে না।

ছবি- আওয়াল শেখ

কারণ হিসেবে জেলেরা জানিয়েছেন, কুঙ্গা নদী যেখান থেকে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে, সেখানে বেশ চর জেগে উঠেছে। ফলে আগের মত খরস্রোত আর নেই। যার কারণে ইলিশ নদীতে প্রবেশ করছে না।

কুঙ্গা নদীর এক পাড়ে সুন্দরবনের পূর্ব বন বিভাগের দুবলার চর ও ডিমের চর এলাকা ও অন্যপাড়ে পশ্চিম বন বিভাগে নীল কমল অভয়ারণ্য কেন্দ্র অবস্থিত।

নীল কমল অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জুয়েল বলেন, কুঙ্গা নদীর মরজাত এলাকায় বিশাল বড় চর জেগে উঠেছে। যার কারণে সেখানে নদীর প্রস্থ  ও গভীরতা কমে গেছে। তাই সাগর থেকে ইলিশ এখন আর নদীতে তেমন যাচ্ছে না।

তবে খুলনাঞ্চল সংলগ্ন বঙ্গোপসাগরে প্রচুর ইলিশ মিলছে। বর্তমানে জেলেরা দুবলার চরে অবস্থান করে বঙ্গোপসাগরে ইলিশ আহরণ করছে বলে জানিয়েছে বন বিভাগ।

দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, সুন্দরবন সংলগ্ন সাগরে এখন প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে। জেলেরা দুবলার চরে বন বিভাগের অনুমতি নিয়ে অবস্থান করে সাগর থেকে মাছ আহরণ করছে।

সেখানে গিয়ে জেলেদের সাথে কথা বলেছেন এই প্রতিবেদক। তারা জানিয়েছেন, দুবলার চর থেকে ৪০ কিলোমিটার দূরে রয়েছে বঙ্গোপসাগেরের সব থেকে গভীর স্থান সোয়াচ অব নো গ্রাউন্ড। তবে সাগরের দুবলা সৈকত থেকে ২০ কিলোমিটারের দূরত্বে বেশি ইলিশ ধরা পড়ছে।

আসাদুল ইসলাম একজন সামুদ্রিক মাছ শিকারী। যিনি একটি ফিশিং বোটে ২০ জন জেলেকে নেতৃত্ব দিয়ে গভীর সমুদ্র থেকে মাছ শিকার করেন।

তিনি বলেন, "কুঙ্গা ও বঙ্গোপসাগর যেখানে মিলিত হয়েছে, গত ১০ বছর আগে আমরা সেখানে বেশি ইলিশ পেতাম। তবে ওই মোহনায় এখন আগের মত আর স্রোত নেই। তাই সেখানে ইলিশ মেলে না। এখন ইলিশের একমাত্র ভরসা বঙ্গোপসাগর।"

তিনি আরও বলেন, "আমাদের দেশের বড় বড় নদীগুলো প্রতিনিয়ত নাব্যতা হারাচ্ছে। তাই ভবিষ্যতে ইলিশের একমাত্র উৎস হবে বঙ্গোপসাগর। যেটা আমরা সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে থেকে আগেভাগে প্রমাণ পাচ্ছি।"

ছবি- আওয়াল শেখ

সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর থেকে যেসব ইলিশ মাছ ধরা হয়, তার বেশিরভাগই বিক্রির জন্য তোলা হয় খুলনার রূপসা ঘাট ও ৭ নং ঘাটের পাইকারি মাছ বাজারে। সেখান থেকে সারাদেশে বিক্রির জন্য সামুদ্রিক মাছ কিনে নিয়ে যান ব্যবসায়ীরা।

রূপসা ঘাট পাইকারি মাছ বাজারের ব্যবসায়ী আনোয়ার বলেন, সাগরের ইলিশ পর্যাপ্ত পরিমাণ ডিপোতে আসছে। তবে নদীর ইলিশ এখন এই বাজারে আসে না। যদি কোন জেলে নদীতে সামান্য ইলিশ পান, তবে গ্রামের বাজারেই বিক্রি করেন।

খুলনা জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গত ১০ বছর আগেও খুলনা জেলায় ৭ হাজার জন ইলিশশিকারি জেলে ছিলেন। বর্তমানে মাত্র ২ হাজার জন এ পেশায় টিকে আছেন। এর মূল কারণ হলো, নদীতে ইলিশ না পাওয়া।

খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, "জলবায়ু পরিবর্তনের ফলে খুলনাঞ্চলের অধিকাংশ নদীর নাব্যতা কমে গেছে। ইলিশ মূলত সাগরে থাকে। নদীর খরস্রোত স্থানে ডিম ছেড়ে দেওয়ার জন্য মোহনা দিয়ে প্রবেশ করে। তাই যেসব নদীতে খরস্রোত নেই, সেখানে ইলিশ পাওয়া যাবে না। তবে আমাদের উপকূল সংলগ্ন সাগর থেকে প্রতিবছরই ইলিশের উৎপাদন বাড়ছে।"

তিনি বলেন, "খুলনা জেলার অনেক ইলিশশিকারি জেলে এখন বেকার হয়েছেন। তাই তাদের আমরা প্রশিক্ষণ দিয়ে বিকল্প কর্মসংস্থানে যুক্ত করার চেষ্টা করছি।"  
 
 
 

Related Topics

টপ নিউজ

ইলিশ / ইলিশ আহরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    ১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড
  • প্রতীকী ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর
  • ছবি: সংগৃহীত
    জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
  • পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ফাইল ছবি/সংগৃহীত
    কৌশলগত কারণে সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের উদ্দেশ্যে নয়: হুমায়ুন কবির
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    চলতি বছর ডেঙ্গুর ডেনভি-৩-তে সংক্রমণ বেশি, জটিলতা মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা চিকিৎসকদের

Related News

  • নীতি নয়, ইলিশ বোঝে পানির ভাষা; জলবায়ু পরিবর্তনে টিকবে তো জাতীয় মাছ?
  • পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, স্বস্তি নেই সবজি-মুরগিতেও
  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা
  • ভারতে গেল মাত্র ১০৭ টন ইলিশ, রপ্তানির অনুমতি ছিল ১২০০ টন

Most Read

1
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড

3
প্রতীকী ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

5
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

কৌশলগত কারণে সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের উদ্দেশ্যে নয়: হুমায়ুন কবির

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

চলতি বছর ডেঙ্গুর ডেনভি-৩-তে সংক্রমণ বেশি, জটিলতা মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা চিকিৎসকদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net