Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
‘আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না’- বিসিবিকে বলেছেন তামিম

খেলা

টিবিএস রিপোর্ট
27 September, 2023, 07:35 pm
Last modified: 27 September, 2023, 07:44 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

‘আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না’- বিসিবিকে বলেছেন তামিম

মাশরাফি জানান, বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড থেকে তামিমকে বাদ দেওয়া হয়নি। তামিম নিজেই দলে থাকতে চাননি। কী কারণে দলে থাকতে চাননি অভিজ্ঞ এই ওপেনার, সে সম্পর্কে মাশরাফি কিছু জানাননি। পরে তামিমই কারণটা জানিয়েছেন।
টিবিএস রিপোর্ট
27 September, 2023, 07:35 pm
Last modified: 27 September, 2023, 07:44 pm

বাংলাদেশের বিশ্বকাপ মিশনে নেই তামিম ইকবাল। অভিজ্ঞ এই ক্রিকেটারকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিক কারণ হিসেবে তামিমের চোটের কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাচিক মিনহাজুল আবেদীন নান্নু। তামিমকে নিয়ে ঝুঁকি নিতে চাননি বলেই এমন সিদ্ধান্ত। সংবাদমাধ্যম তাদের খবরে এটাকেই তামিমের বাদ পড়ার কারণ হিসেবে উল্লেখ করে। 

কিন্তু পরদিনই বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড থেকে তামিমকে বাদ দেওয়া হয়নি। তামিম নিজেই দলে থাকতে চাননি। কী কারণে দলে থাকতে চাননি অভিজ্ঞ এই ওপেনার, সে সম্পর্কে অবশ্য মাশরাফি কিছু জানাননি। পরে তামিমই কারণটা জানিয়েছেন। তামিমের ভাষায়, নোংরামির মধ্যে থাকতে চাননি তিনি। 

বুধবার ১২টার দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তামিম ঘোষণা দেন, বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে বাংলাদেশ দল দেশ ছাড়ার পর গত কয়েক দিনের ঘটনা তার ভক্তদের জানাবেন তিনি। ঘোষণা মাফিক বিকালে ১২ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন তামিম। যেখানে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেন। 

বিসিবির উপর মহলের এক কর্তা তামিমকে প্রথম ম্যাচে খেলতে নিষেধ করেন, খেললেও নিচের দিকে ব্যাটিং করতে বলেন। ব্যাপারটি ভালোভাবে নেননি তামিম। তার ভাষায়, 'হঠাৎ করে একটা ভালো ইনিংস খেলেছি, আমি খুশি ছিলাম। হঠাৎ করে এসব কথা আমার পক্ষে নেওয়া সম্ভব না। আমি ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাটিং করেছি। জীবনে কোনো দিন তিন-চারে ব্যাটিংই করিনি। এমন যদি হতো আমি তিন-চারে ব্যাটিং করি, ওপর-নিচ মানিয়ে নেওয়া যেত।'

কথাগুলো শুনে উত্তেজিত হয়ে যান তামিম, বিসিবির কর্তাকে অনেক কথাই শুনিয়ে দেন তিনি। যদিও সেটা এই ভিডিওতে বলেননি বাংলাদেশ ওপেনার। এতটুকু বলেছেন, 'আমার তিন-চারে-পাঁচে ব্যাটিংয়ের অভিজ্ঞতা নেই। আমি কথাগুলো ভালোভাবে নিইনি। উত্তেজিত হয়ে গিয়েছিলাম। কারণ কথাগুলো পছন্দ হয়নি। মনে হচ্ছিল আমাকে জোর করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে। আমার অমনই মনে হয়েছিল। তখন আমি বললাম দেখেন, আপনারা একটা কাজ করেন, যদি আপনাদের এমন চিন্তাধারা থাকে, তাহলে আপনারা আমাকে পাঠাবেন না।' 

এরপরই তামিম জানিয়ে দেন, তিনি নোংরামির মধ্যে থাকতে চান না। সাবেক এই ওয়ানডে অধিনায়ক বলেন, 'আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না। প্রতিদিন আপনারা আমাকে একেকটা নতুন জিনিস ফেস করাবেন, আমি এই জিনিসগুলোয় থাকতে চাই না। তারপরও ফোনে উনার সঙ্গে আমার অনেক কথাবার্তা হয়। সেগুলো এই প্লাটফর্মে না বলাই ভালো। এটা আমার আর উনার মধ্যেই থাক। তারপরও বলেছি যদি এগুলো হয় আমাকে রাখবেন না। আমি এই নোংরামোর মধ্যে থাকতে পারব না।'

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / বাংলাদেশ ক্রিকেট দল / বিশ্বকাপ স্কোয়াড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
    আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

2
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

3
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

4
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

5
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net