Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
বিএনপির মঞ্চ ভেঙ্গে দেওয়ার অভিযোগ, সমাবেশ স্থগিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 September, 2023, 12:30 pm
Last modified: 25 September, 2023, 01:51 pm

Related News

  • চট্টগ্রামে বিএনপির সমাবেশ ঘিরে ড্রোন ও অস্ত্র বহনে সিএমপির নিষেধাজ্ঞা
  • বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
  • রাজধানীতে একাধিক সমাবেশ-বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি
  • আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল
  • ‘দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না’: মির্জা ফখরুল

বিএনপির মঞ্চ ভেঙ্গে দেওয়ার অভিযোগ, সমাবেশ স্থগিত

আগামীকাল কিংবা আগামী ২৮ তারিখে এ সমাবেশটি হতে পারে।
টিবিএস রিপোর্ট
25 September, 2023, 12:30 pm
Last modified: 25 September, 2023, 01:51 pm
ছবি-টিবিএস

সরকার পতনের এক দফা দাবিতে ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে পূর্বঘোষণা অনুযায়ী বিএনপির সমাবেশের নির্ধারিত স্থানে তৈরি করা মঞ্চ রাতের অন্ধকারে পুলিশের পক্ষ থেকে ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল রাত ২টার দিকে পুলিশের পক্ষ থেকে মঞ্চটি ভেঙ্গে ফেলা হয় বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

খন্দকার আবু আশফাক বলেন, "আমাদের আজকের সমাবেশ আমরা স্থগিত করেছি। বিকাল ৩টায় আমাদের মিটিং রয়েছে, মিটিংয়ে সমাবেশের পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে।"

"আগামীকাল কিংবা আগামী ২৮ তারিখে সমাবেশটি হতে পারে", যোগ করেন তিনি।

সাভারের আমিনবাজারে চিশতিয়া পেট্রোল পাম্প সংলগ্ন ছোট মাঠে সমাবেশকে কেন্দ্র করে তৈরি মঞ্চ, যেটি রাতেই পুলিশের পক্ষ থেকে ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে। ছবি-সংগৃহীত

অন্যদিকে মঞ্চ ভেঙ্গে ফেলা প্রসঙ্গে খন্দকার আবু আশফাক বলেন, "৪ দিন আগে থেকে আমাদের এই সমাবেশের দিন ঠিক করা রয়েছে। জেলা পুলিশ সুপারের কাছ থেকে সমাবেশের জন্য মৌখিক অনুমতিও নেওয়া ছিলো। এখন জেলা পুলিশ সুপার আমাদের জানিয়েছেন, যে স্থানে আমাদের সমাবেশ হওয়ার কথা ছিলো, সেটি বাদ দিয়ে অন্য স্থান বাছাই করতে।"

পুলিশের পক্ষ থেকে মঞ্চ ভেঙ্গে ফেলার ঘটনা 'ন্যাক্কারজনক' উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, "গতকাল রাত ২টার দিকে পুলিশ আমাদের মঞ্চটি ভেঙ্গে ফেলে। তারা আমাদের জানাতে পারতো, আমাদের মঞ্চ আমরা সরিয়ে নিতাম। পুলিশ কেন ভাঙবে?"

"এছাড়াও সমাবেশ নির্ধারিত জেনে ইতোমধ্যেই আমাদের নেতাকর্মীরা সমাবেশস্থলের কাছাকাছি পৌঁছে গেছে। এখন এসে হঠাৎ করে নতুন স্থান নির্বাচন করা তো কষ্টকর। যা হোক, আমরা আমাদের আজকের সমাবেশ স্থগিত করেছি, বিকালে মিটিংয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"

ছবি-টিবিএস

সকালে সাভারের আমিনবাজার এলাকায় বিএনপির সমাবেশস্থল ঘুরে দেখা যায় ছোট মাঠটিতে কয়েকটি বাঁশ ব্যতীত কিছু নেই। 

স্থানীয়রা জানান, গতকাল রাত ২টা পর্যন্ত মঞ্চ তৈরির কাজ করে বিএনপির লোকজন। সকালে এসে তারা দেখেন সেখানে কোন মঞ্চ নেই।

অন্যদিকে সকাল থেকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সমাবেশস্থলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়।

পুলিশের বিরুদ্ধে মঞ্চ ভাঙ্গার অভিযোগ প্রসঙ্গে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহ হেল কাফী বলেন, "পুলিশের বিরুদ্ধে বিএনপির মঞ্চ ভেঙ্গে দেওয়ার এই অভিযোগটি হাস্যকর।"

তিনি বলেন, "বিএনপির সমাবেশের কোন অনুমতি ছিলো না। তাছাড়া একইস্থানে আওয়ামী লীগও সমাবেশ করার ঘোষণা দিয়েছিলো। দুই পক্ষ মুখোমুখি হলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এই আশংকা থেকে এখানে আমাদের পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে", যোগ করেন তিনি।

পূর্বঘোষণা অনুযায়ী আজ আমিনবাজারে বিএনপির সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমানের উপস্থিত থাকার কথা ছিলো।  

Related Topics

টপ নিউজ

বিএনপির সমাবেশ / বিএনপির কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • চট্টগ্রামে বিএনপির সমাবেশ ঘিরে ড্রোন ও অস্ত্র বহনে সিএমপির নিষেধাজ্ঞা
  • বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
  • রাজধানীতে একাধিক সমাবেশ-বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি
  • আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল
  • ‘দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না’: মির্জা ফখরুল

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net