Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
অর্থবছরের প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়ন হার ৩.৮৪%

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
20 September, 2023, 12:20 pm
Last modified: 20 September, 2023, 12:20 pm

Related News

  • এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়লেও টাকার অঙ্কে ব্যয় কমেছে
  • ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%
  • এডিপি বাস্তবায়নে স্থবিরতা: ছয় মাসের ব্যয় ৮ বছরের মধ্যে সর্বনিম্ন
  • ১৩% বরাদ্দ কমিয়ে ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন করল সরকার
  • রমজানের বাজার সামলানোর চ্যালেঞ্জসহ বাড়তি আয়-ব্যয়ের চ্যালেঞ্জে পড়বে নতুন সরকার

অর্থবছরের প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়ন হার ৩.৮৪%

গত অর্থবছরের তুলনায় এডিপি বাস্তবায়ন হার প্রায় একই থাকলেও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় গত অর্থবছর অনেক প্রকল্পের অর্থ ব্যয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। এ কারণে এডিপিতে অর্থ ব্যয়ও কম হয়েছিল। কিন্তু চলতি অর্থবছর উন্নয়ন প্রকল্পে নিষেধাজ্ঞা না থাকলেও অর্থ ব্যয়ে গতি আসেনি বলে জানান আইএমইডির কর্মকর্তারা। 
টিবিএস রিপোর্ট
20 September, 2023, 12:20 pm
Last modified: 20 September, 2023, 12:20 pm

নির্বাচনী অর্থবছরের প্রথম দুই মাসে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে গতি আসেনি। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এডিপি বরাদ্দের মাত্র ৩.৮৪% (১০ হাজার ৫৪২ কোটি টাকা) অর্থ ব্যয় করতে সক্ষম হয়েছে বাস্তবায়নকারী সংস্থাগুলো। 

২০২৩-২৪ অর্থবছরের এডিপির আকার ২,৭৪,৬৭৪ কোটি টাকা, যার মধ্যে সরকারি অর্থায়ন ১,৬৯,০০০ কোটি টাকা, বৈদেশিক অর্থায়ন ৯৪,০০০ কোটি টাকা এবং বাকি ১১,৬৭৪ কোটি টাকা বিভিন্ন সংস্থার নিজস্ব তহবিল থেকে গঠিত।

প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরের প্রথম দুই মাসে বাস্তবায়নের হার ছিল মোট বরাদ্দ ২,৫৬,০০৩ কোটি টাকার ৩.৮৫% (৯,৮৪৪ কোটি টাকা)।

গত অর্থবছরের তুলনায় এডিপি বাস্তবায়ন হার প্রায় একই থাকলেও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় গত অর্থবছর অনেক প্রকল্পের অর্থ ব্যয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। এ কারণে এডিপিতে অর্থ ব্যয়ও কম হয়েছিল। কিন্তু চলতি অর্থবছর উন্নয়ন প্রকল্পে নিষেধাজ্ঞা না থাকলেও অর্থ ব্যয়ে গতি আসেনি বলে জানান আইএমইডির কর্মকর্তারা। 

এদিকে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে সরকারি তহবিলের বরাদ্দের ব্যয় কিছুটা বাড়লেও বৈদেশিক ঋণের বরাদ্দের ব্যবহার কমেছে। 

গত অর্থবছরের প্রথম দুই মাসে সরকারি তহবিলের বরাদ্দ থেকে ব্যয় হয়েছে ৩.৭০% যা চলতি অর্থবছরে বেড়ে হয়েছে ৪.০৬%। অন্যদিকে বৈদেশিক ঋণের ব্যবহার ৩.৮৫% থেকে কমে হয়েছে ০.৫৮%।

সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে গত অর্থবছরের প্রথম দুই মাসে ব্যয় করেছিল ৬.১৩%; যা চলতি অর্থবছরে ২.২৭%-এ নেমে এসেছে।

আগের অর্থবছরের প্রথম দুই মাসে স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ বিভাগ ৭% এর বেশি অর্থ ব্যয় করতে সক্ষম হলেও এবার এসব মন্ত্রণালয়-বিভাগের অর্থব্যয়ের হার কমেছে। 

চলতি অর্থবছরের একইসময়ে স্থানীয় সরকার বিভাগ ৬.২৬%, বিদ্যুৎ বিভাগ ৩.৩১% অর্থ ব্যয় করেছে। অর্থ ব্যয়ের এই চিত্র অনান্য মন্ত্রণালয় ও বিভাগের ক্ষেত্রেও। 

আইএমইডির তথ্য অনুযায়ী, সরকারি তহবিলের বরাদ্দ পাওয়া ২০টি মন্ত্রণালয় ও বিভাগ জুলাই-আগস্ট সময়ে ১% শতাংশেরও কম অর্থ ব্যয় করেছে বা কোনো অর্থ ব্যয় করতে পারেনি। এ ধরনের মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে রয়েছে-স্বাস্থ্য শিক্ষা বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ বিভাগ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়।

অন্যদিকে ১১টি মন্ত্রণালয় ও বিভাগ বৈদেশিক সহায়তা বরাদ্দের কোনো অর্থই ব্যয় করতে পারেনি। এর মধ্যে উল্লেখযোগ্য মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে রয়েছে, শিল্প মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা বিভাগ, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। 
 
Related Topics

টপ নিউজ

এডিপি / এডিপি বাস্তবায়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়লেও টাকার অঙ্কে ব্যয় কমেছে
  • ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%
  • এডিপি বাস্তবায়নে স্থবিরতা: ছয় মাসের ব্যয় ৮ বছরের মধ্যে সর্বনিম্ন
  • ১৩% বরাদ্দ কমিয়ে ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন করল সরকার
  • রমজানের বাজার সামলানোর চ্যালেঞ্জসহ বাড়তি আয়-ব্যয়ের চ্যালেঞ্জে পড়বে নতুন সরকার

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net