Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
করোনায় দেশে প্রথম নার্সের মৃত্যু

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
30 May, 2020, 12:10 pm
Last modified: 30 May, 2020, 12:27 pm

Related News

  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন, ‘১২ তারিখের পরে চড়ব’
  • সিলেটে দায়িত্ব পালনকালে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

করোনায় দেশে প্রথম নার্সের মৃত্যু

সেবা দিতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে মারা যান সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্সিং কর্মকর্তা রুহুল আমিন। এছাড়া র‍্যাবের ১৩ কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে।
সিলেট প্রতিনিধি
30 May, 2020, 12:10 pm
Last modified: 30 May, 2020, 12:27 pm
নার্সিং কর্মকর্তা রুহুল আমিন

করোনা রোগীদের সেবা দিতে গিয়ে দেশে প্রথমবারের মতো মারা গেলেন ব্রাদার (নার্স) রুহুল আমিন। শুক্রবার রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের এ নার্সিং কর্মকর্তা। তিনি এ হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। 

সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে করোনা আইসোলেশন সেন্টার হিসেবে ঘোষণা করে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এছাড়াও র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ান (র‍্যাব)-৯ এর ১৩ কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় র‍্যাবের সিলেট ইউনিটের ৯ সদস্যের করোনা শনাক্ত হয়।

এরআগে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ অনেকের করোনা শনাক্ত হলেও সিলেটে এই প্রথম র‍্যাব সদস্যদের করোনা শনাক্ত হলো।

নার্সিং কর্মকর্তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে ওই হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র বলেন, করোনা আক্রান্ত হয়ে তিনি কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই রাতে মারা যান তিনি।

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক জানান, রুহুল আমিন নার্সিং কর্মকর্তা হিসেবে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কর্মরত ছিলেন। করোনা রোগীদের সেবা দিতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হন। দায়িত্বরত অবস্থায় করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম ব্রাদার (নার্স) হিসেবে মারা গেলেন তিনি।

এদিকে, র‌্যাবের ১৩ সদস্যের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাইনবলেন, শুক্রবার আমাদের ১৬ জন সদস্যের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। এরমধ্যে ১৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি আরও বলেন, শনাক্ত হওয়া বেশিরভাগেরই কোনো উপসর্গ নেই। বাকিদের হালকা জ্বর-সর্দি রয়েছে।

Related Topics

টপ নিউজ

নার্স / করোনাভাইরাস / সিলেট / নার্সিং কর্মকর্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন, ‘১২ তারিখের পরে চড়ব’
  • সিলেটে দায়িত্ব পালনকালে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net