Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
টাঙ্গাইলে সরকারি কর্মকর্তাকে মারধর, ভাইস চেয়ারম্যান বরখাস্ত

বাংলাদেশ

টাঙ্গাইল প্রতিনিধি
29 May, 2020, 05:50 pm
Last modified: 29 May, 2020, 05:55 pm

Related News

  • টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত
  • মধুপুরে গারো পরিবার হেনস্তা: অভিযুক্ত আনসারদের বদলির সুপারিশ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস
  • সঠিক ব্যক্তির পক্ষে রায় দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের আহ্বান তারেক রহমানের
  • স্থলপথে বাণিজ্য বিধিনিষেধে হুমকির মুখে টাঙ্গাইলের তাঁত শিল্প
  • দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে: গভর্নর 

টাঙ্গাইলে সরকারি কর্মকর্তাকে মারধর, ভাইস চেয়ারম্যান বরখাস্ত

স্থানীয় সরকার মন্ত্রণালয় বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা প্রশাসনকে চিঠি দিয়ে এ বরখাস্তের কথা জানায়।
টাঙ্গাইল প্রতিনিধি
29 May, 2020, 05:50 pm
Last modified: 29 May, 2020, 05:55 pm

সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীনকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা প্রশাসনকে চিঠি দিয়ে এ বরখাস্তের কথা জানায়।

নাজমুল হুদা নবীনের বিরুদ্ধে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) একেএম মমিনুল হককে গত ২১ মে তার অফিস কক্ষে ঢুকে মারধর করার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে পিআইও মমিনুল নিজে বাদী হয়ে গত ২২ মে টাঙ্গাইল সদর থানায় নবীনকে আসামি করে মামলা করেন। মামলা দায়েরের পর নবীন গা ঢাকা দিয়েছেন।

টাঙ্গাইল জেলা প্রশাসক শহীদুল ইসলাম বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে তাকে বৃহস্পতিবার চিঠি পাঠানো হয়েছে।

মামলায় ওই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অভিযোগ করেন, ঘটনার দিন বিকেল ৫ টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তার অফিসকক্ষে অবস্থানকালে ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা ও তপু নামে তার অপর এক সহযোগিসহ আরও ৪/৫ জন ওই কক্ষে প্রবেশ করে। তারা সরকারি কাজে বাধাদান করে অবৈধভাবে ত্রাণের কিছু স্লিপ তাকে (পিআইও) দেন। তখন পিআইও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি ছাড়া অবৈধভাবে ত্রাণ দিতে অস্বীকার করেন। 

অভিযোগে আরও বলা হয়, এতে তারা ক্ষিপ্ত হয়ে অফিসের দরজা বন্ধ করে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে তারা পিআইওকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী কিল ঘুষি দেন। তার চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এলে তারা ভয়ভীতি দেখিয়ে ও হুমকি দিয়ে চলে যান। পরে পিআইও মমিনুল হক টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করেন।

নাজমুল হুদা নবীন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। 

Related Topics

টপ নিউজ

টাঙ্গাইল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত
  • মধুপুরে গারো পরিবার হেনস্তা: অভিযুক্ত আনসারদের বদলির সুপারিশ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস
  • সঠিক ব্যক্তির পক্ষে রায় দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের আহ্বান তারেক রহমানের
  • স্থলপথে বাণিজ্য বিধিনিষেধে হুমকির মুখে টাঙ্গাইলের তাঁত শিল্প
  • দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে: গভর্নর 

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net