টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে শিশু ও নারীসহ ৫ জন নিহত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে সেটি ধলাটেংগর নামক স্থানে থামানো হয়। এ সময় কয়েকজন যাত্রী বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই অবস্থিত রেললাইনে গিয়ে বসেন। এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
নিহতদের মধ্যে একজন শিশু, দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, নিহত পাঁচজন একই পরিবারের সদস্য।
কালিহাতীর ইব্রাহিমাবাদ রেলস্টেশনের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী নিহতরা গাইবান্ধার বাসিন্দা।
