Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
বাইডেনের সঙ্গে সেলফি তুলে ঢোল পেটাচ্ছে সরকার: ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 September, 2023, 02:25 pm
Last modified: 10 September, 2023, 03:59 pm

Related News

  • সরকারের দুই মাস: রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ

বাইডেনের সঙ্গে সেলফি তুলে ঢোল পেটাচ্ছে সরকার: ফখরুল

"ওবায়দুল কাদের সাহেব না কি বলেছেন- ফখরুল এখন কী বলবেন। আমি বলি, আমার পরামর্শটা নেবেন। এই ছবিটা বাঁধিয়ে গলার মধ্যে দিয়ে ঘুরে বেড়ান। ওটা আপনাদের যথেষ্ট সাহায্য করবে। বোঝানোর চেষ্টা করেন জনগণকে যে, বাইডেন এখন আমার সঙ্গে আছেন," বলেন ফখরুল।  
টিবিএস রিপোর্ট
10 September, 2023, 02:25 pm
Last modified: 10 September, 2023, 03:59 pm
ছবি: টিবিএস

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি নিয়ে সরকার ঢোল পেটাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসাথে এই সেলফি গলায় ঝুলিয়ে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

আজ রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি বলেন, "আওয়ামী লীগ এত দেউলিয়া, এত নিঃস্ব হয়ে গেছে যে, বাইডেনের সঙ্গে একটা সেলফি তুলে এখন তারা ঢোল পিটাচ্ছেন যে, হ্যাঁ, আমরা জিতে গেছি। কিন্তু জেতাবে তো বাংলাদেশের মানুষ; ভোটের মাধ্যমে। সেই ভোটটা ঠিকমতো হওয়ার ব্যবস্থা করুন। তা না হলে কোনো বাইডেনই আপনাদের রক্ষা করতে পারবে না; সেলফিও রক্ষা করতে পারবে না।" 

মির্জা ফখরুল বলেন, "এই জাতির দুর্ভাগ্য কোথায় জানেন? মূল জায়গায় আমরা কেউ যাই না। আমরা সেলফির মত ইস্যুতে যাই।"

"ওবায়দুল কাদের সাহেব না কি বলেছেন- ফখরুল এখন কী বলবেন। আমি বলি, আমার পরামর্শটা নেবেন। এই ছবিটা বাঁধিয়ে গলার মধ্যে দিয়ে ঘুরে বেড়ান। ওটা আপনাদের যথেষ্ট সাহায্য করবে। বোঝানোর চেষ্টা করেন জনগণকে যে, বাইডেন এখন আমার সঙ্গে আছেন," বলেন তিনি। 

মির্জা ফখরুল আরও বলেন, "অথচ আপনার এই প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বললেন যে, আমেরিকা এখন বলছে সেন্ট মার্টিন দ্বীপ না-কি তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। যেহেতু সেন্টমার্টিন দ্বীপ দিচ্ছে না সেজন্য আমেরিকা না-কি তাকে ক্ষমতা থেকে সরাতে চায়। তাহলে এখন কী বুঝবো আমরা আপনি সেন্টমার্টিন দ্বীপটা দিয়ে দিয়েছেন?", যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, "কয়দিন আগে আবার উনি আরেকটা কথা বলেছেন। এই এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমেরিকা বেস (ঘাঁটি) করবে এবং গোটা এলাকাতে প্রভুত্ব করবে। দেশগুলো দখল করবে, আক্রমণ করবে এভাবে কথা বলেছেন। এটা আমেরিকা; আমাদের মত তৃতীয় বিশ্বের দেশ নয়। তাদের চিন্তা-ভাবনা, গ্লোবাল স্ট্যাটেজি সবকিছু তারা নিজেদের মত করে করে।"

ফখরুল বলেন, "র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়নি সেলফির জন্য। ভিসা নীতির পরিবর্তন হয়নি। নতুন ডেমোক্রেসি কনভেনশনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। সুতরাং, ভেবেচিন্তে কথা বলবেন। কথাগুলো আপনারা বলেন, কিন্তু ভেবে চিন্তে বলেন না।" ‌

আমেরিকা বা বাইরের যারা গণতন্ত্রের পক্ষের শক্তি, তারা খুব পরিষ্কার করে করে বলেছে যে, তারা বাংলাদেশের সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। তারা বলেছে, আমরা এখানে সকল দলের অংশগ্রহণ একটা ভালো নির্বাচন দেখতে চাই; যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। শুধু আমেরিকা নয়, সমস্ত গণতান্ত্রিক বিশ্ব এটাই বলছে," যোগ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

জি২০ / মির্জা ফখরুল / সেলফি / আওয়ামী লীগ / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • সরকারের দুই মাস: রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net