Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
শাহজালাল মাজারে হাফপ্যান্ট পরে প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
06 September, 2023, 04:35 pm
Last modified: 06 September, 2023, 04:44 pm

Related News

  • আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণায় ৮ দেশের নিন্দা 
  • আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': শান্তিতে নোবেল বিজয়ী নাভি পিল্লাই
  • ৫ আগস্টের ভাঙচুর-লুটপাটের দুই বছর পরও অচল রাঙ্গুনিয়ার ১৭ কোটি টাকার ক্যাবল কার
  • আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে
  • পর্যটন সূচক: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এবারও তলানিতে বাংলাদেশ

শাহজালাল মাজারে হাফপ্যান্ট পরে প্রবেশে নিষেধাজ্ঞা

এমন নিষেধাজ্ঞা জারি করে মাজার এলাকার সম্প্রতি সাইনবোর্ড টানানো হয়েছে। ৭৫০ বছরের পুরনো এই দরগাহতে এবারই প্রথম এমন নিষেধাজ্ঞা জারি করা হলো।
সিলেট প্রতিনিধি
06 September, 2023, 04:35 pm
Last modified: 06 September, 2023, 04:44 pm
ছবি: টিবিএস

সিলেটের হযরত শাহজালাল (রহ.) এর মাজারে হাফপ্যান্ট পরে প্রবেশে নিষাধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। এমন নিষেধাজ্ঞা জারি করে মাজার এলাকার সম্প্রতি সাইনবোর্ড টানানো হয়েছে। ৭৫০ বছরের পুরনো এই দরগাহতে এবারই প্রথম এমন নিষেধাজ্ঞা জারি করা হলো।

১৩০৩ সালে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের শাসনামলে হযরত শাহজালাল (রহ.) ইয়ামেন থেকে ৩৬০ সঙ্গী নিয়ে সিলেট আসেন। ১৩৪০ সালে তিনি মৃত্যুবরণ করেন। এরপর তাকে যে স্থানে সমাহিত করা হয় সেটি শাহজালালের দরগাহ হিসেবে পরিচিত। 

প্রতিদিন বিভিন্ন ধর্মের বিপুল সংখ্যক মানুষ এই দরগাহতে পূণ্যলাভের আশায় আসেন। এছাড়া এটি পর্যটকদের কাছেও আকর্ষনীয় স্থান। সিলেটে বেড়াতে আসা পর্যটকরাও শাহজালালের দরগাহ ঘুরে যান। 

শাহজালালের দরগাহতে হাফপ্যান্ট পরে প্রবেশে হঠাৎ নিষেধাজ্ঞা জারি করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেকে একে সাধুবাদ জানিয়েছেন। তবে পর্যটক আকর্ষণীয় স্থান হওয়ায় এমন নিষেধাজ্ঞার সমালোচনাও করেছেন কেউ কেউ।  

এ বিষয়ে হযরত শাহজালাল (রহ.) মাজারের মোতাওয়াল্লি সরেকওম ফতেহ উল্লাহ আল আমান বলেন, শাহজালালের মাজার জিয়ারতে সব ধর্ম বর্ণের মানুষেরা এখনে আসেন। বিদেশি পর্যটকরাও আসেন। তবে সাম্প্রতিক সময়ে অনেক পর্যটক হাফপ্যান্ট পরে মাজারে আসছেন। এতে মাজারের পবিত্রতা নষ্ট হচ্ছে। এটি একটি ধর্মীয় স্থাপনা হওয়ায় এমনটি কখনোই কাম্য নয়। তাই মাজার এলাকায় হাফ প্যান্ট পরে না ঢুকতে নিষেধাজ্ঞামূলক সাইনবোর্ড টানানো হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে শাহজালাল মাজারে গিয়ে দেখা যায়, মাজারের ফটকে টানানো সাইনবোর্ডে লেখা রয়েছে হাফপ্যান্ট পরে মাজারের গেটের ভেতরে প্রবেশ নিষেধ, আদেশক্রমে কর্তৃপক্ষ। ঘন্টাখানেক ওই এলাকায় অবস্থান করেও কাউকে মাজার এলাকার ভেতরে হাফপ্যন্ট পরে প্রবেশ করতে দেখা যায়নি।

এ ব্যাপারে সিলেটের নাগরিক সংগঠক আবদুল করিম বলেন, শাহজালাল মাজার কোনো সাধারণ পর্যটন এলাকা নয়। এটি একটি ধর্মীয় স্থাপনা। পৃথিবীর সকল ধর্মীয় স্থাপনায় কিছু বাধ্যবাধকতা থাকে। এটি সকল পর্যটককেই মেনে চলা উচিত। শাহজালাল মাজারের ক্ষেত্রেও তাই। এখানকার পবিত্রতা ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখেই মাজারে ঘুরতে আসা উচিত।

তবে মাজার কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে পর্যটক রাহাত আমিন বলেন, শাহজালাল মাজার দেশি বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। সিলেটে যত পর্যটক আসেন তার বেশিরভাগই আসেন এই মাজারে। অনেক বিদেশি পর্যটকও আসেন এখানে। পোষাকের ক্ষেত্রে বাধ্যবাধকতা আরোপ করলে এখানে পর্যটক কমবে। এর মাধ্যমে বিদেশি ও ভিন্ন ধর্মাবলম্বী পর্যটকদেরও নিরুসাহিত করা হবে। এটা কখনোই কাম্য নয়।

Related Topics

টপ নিউজ

মাজার / হাফপ্যান্ট / নিষেধাজ্ঞা / শাহজালাল দরগাহ / শাহজালালের মাজার / পর্যটন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
    দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণায় ৮ দেশের নিন্দা 
  • আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': শান্তিতে নোবেল বিজয়ী নাভি পিল্লাই
  • ৫ আগস্টের ভাঙচুর-লুটপাটের দুই বছর পরও অচল রাঙ্গুনিয়ার ১৭ কোটি টাকার ক্যাবল কার
  • আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে
  • পর্যটন সূচক: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এবারও তলানিতে বাংলাদেশ

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

3
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

5
ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
আন্তর্জাতিক

দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net