Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি প্রত্যাহার চেয়ে মিন্নির আবেদন

টপ নিউজ

অনলাইন ডেস্ক
31 July, 2019, 05:50 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে বরগুনার অধিকাংশ ওয়ার্ড: আক্রান্ত ২,৪০৭, মৃত্যু ৬ জনের
  • বরগুনায় বাস ও থ্রি-হুইলার সংঘর্ষ, নিহত ২
  • বর্ষা শুরুর আগেই বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক 
  • বরগুনায় ৩০ কেজির ভোল মাছ সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি
  • বরগুনায় ধর্ষণের শিকার শিশু, তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে ডিসি-এসপিকে নির্দেশ

‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি প্রত্যাহার চেয়ে মিন্নির আবেদন

বুধবার (৩১ জুলাই) সকালে মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম মিন্নির উপস্থিতিতে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ আবেদন করলে আদালত তা গ্রহণ করেন।
অনলাইন ডেস্ক
31 July, 2019, 05:50 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

দেশজুড়ে আলোচিত বরগুনার যুবক রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি দোষ ‘স্বীকার’ করে আদালতে ১৬৪ ধারায় যে জবানবন্দি দিয়েছিলেন তা প্রত্যাহারের জন্য পুনরায় আবেদন করেছেন তিনি।

বুধবার (৩১ জুলাই) সকালে মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম মিন্নির উপস্থিতিতে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ আবেদন করলে আদালত তা গ্রহণ করেন।

তবে আবেদনের শুনানির দিন এখনো নির্ধারন করেননি বিচারক।

মিন্নির আইনজীবী মাহাবুবুল বলেন, এর আগে মিন্নির জামিন আবেদন শুনানির জন্য জেলা ও দায়রা জজ আদালত মামলার সব নথি তলব করেছিল। সেখান থেকে নথিগুলো হাকিম আদালতে আসার পর জবানবন্দি প্রত্যাহারের আবেদনের ওপর শুনানি হবে।

রিফাত শরীফ হত্যা মামলার ১৪ আসামিকে হাজিরা দিতে বুধবার আদালতে আনা হয়। সকাল সাড়ে ১০টার দিকে মামলার ১৩ আসামিকে একসাথে আদালতে আনা হয়। পরে পৃথকভাবে আনা হয় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে। মামলায় গ্রেপ্তার এক আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সে যশোরের কিশোর সংশোধনাগারে আছে। 

গত ২৬ জুন স্ত্রীকে নিয়ে কলেজ থেকে ফেরার পথে প্রকাশ্য দিবালোকেই রিফাত শরীফ নামে বরগুনার এক যুবককে কুপিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী।

হত্যাকান্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তাতে দেখা যায় রিফাতের স্ত্রী বারবার ঠেকানোর চেষ্টা করলেও সন্ত্রাসীরা তাকে রামদা দিয়ে কোপাতে থাকে। এসময় পাশে অনেককে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও রিফাতের স্ত্রী ছাড়া কেউই সন্ত্রাসীদের নিবৃত করার চেষ্টা করেননি। রক্তাক্ত অবস্থায় রিফাতকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।

এর একদিন পর বাদী হয়ে বরগুনা সদর থানায় ১২ জনকে আসামী করে মামলা করেন রিফাত শরীফের বাবা।

এরমধ্যে ফেসবুক মেসেঞ্জার গ্রুপের কয়েকটি স্ক্রিনশট ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তাতে দেখা যায়, হত্যার বিষয়টি পূর্বপরিকল্পিত এবং হত্যার মূল নকশা করেন মামলার প্রধান আসামী সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড ।

রিফাত শরীফ হত্যার ঘটনায় দেশব্যপী সমালোচনার ঝড়ের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুততম সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন। নির্মম এই হত্যাকান্ডকে ‘জনগণের ব্যর্থতা’ বলে মন্তব্যও আসে হাইকোর্ট থেকে।

ঘটনার পর অভিযুক্ত কয়েক আসামীকে পুলিশ গ্রেপ্তার করলেও পালিয়ে যান ঘটনার প্রধান আসামী সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড। এরপর ২ জুলাই সকালে পুলিশের বরাত দিয়ে ‘বন্দুকযুদ্ধে’ নয়নের নিহত হবার খবর আসে গণমাধ্যমে।

রিফাত শরীফের মৃত্যুর পর তার বাবা আব্দুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে যে মামলা করেছিলেন তাতে প্রধান স্বাক্ষী ছিলেন রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি।
তবে ১৩ই জুলাই রিফাত হত্যার ঘটনায় মিন্নির সংশ্লিষ্টতা থাকতে পারে বলে রিফাতের বাবা সংবাদ সম্মেলন করলে মামলা নতুন দিকে মোড় নেয়।

দুলাল শরীফ বলেছিলেন, “নয়নের সঙ্গে বিয়ের ঘটনা মিন্নি ও তার পরিবার ‘সুকৌশলে’ গোপন করে গেছে। ওই বিয়ে বহাল থাকা অবস্থায় শরিয়া বহির্ভূতভাবে মিন্নি তার ছেলেকে বিয়ে করেছেন। রিফাতের সঙ্গে বিয়ের পরও মিন্নি নয়নের বাসায় আসা-যাওয়া ও যোগাযোগ রক্ষা করতেন।”

শ্বশুরের এ বক্তব্যকে ‘ষড়যন্ত্রকারীদের প্ররোচণায় পড়ে বানোয়াট ও মনগড়া বক্তব্য’ বলে দাবি করেছিলেন মিন্নি।

এরপর গত মঙ্গলবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে এনে হত্যাকান্ডের ঘটনায় সংশ্লিষ্টতার ‘প্রমাণ’ পাওয়ার দাবি করে রাত নয়টার দিকে আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তার করে পুলিশ।

এ মামলায় মিন্নিসহ এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন পর্যন্ত এজাহারভুক্ত তিনজনসহ সাত আসামি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। 
 

Related Topics

বাংলাদেশ

মিন্নি / বরগুনা হত্যাকান্ড / রিফাত হত্যা / বরগুনা / নয়ন বন্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে বরগুনার অধিকাংশ ওয়ার্ড: আক্রান্ত ২,৪০৭, মৃত্যু ৬ জনের
  • বরগুনায় বাস ও থ্রি-হুইলার সংঘর্ষ, নিহত ২
  • বর্ষা শুরুর আগেই বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক 
  • বরগুনায় ৩০ কেজির ভোল মাছ সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি
  • বরগুনায় ধর্ষণের শিকার শিশু, তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে ডিসি-এসপিকে নির্দেশ

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net