Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
ফোন নম্বর ছাড়াই অডিও-ভিডিও কল করা যাবে এক্স-এ: ইলন মাস্ক

আন্তর্জাতিক

টাইমস অব ইন্ডিয়া
31 August, 2023, 03:20 pm
Last modified: 31 August, 2023, 03:37 pm

Related News

  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • রাজশাহীতে সমর্থকরা আটকে রাখলেন স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপি নেতাকে, ভিডিও কলে প্রার্থিতা প্রত্যাহার
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক
  • গ্রক দিয়ে অশ্লীল ছবি তৈরির অভিযোগ, মাস্কের এক্সএআই-র বিরুদ্ধে তার সন্তানের মায়ের মামলা

ফোন নম্বর ছাড়াই অডিও-ভিডিও কল করা যাবে এক্স-এ: ইলন মাস্ক

ইলন মাস্ক আরও জানিয়েছেন, নতুন এই ফিচারটি আইওএস, অ্যান্ড্রয়েড, পিসি এবং ম্যাকে কাজ করবে।
টাইমস অব ইন্ডিয়া
31 August, 2023, 03:20 pm
Last modified: 31 August, 2023, 03:37 pm
ছবি: সংগৃহীত

নিজের মালিকানাধীন মাইক্রো ব্লগিং সাইট এক্স'কে (প্রাক্তন নাম টুইটার) 'এভ্রিথিং অ্যাপ' বানানোর পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ইলন মাস্ক। এবার এই প্ল্যাটফর্মটিতে ভিডিও এবং অডিও কলের ফিচার যোগ করার ঘোষণা দিয়েছেন তিনি। এখন থেকে কোনো ফোন নাম্বার ছাড়াই এক্স ব্যবহারকারীরা একে অপরের সঙ্গে অডিও-ভিডিও কলে কথা বলতে পারবেন।

টেসলার সিইও আরও জানিয়েছেন, নতুন এই ফিচারটি আইওএস, অ্যান্ড্রয়েড, পিসি এবং ম্যাকে কাজ করবে।

মাস্ক নিজেই এক্স-এ পোস্ট করে বলেন, "ভিডিও এবং অডিও কল আসছে এক্স-এ।" এরপর এই ফিচারটি কেন অদ্বিতীয় তা বুঝাতে এর সম্পর্কে আরও কিছু তথ্য যোগ করেন তিনি। মাস্ক লিখেছেন, "এই ফিচারটি ব্যবহারের জন্য কোনো ফোন নম্বরের প্রয়োজন নেই।" তিনি এক্স-কে একটি কার্যকরী গ্লোবাল অ্যাড্রেস বুক হিসেবে আখ্যা দিয়েছেন তার পোস্টে।

Video & audio calls coming to X:

- Works on iOS, Android, Mac & PC
- No phone number needed
- X is the effective global address book

That set of factors is unique.

— Elon Musk (@elonmusk) August 31, 2023

চলতি বছরের মে মাসে প্রথম এই প্ল্যাটফর্মটিতে কলের ফিচার যুক্ত করার বিষয়টি নিয়ে কথা বলেন মাস্ক। চলতি মাসের শুরুতে এক্স-এর ডিজাইনার আন্দ্রেয়া কনওয়েও একই বিষয়ে ইঙ্গিত দেন। তিনি একটি পোস্টে লেখেন, "এইমাত্র এক্স-এ একজনকে কল দিলাম।"

বর্তমানে এক্স প্ল্যাটফর্মের ডিএমে (ডিরেক্ট ম্যাসেজ) ভয়েস ম্যাসেজ পাঠানো যায়, কিন্তু ভয়েস ও ভিডিও কল করার ফিচারই এবারই প্রথম। এখন পর্যন্ত ব্যবহারকারীরা 'স্পেসেস'-এর মাধ্যমে লাইভ কথপোকথন করতে পারেন। তবে স্পেসেস একটি ওপেন প্ল্যাটফর্ম যেখানে যে কেউ কথপোকথনে অংশ নিতে পারে। এটি ওয়ান-টু-ওয়ান কথপোকথনের জন্য নয়।

তবে নতুন যুক্ত হতে যাওয়া অডিও-ভিডিও কলের ফিচারটি কি শুধুমাত্র ব্লু সাবস্ক্রাইবারদের জন্য নাকি সকল এক্স ব্যবহারকারীর জন্য তা এখনও স্পষ্ট করেননি ইলন মাস্ক।   
 
Related Topics

টপ নিউজ

এক্স / টুইটার / ভিডিও কল / অডিও কল / ইলন মাস্ক / ফোন নম্বর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • রাজশাহীতে সমর্থকরা আটকে রাখলেন স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপি নেতাকে, ভিডিও কলে প্রার্থিতা প্রত্যাহার
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক
  • গ্রক দিয়ে অশ্লীল ছবি তৈরির অভিযোগ, মাস্কের এক্সএআই-র বিরুদ্ধে তার সন্তানের মায়ের মামলা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net