Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
কাজ না থাকায় গ্রাম ছেড়ে শহরমুখী ২৪% মানুষ: গবেষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 August, 2023, 09:25 am
Last modified: 29 August, 2023, 01:33 pm

Related News

  • প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক
  • ইশরাকের ‘নাগরিক সেবা নিজ তত্ত্বাবধানে করার’ ঘোষণায় দক্ষিণ সিটির সেবা ব্যাহতের শঙ্কা
  • এক ঠিকানায় সকল নাগরিক সেবা দিতে যাত্রা শুরু ‘নাগরিক সেবা বাংলাদেশ’-এর
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: মেয়র নিয়ে আন্দোলনে বন্ধ সকল নাগরিক সেবা, অচল নগর ভবন
  • এক ঠিকানায় নাগরিকদের সব সেবা দিতে কাল থেকে চালু হচ্ছে ‘নাগরিক সেবা’

কাজ না থাকায় গ্রাম ছেড়ে শহরমুখী ২৪% মানুষ: গবেষণা

সামাজিক নিরাপত্তার বেশিরভাগ আয়োজন গ্রামকেন্দ্রিক। কিন্তু তার মানে এই নয় যে গ্রামের মানুষ ভালো আছেন।
টিবিএস রিপোর্ট
29 August, 2023, 09:25 am
Last modified: 29 August, 2023, 01:33 pm
প্রতীকী ছবি/টিবিএস

গ্রামে কাজের সুযোগ না থাকায় প্রায় ২৪.৫০ শতাংশ পরিবার শহরমুখী হয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে।

'বাংলাদেশে নগর দারিদ্র্য' শীর্ষক এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। 'নগর দারিদ্র্য: বস্তিবাসী ও বঞ্চিত জনগোষ্ঠীর ভূমিতে অধিকার ও নাগরিক সেবায় অভিগম্যতা' শীর্ষক এক সেমিনারে এ গবেষণার ফলাফল তুলে ধরা হয়।

সোমবার (২৮ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ সেমিনারের আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (এইচআরডিসি)।

এএলআরডির সহায়তায় এইচআরডিসির করা গবেষণার নেতৃত্ব দেন অধ্যাপক আবুল বারকাত। গবেষণাটি দেশের ৮টি সিটি করপোরেশন ও ৮টি পৌরসভার ৪৮০টি পরিবারের ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে করা হয়। গত বছরের মে ও জুলাই মাসে এ জরিপ হয়।

জরিপের ফলাফল অনুযায়ী, নগরের বস্তিবাসীর ৯৪ শতাংশ ভূমিহীন। এই পরিবারগুলোর গড় বার্ষিক আয় বছরে দেড় লাখ টাকার বেশি। ৬৮ শতাংশ জানিয়েছেন, তারা গ্রামে থাকা স্বজনদের জন্য টাকা পাঠান। বস্তিবাসীর ৮২ শতাংশ খাদ্য অনিরাপত্তায় থাকেন।

গবেষণার সারসংক্ষেপ তুলে ধরে আবুল বারকাত বলেন, সরকারি হিসাবে নগর দারিদ্র্যের সংখ্যা ১৮.৯ শতাংশ বলা হলেও এ গবেষণায় বলা হয়, এটা ৪০ শতাংশের কম হবে না।

গবেষণায় বলা হয়, বস্তির ঘরগুলোতে খুবই অমানবিকভাবে বাস করেন মানুষ। ছোট একটি ঘরে পরিবারের সব সদস্যকে একসঙ্গে থাকতে হয়। মাত্র ১৬ শতাংশের নিরাপদ স্যানিটেশন ও সুপেয় পানির ব্যবস্থা রয়েছে।  এছাড়া পানি, বিদ্যুৎ, গ্যাসের জন্য তারা আয়ের তুলনায় যে মূল্য পরিশোধ করেন, তা শহরের ধনীদের তুলনায় বেশি। তারা এখানে বৈষম্যের শিকার।

বস্তির পরিবারের সদস্যের ৪১ শতাংশ কখনো স্কুলে যায়নি। অসুস্থতার জন্য ৬৪ শতাংশ স্থানীয় ফার্মেসিতে যায়।

বস্তিবাসীর ৯৫ শতাংশ মোবাইল ব্যাংকিং করে থাকেন। মাত্র ৫ শতাংশের প্রচলিত ব্যাংকে অ্যাকাউন্ট আছে। সরকারের সামাজিক নিরাপত্তা প্রোগ্রামের সুবিধা পেয়েছেন ১২ শতাংশ এবং ২৮ শতাংশ বয়স্ক ভাতা পেয়েছেন গত বছর।

আবুল বারকাত বলেন, সামাজিক নিরাপত্তার বেশিরভাগ আয়োজন গ্রামকেন্দ্রিক। কিন্তু তার মানে এই নয় যে গ্রামের মানুষ ভালো আছেন। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে একযোগে কাজ করতে হবে। নগরের মানুষের ভাগ্যোন্নয়ন এবং গ্রামীণ মানুষের জীবন মানের উন্নয়ন না ঘটানো গেলে নগরমুখী স্রোত ঠেকানো যাবে না।

সেমিনারে সভাপতির বক্তব্যে মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, যারা বস্তিবাসী আছেন, তারা ক্রমাগত একটি দারিদ্র্য প্রক্রিয়ার মধ্যে বসবাস করছেন। তাদের জীবন মানের পেছনে প্রাপ্য সুযোগ–সুবিধা পাওয়ার অবস্থা, সামগ্রিক রাষ্ট্রব্যবস্থা তাদের জন্য কী করে দিতে পারছে—এসবের ভূমিকা রয়েছে। তাদের উন্নয়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। শুধু টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধ হয়নি। সব মানুষ যেন সমান মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারেন, সেজন্য হয়েছিল।

এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, তাদের আরও বড় সম্পদ করে তুলতে চাইলে তারা যেসব বৈষম্যের শিকার হন, সেখান থেকে মুক্ত করতে হবে। উচ্চশিক্ষা 'মুড়িমুড়কির মতো' ছড়িয়ে দেওয়া হয়েছে। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হচ্ছে। সেখানে কী পড়াশোনা হচ্ছে, সেসব দেখার প্রয়োজন আছে বলে তিনি জানান। 

Related Topics

টপ নিউজ

বস্তিবাসী / সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী / নাগরিক সেবা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
    প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
    মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

Related News

  • প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক
  • ইশরাকের ‘নাগরিক সেবা নিজ তত্ত্বাবধানে করার’ ঘোষণায় দক্ষিণ সিটির সেবা ব্যাহতের শঙ্কা
  • এক ঠিকানায় সকল নাগরিক সেবা দিতে যাত্রা শুরু ‘নাগরিক সেবা বাংলাদেশ’-এর
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: মেয়র নিয়ে আন্দোলনে বন্ধ সকল নাগরিক সেবা, অচল নগর ভবন
  • এক ঠিকানায় নাগরিকদের সব সেবা দিতে কাল থেকে চালু হচ্ছে ‘নাগরিক সেবা’

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি

6
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net