Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
বেনাপোল দিয়ে ২০২২-২৩ অর্থবছরে ২১ লাখ ২৯ হাজার যাত্রীর যাতায়াত

বাংলাদেশ

যশোর প্রতিনিধি
26 August, 2023, 10:25 am
Last modified: 26 August, 2023, 01:43 pm

Related News

  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোলে ট্রাক ভাড়া বেড়েছে চার থেকে পাঁচ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা
  • দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ, বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক বরখাস্ত
  • দেশের সব স্থলবন্দরে মাশুল বাড়ল, কার্যকর ১ জানুয়ারি থেকে
  • বেনাপোলে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে: ডিসিসিআই
  • বেনাপোল দিয়ে তিন চালানে ৬০ টন পেঁয়াজ আমদানি, কমছে দাম

বেনাপোল দিয়ে ২০২২-২৩ অর্থবছরে ২১ লাখ ২৯ হাজার যাত্রীর যাতায়াত

২০২১-২২ অর্থবছরে যাতায়াত করেন ৫ লাখ ৫৮ হাজার ৫৯৮ জন। 
যশোর প্রতিনিধি
26 August, 2023, 10:25 am
Last modified: 26 August, 2023, 01:43 pm
ফাইল ছবি

পদ্মা সেতু ব্যবহারে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রভাব পড়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে। বেনাপোল দিয়ে গেল ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ-ভারতের মধ্যে ২১ লাখ ২৯ হাজার ৬৯৩ জন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেছেন। এতে সরকারের প্রায় শতকোটি টাকা রাজস্ব আয় হয়েছে। 

এর মধ্যে ভারতে গেছেন ১০ লাখ ৮০ হাজার ৬৮৪ জন। আর ভারত থেকে দেশে এসেছেন ১০ লাখ ৪৯ হাজার ৮ জন।

২০২১-২২ অর্থবছরে যাতায়াত করেন ৫ লাখ ৫৮ হাজার ৫৯৮ জন। 

সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতুর কল্যাণে ঢাকা থেকে বেনাপোল বন্দরের দূরত্ব কমে যাওয়ায় এ রুটে যাত্রী পারাপার বেড়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মালবাহী ট্রাককে আর ঘণ্টার পর ঘণ্টা নদী পাড়ে অপেক্ষা করতে হয় না। ফলে বেড়েছে বাণিজ্যিক সুবিধাও।

বন্দর সূত্র জানায়, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতের বাণিজ্য শহর কোলকাতাসহ বিভিন্ন জায়গায় ভ্রমণ, চিকিৎসা, ব্যবসা, শিক্ষাসহ স্বজনদের সঙ্গে দেখা করতে প্রতিবছর লাখ লাখ মানুষ যান। সহজ যোগাযোগ ব্যবস্থা, যাতায়াতে সময় ও খরচ কম বিধায় ভারতগামী বেশিরভাগ মানুষ এ পথ ব্যবহার করে থাকেন।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, "পদ্মা সেতুর কল্যাণে ঢাকা থেকে বেনাপোল বন্দরের দূরত্ব কমেছে ৭১ কিলোমিটার। এটি শুধু বাণিজ্যকে সহজ করেনি, এ পথে ভারত-বাংলাদেশে যাতায়াতকারী যাত্রীদের দুর্ভোগ কমিয়েছে। এখন ঢাকা থেকে মাত্র সাড়ে ৪ ঘণ্টায় বেনাপোলে পৌঁছানো যাচ্ছে। যাতায়াত সুবিধা ও অর্থ সাশ্রয়ের জন্য অন্য বন্দর বা আকাশপথ ব্যবহারকারীরা এখন বেনাপোল রুট ব্যবহার করছেন।"

তবে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে না ওঠায় দুর্ভোগ কাটেনি যাত্রীদের। ভারত থেকে আসা যাত্রী জেসমিন বলেন, "পদ্মা সেতুতে যাত্রা সহজ হয়েছে। তবে বেনাপোল বন্দরে আগের ভোগান্তি রয়ে গেছে। বন্দরে যাত্রী নিরাপত্তা ও সুবিধা বাড়াতে হবে।"

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ভ্রমণ কর ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে; যা গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। এছাড়া ১২ বছরের নিচের যাত্রীদের জন্য ৫০০ টাকা ভ্রমণ কর নির্ধারণ করেছে সরকার। 

তবে পাঁচ বছরের নিচে, অন্ধ, ক্যানসার আক্রান্ত ও পঙ্গুত্ববরণকারী যাত্রীদের ক্ষেত্রে কোনো ভ্রমণ করের প্রয়োজন হবে না বলে জানিয়েছে চেকপোস্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আগে ৫০০ টাকা ভ্রমণ কর পরিশোধ করে আসা-যাওয়া করতে পারতেন যাত্রীরা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, "ভারত ও বাংলাদেশগামী যাত্রীদের সুবিধার্থে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়। কোনো অনিয়ম করা হয় না। এ কারণে প্রতিবছর ভারত গমনকারী পাসপোর্টধারী যাত্রীদের সংখ্যা বাড়ছে।"

এ বিষয়ে বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন বলেন, "পদ্মা সেতু যোগাযোগ ব্যবস্থা সহজ করে দিয়েছে। সময় কম ও সাশ্রয়ী হওয়ায় যাত্রীরা এখন বেনাপোল চেকপোস্ট ব্যবহার করছেন বেশি। এতে সরকারের রাজস্ব আয়ও বেড়েছে। গত অর্থবছরে প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে ভ্রমণ কর থেকে।"

যাত্রীদের দুর্ভোগ কমাতে যাত্রীছাউনির জায়গা অধিগ্রহণের কাজ চলছে বলে জানান বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল। 

Related Topics

টপ নিউজ

বেনাপোল চেকপোস্ট / বেনাপোল স্থলবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোলে ট্রাক ভাড়া বেড়েছে চার থেকে পাঁচ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা
  • দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ, বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক বরখাস্ত
  • দেশের সব স্থলবন্দরে মাশুল বাড়ল, কার্যকর ১ জানুয়ারি থেকে
  • বেনাপোলে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে: ডিসিসিআই
  • বেনাপোল দিয়ে তিন চালানে ৬০ টন পেঁয়াজ আমদানি, কমছে দাম

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net