Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
নতুন শিক্ষাবর্ষের বই ছাপাতে কোনো ধরনের সংকট নেই: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ

বাসস
25 August, 2023, 06:15 pm
Last modified: 25 August, 2023, 06:17 pm

Related News

  • শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন: এহছানুল হক মিলন
  • যেসব দেশ ভালো করছে, আমরা তাদের অনুসরণ করব: শিক্ষামন্ত্রী
  • প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র করা হবে: শিক্ষামন্ত্রী
  • ডিসেম্বরে এসএসসি পরীক্ষা নেওয়ার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী
  • আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

নতুন শিক্ষাবর্ষের বই ছাপাতে কোনো ধরনের সংকট নেই: শিক্ষামন্ত্রী

বাসস
25 August, 2023, 06:15 pm
Last modified: 25 August, 2023, 06:17 pm
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি / সংগৃহীত

আগামী শিক্ষাবর্ষে বই ছাপাতে কোনো ধরনের সংকট কিংবা সমস্যা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, গত বছর কাগজ, বিদ্যুৎসহ অন্য সংকট থাকলেও এ বছর তা নেই।

আজ শুক্রবার চাঁদপুর সার্কিট হাউজে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রশাসনের সাথে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রাথমিকের বই ছাপানোর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মাধ্যমিকেরও টেন্ডার কাজ চলছে। টেন্ডার কাজ সম্পন্ন করার জন্য কমিটি রয়েছে। সেসব কমিটিতে এ টেন্ডারগুলো যাচ্ছে এবং অনুমোদন হয়ে আসছে।

আগামী শিক্ষাবর্ষে যথাসময়ে সকল বই উপজেলাগুলোতে পৌঁছে যাবে এবং জানুয়ারির ১ তারিখে বই উৎসব করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

সামনে জাতীয় সংসদ নির্বাচন এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দ্বন্দ্ব রয়েছে, এসব বিষয়ে আওয়ামী লীগ কি ধরনের উদ্যোগ নিয়েছে কিংবা নেবে কি না, এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি বড় দল। সাফল্যের সাথে একটানা গত প্রায় ১৫ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নের মহাসড়কে নেয়া, মানুষের জীবন যাত্রার মান উন্নত করা, দেশের মান-মর্যাদা বৃদ্ধি এবং একটি উন্নত বিশ্বে যাওয়ার স্বপ্ন দেখছি।

দীপু মনি বলেন, আওয়ামী লীগের প্রাণ তৃণমূল। আওয়ামী লীগের মতো বড় দলে অনেক যোগ্য প্রার্থী আছেন। স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, তবে সুস্থ প্রতিযোগিতা থাকা উচিত। কিন্তু সেটি যেন আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে কিংবা নির্বাচনের ফলাফলে কোনোভাবে নেতিবাচক প্রভাব ফেলতে না পারে।

দ্বন্দ্ব নিরসনের জন্য কেন্দ্রীয়ভাবে কমিটি করে দেয়া আছে জানিয়ে মন্ত্রী বলেন, এই কমিটি বিভাগ এবং প্রয়োজনে জেলা থেকে উপজেলা পর্যায়েও দ্বন্দ্ব নিরসনে কাজ করছে।

এ সময় জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌর সভার মেয়র জিল্লুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

শিক্ষামন্ত্রী / বই ছাপা / দীপু মনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন: এহছানুল হক মিলন
  • যেসব দেশ ভালো করছে, আমরা তাদের অনুসরণ করব: শিক্ষামন্ত্রী
  • প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র করা হবে: শিক্ষামন্ত্রী
  • ডিসেম্বরে এসএসসি পরীক্ষা নেওয়ার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী
  • আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net