Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের পাসপোর্ট দেবে সরকার

বাংলাদেশ

শেখ আবদুল্লাহ
21 August, 2023, 11:40 am
Last modified: 21 August, 2023, 12:09 pm

Related News

  • পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ লেখা, জলছাপে আসছে জুলাই শহীদদের ছবি
  • নিজের ছবিসহ বিশেষ সংস্করণের নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প
  • প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর স্মারক পাসপোর্টে থাকছে ট্রাম্পের ছবি
  • প্রথমবারের মতো পশ্চিম তীরের বসতিতে পাসপোর্ট সেবা চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের

দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের পাসপোর্ট দেবে সরকার

বেলজিয়াম, সুইডেন, অস্ট্রেলিয়া, রাশিয়া, পর্তুগাল, জাপানে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও হাইকমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ ধরনের নাগরিকদের পাসপোর্ট দেওয়া যাবে কি না, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে।
শেখ আবদুল্লাহ
21 August, 2023, 11:40 am
Last modified: 21 August, 2023, 12:09 pm
ইনফোগ্রাফ: টিবিএস

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের সন্তান ও তাদের সন্তানদের পাসপোর্ট দেওয়ার কথা ভাবছে সরকার। অর্থাৎ, দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের পাসপোর্ট দেওয়া হবে। 

বর্তমানে, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এবং কানাডিয়ান নাগরিকদের জন্য এই সুবিধা চালু রয়েছে।

জানা গেছে, এখন বেলজিয়াম, সুইডেন, অস্ট্রেলিয়া, রাশিয়া, পর্তুগাল, জাপানে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও হাইকমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ ধরনের নাগরিকদের পাসপোর্ট দেওয়া যাবে কি না, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। 

গত ১৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। ওই সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও অভিবাসন) মো. সাইফুল ইসলাম।

সিদ্ধান্তটি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রতিবেদন আকারে জমা দেওয়া হবে। মন্ত্রী সম্মতি দিলে এ বিষয়ে পরিপত্র জারি করা হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি চালু হলে যেসব বাংলাদেশি নারী-পুরুষ বিদেশে বসবাসকালীন সময়ে সন্তানের বাবা বা মা হয়েছেন, ওইসব সন্তান এবং তাদের সন্তানরাও স্বাভাবিকভাবেই বাংলাদেশের নাগরিকত্ব পাবেন। 

অতিরিক্ত সচিব  জানান, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস বা হাই কমিশনে বাংলাদেশি বংশোদ্ভূত দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের নাগরিকরা পাসপোর্ট পেতে আবেদন করছেন। ওইসব দূতাবাস ও হাইকমিশন থেকে এ ধরনের ব্যক্তিদের পাসপোর্ট দেওয়া যাবে কিনা, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পরামর্শ চাওয়া হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে একটি আন্তঃমন্ত্রণালয় সভা করা হয়েছে। সভায় সকল পক্ষ বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছে। 

বর্তমান নিয়ম

পাসপোর্ট আইন অনুযায়ী, বাংলাদেশি নাগরিক যেখানেই বসবাস করুক, তিনি পাসপোর্ট পাবেন। 

আর বাংলাদেশ নাগরিকত্ব আইন অনুযায়ী, ১৯৭১ সালের ২৫ মার্চের পর থেকে যিনি বাংলাদেশি নাগরিক, তার পরবর্তী দুই প্রজন্ম যেখানেই জন্মগ্রহণ বা বসবাস করুক তিনি বাংলাদেশি নাগরিক হিসেবে গণ্য হবেন। 

এই বিবেচনায় কয়েক বছর আগে যুক্তরাজ্য ও কানাডায় বসবাসকারি দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভুত বিদেশি নাগরিকদের পাসপোর্ট দেওয়ার জন্য পরিপত্র জারি করা হয়েছিল। কারণ এই দেশ দুটিতে স্থায়ীভাবে বসবাসকারী বাংলাদেশির সংখ্যা অনেক। ওই পরিপত্রের ভিত্তিতে এই দুটি দেশে বসবাসকারী দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের পাসপোর্ট দেওয়া হয়ে থাকে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে এক কোটির বেশি বাংলাদেশি (প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রজন্মসহ) বসবাস করছেন। 

বাংলাদেশি পাসপোর্টের সুবিধা

বাংলাদেশি পাসপোর্ট চাওয়ার বিভিন্ন কারণ রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

এরমধ্যে অন্যতম হচ্ছে বাবা-মায়ের বাংলাদেশে থাকা সম্পদের মালিকানা ও দখল। 

অনেকের বাবা অথবা মা বিদেশেই মারা গেছেন। কিন্তু তাদের বাংলাদেশে সম্পদ রয়েছে। তবে মৃত ব্যক্তিদের সন্তানরা বাংলাদেশের নাগরিকত্বের কোনো প্রমাণ দেখাতে না পারায়, ওইসব সম্পদের মালিকানা বা দখল পাচ্ছেন না। 

এছাড়া, অনেকে দেশকে ভালোবেসে সন্তান ও নাতি-নাতনিদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে পাসপোর্ট নিয়ে রাখতে চাচ্ছেন। যাতে তারা ভবিষ্যতে দেশের সাথে সহজে সম্পৃক্ত থাকতে পারেন।
 

Related Topics

টপ নিউজ

পাসপোর্ট / দ্বৈত নাগরিকত্ব / বাংলাদেশি পাসপোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ছবি: সংগৃহীত
    জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
    ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

Related News

  • পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ লেখা, জলছাপে আসছে জুলাই শহীদদের ছবি
  • নিজের ছবিসহ বিশেষ সংস্করণের নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প
  • প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর স্মারক পাসপোর্টে থাকছে ট্রাম্পের ছবি
  • প্রথমবারের মতো পশ্চিম তীরের বসতিতে পাসপোর্ট সেবা চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

3
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

4
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

6
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net