Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 30, 2026
বাগদান ভেঙে যাওয়ার চার মাস পর আবারও প্রেম করছেন রুপার্ট মার্ডক! 

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
17 August, 2023, 01:50 pm
Last modified: 17 August, 2023, 01:58 pm

Related News

  • মাহমুদ দারবিশ ও তামার বেন অমি: এক ফিলিস্তিনি কবি আর ইসরায়েলি নৃত্যশিল্পীর অসম্ভব প্রেমের উপাখ্যান
  • লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল চীনের বিশ্ববিদ্যালয়
  • জাস্টিন ট্রুডোর সাথে কেটি পেরির প্রেম, অবশেষে মুখ খুললেন সাবেক স্ত্রী সোফি
  • একজন পপ তারকা, অন্যজন প্রাক্তন প্রধানমন্ত্রী: কেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর জুটি সফল হতে পারে?

বাগদান ভেঙে যাওয়ার চার মাস পর আবারও প্রেম করছেন রুপার্ট মার্ডক! 

৯২ বছর বয়সী এই মিডিয়া টাইকুনের বর্তমান প্রেমিকা এলেনা ঝুকোভা একজন অবসরপ্রাপ্ত বিজ্ঞানী।
দ্য গার্ডিয়ান
17 August, 2023, 01:50 pm
Last modified: 17 August, 2023, 01:58 pm
রুপার্ট মার্ডক। ছবি: রয়টার্স

রক্ষণশীল রেডিও হোস্ট অ্যান লেসলি স্মিথের সঙ্গে বাগদান ভেঙে যাওয়ার চার মাস পর আবারও নতুন প্রেমে পড়েছেন মিডিয়া মোগল রুপার্ট মার্ডক।

প্রাক্তন স্ত্রী ওয়েন্ডি ডেংয়ের আয়োজিত একটি পারিবারিক পার্টিতে বর্তমান প্রেমিকা এলেনা ঝুকোভার সঙ্গে মার্ডকের পরিচয় হয় বলে নিশ্চিত করেছে গার্ডিয়ান অস্ট্রেলিয়া।

৯২ বছর বয়সী এই মিডিয়া টাইকুনের প্রেমিকা এলেনার বয়স ৬৬ বছর।

বর্তমানে ডেং ও মার্ডকের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে বলে খবর রয়েছে; এবং এলেনা তার দুই সন্তান ক্লোয়ি ও গ্রেসের পারিবারিক ইভেন্টেও আমন্ত্রণ জানিয়েছেন মার্ডককে।

চীনে জন্ম নেওয়া এই বিজনেসওম্যানের সঙ্গে ১৪ বছর সংসার করার পর ২০১৩ সালে বিচ্ছেদ হয় মার্ডকের।

রুপার্ট মার্ডক এ নিয়ে চারটি বিয়ে করেছেন। এর আগে তিনি জানিয়েছিলেন যে তিনি পঞ্চমবারের মতো রেডিও হোস্ট অ্যান লেসলির প্রেমে পড়েছেন। দুজনের বাগদানের ঘোষণাও দিয়েছিলেন তিনি। কিন্তু তার কিছুদিন পরেই তাদের সম্পর্ক ভেঙে যায়।

অন্যদিকে, ঝুকোভা একজন অবসরপ্রাপ্ত বিজ্ঞানী এবং এর আগে তিনি বিলিয়নিয়ার ব্যবসায়ী আলেক্সান্দার ঝুকোভকে বিয়ে করেছিলেন।

সূত্র জানায়, মার্ডক পারিবারিক পার্টিতে তার সঙ্গে পরিচয়ের পর তাকে আলাদাভাবে আমন্ত্রণ জানিয়েছেন। তারা দুজনেই সম্পর্কটাকে গুরুত্বের সাথে নিয়েছেন এবং কয়েক সপ্তাহ ধরে ভূমধ্যসাগরে একসঙ্গে প্রমোদতরীতে ঘুরে বেড়াচ্ছেন তারা।

ডেইলি মেইলের প্রকাশিত ছবিতে দেখা যায়, রালফ লরেনের পোলো টপ, শর্টস ও সান হ্যাট পরা মার্ডক প্রশান্তির ভঙ্গিতে বসে আছেন।

প্রসঙ্গত, ঝুকোভার মেয়ে দারিয়া ঝুকোভা রাশিয়ান অলিগার্ক, ফুটবল ক্লাব চেলসির প্রাক্তন মালিক রোমান আব্রামোভিচকে বিয়ে করেছিলেন এবং ২০১৮ সাল পর্যন্ত তারা একসঙ্গে ছিলেন।

মার্ডক ও ঝুকোভা এখন ছুটি কাটাচ্ছেন। একসময় অ্যারিস্টটল ওনাসিস-এর মালিকানায় থাকা বিখ্যাত ইয়ট ক্রিস্টিনা ও-তে তাদেরকে একসঙ্গে দেখা গেছে। 

Related Topics

টপ নিউজ

রুপার্ট মারডক / মিডিয়া মোগল / প্রেম / বাগদান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই
  • বিকাশের লোগো। সংগৃহীত
    রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    উত্তর-পূর্বের রাজ্যগুলোর সাথে জাপানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারত্বকে স্বাগত জানাল ভারত
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!
  • ইপিবি’র ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ। ছবি: সংগৃহীত
    রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’, অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান

Related News

  • মাহমুদ দারবিশ ও তামার বেন অমি: এক ফিলিস্তিনি কবি আর ইসরায়েলি নৃত্যশিল্পীর অসম্ভব প্রেমের উপাখ্যান
  • লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল চীনের বিশ্ববিদ্যালয়
  • জাস্টিন ট্রুডোর সাথে কেটি পেরির প্রেম, অবশেষে মুখ খুললেন সাবেক স্ত্রী সোফি
  • একজন পপ তারকা, অন্যজন প্রাক্তন প্রধানমন্ত্রী: কেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর জুটি সফল হতে পারে?

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই

2
বিকাশের লোগো। সংগৃহীত
অর্থনীতি

রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন

4
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উত্তর-পূর্বের রাজ্যগুলোর সাথে জাপানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারত্বকে স্বাগত জানাল ভারত

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!

6
ইপিবি’র ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ। ছবি: সংগৃহীত
অর্থনীতি

রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’, অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net