Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
আইফেল টাওয়ারেই সারারাত কাটালেন দুই মার্কিন পর্যটক!

অফবিট

টিবিএস ডেস্ক
16 August, 2023, 11:50 am
Last modified: 16 August, 2023, 12:00 pm

Related News

  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • ১০ বছর জেল খাটার পরও গায়েব করে দেওয়া ৫০০ স্বর্ণমুদ্রার খোঁজ দেননি গুপ্তধন শিকারী
  • বাংলাদেশের সাথে উত্তেজনার মধ্যে ভারতে বিদেশি পর্যটক কমেছে ৯ শতাংশ
  • পর্যটকদের ‘অশোভন’ আচরণে অতিষ্ঠ স্থানীয়রা, ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল করল জাপানের শহর
  • বাংলাদেশে নির্বাচনের আগে নাগরিকদের সতর্ক থাকতে বলল মার্কিন দূতাবাস

আইফেল টাওয়ারেই সারারাত কাটালেন দুই মার্কিন পর্যটক!

প্রসিকিউটররা জানিয়েছেন, মাতাল অবস্থায় তারা আইফেল টাওয়ারের ভেতরে আটকা পড়েন এবং সারারাত সেখানেই ঘুমিয়ে ছিলেন।
টিবিএস ডেস্ক
16 August, 2023, 11:50 am
Last modified: 16 August, 2023, 12:00 pm
ছবি: টম এভারস্লে/শাটারস্টক

দুই মার্কিন পর্যটককে প্যারিসের আইফেল টাওয়ারের ভেতরে ঘুমন্ত অবস্থায় পাওয়া গেছে। প্রসিকিউটররা জানিয়েছেন, মাতাল অবস্থায় তারা আইফেল টাওয়ারের ভেতরে আটকা পড়েন এবং সারারাত সেখানেই ঘুমিয়ে ছিলেন, খবর বিবিসির।

সোমবার সকালের শুরুতেই ওই দুই পর্যটককে খুঁজে পান নিরাপত্তা প্রহরীরা। তারা রবিবার ১০টা ৪০ মিনিটের দিকে আইফেল টাওয়ার পরিদর্শনে আসেন এবং নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে টাওয়ারে উঠে পড়েন বলে জানায় পুলিশ।

আইফেল টাওয়ারের দ্বিতীয় ও তৃতীয় তলার মাঝামাঝি একটা জায়গা যেটি জনসাধারণের জন্য উন্মুক্ত নয়, সেখানে তাদেরকে পাওয়া যায়।

প্যারিসের প্রসিকিউটররা সংবাদ সংস্থা এএফপিকে বলেন, "সম্ভবত অতিমাত্রায় মাতাল হওয়ায় এই দুজন এখানে আটকা পড়েছিলেন।"

এএফপি আরও জানায়, অগ্নিনির্বাপক কর্মীদের একটি বিশেষ ইউনিটকে ডেকে দুই পর্যটককে উদ্ধার করা হয়।

দুই মাতালের এহেন কান্ডের ফলে সোমবার আইফেল টাওয়ার দর্শনার্থীদের জন্য খুলে দিতেও দেরি হয়।

তবে আইফেল টাওয়ারের অপারেটর সেতে জানান, ওই দুজন কারো জন্য কোনো হুমকি সৃষ্টি করেননি। তবে দুজনকেই জিজ্ঞাসাবাদ করেছে প্যারিস পুলিশ এবং তাদের বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করা হবে।

এর আগে শনিবার আইফেল টাওয়ারে বোমা হামলার আশঙ্কার কারণে একই দিনে দুইবার এই বিখ্যাত স্থাপনাটি ও পুরো চত্বর খালি করতে হয়েছিল।

একটি গেমিং সাইটে এবং জনসাধারণ ও পুলিশের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য থাকা একটি অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা বোমা হামলার হুমকির কথা ছড়িয়ে পড়ার পর তদন্তে নেমেছে ফরাসী পুলিশ।

১৮৮৭ সালের জানুয়ারিতে আইফেল টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং ১৮৮৯ সালের ৩১ মার্চ দর্শনার্থীদের জন্য এই স্থাপনা খুলে দেওয়া হয়। আইফেল টাওয়ারের উচ্চতা ৯৮৫ ফুট। প্রতিবছর প্রায় ৫.৮ মিলিয়ন দর্শণার্থী এ স্থাপনাটি দেখতে আসেন।
 
Related Topics

টপ নিউজ

আইফেল টাওয়ার / পর্যটক / মার্কিন নাগরিক / রাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • ১০ বছর জেল খাটার পরও গায়েব করে দেওয়া ৫০০ স্বর্ণমুদ্রার খোঁজ দেননি গুপ্তধন শিকারী
  • বাংলাদেশের সাথে উত্তেজনার মধ্যে ভারতে বিদেশি পর্যটক কমেছে ৯ শতাংশ
  • পর্যটকদের ‘অশোভন’ আচরণে অতিষ্ঠ স্থানীয়রা, ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল করল জাপানের শহর
  • বাংলাদেশে নির্বাচনের আগে নাগরিকদের সতর্ক থাকতে বলল মার্কিন দূতাবাস

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net