Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
পাবলিক স্পিকিং এর দক্ষতা বাড়াতে পারে যে তিনটি অভ্যাস

ফিচার

ইনক.
10 August, 2023, 04:25 pm
Last modified: 10 August, 2023, 04:41 pm

Related News

  • দীর্ঘমেয়াদি শ্রম উৎপাদনশীলতা সংকটে দেশে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান ব্যাহত
  • যে ৭টি অ্যাপের মাধ্যমে দৈনিক মাত্র ১৫ মিনিটেই নতুন দক্ষতা আয়ত্তে আনবেন
  • আমরা সবাই গণতন্ত্রের কথা বলি, কিন্তু চর্চা করি না: মির্জা ফখরুল
  • শেখা বন্ধ করবেন না, এটি খুবই গুরুত্বপূর্ণ দক্ষতা, আর আয়ত্ত্ব করা আগের চেয়ে সহজ
  • এ ১০টি গোপন তথ্য কখনোই প্রকাশ করবেন না

পাবলিক স্পিকিং এর দক্ষতা বাড়াতে পারে যে তিনটি অভ্যাস

ব্যক্তির মধ্যে যদি এই মনমানসিকতা থাকে যে, অনুশীলন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের দক্ষতা বাড়ানো যাবে, তাহলে ওই ব্যক্তির সফলতা অর্জনের পথ সহজ হয়ে যায়। কিন্তু বদ্ধ মনমানসিকতার মানুষ ভাবে যে, তাদের মধ্যে যতটুকু দক্ষতা আছে তা পরিবর্তনযোগ্য নয়।
ইনক.
10 August, 2023, 04:25 pm
Last modified: 10 August, 2023, 04:41 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

পাবলিক স্পিকিং বা সরাসরি দর্শক-শ্রোতাদের সামনে দাঁড়িয়ে চমৎকারভাবে কথা বলতে পারার বিষয়ে বহুদিন ধরে যে মিথ বা জনশ্রুতি চলে আসছে তা হলো, এ ধরনের দক্ষতাসম্পন্ন মানুষদের মধ্যে সহজাতভাবেই এই গুণটি রয়েছে। কিন্তু এটা ভুল ধারণা। সত্যিটা হচ্ছে, তারা যথেষ্ট পরিশ্রম করে নিজেদেরকে এ পর্যায়ে নিয়ে এসেছেন। একটা বাদ্যযন্ত্র বাজানো শেখার পেছনে যেমন শ্রম দিতে হয়, তেমনই পাবলিক স্পিকিংও একটি দক্ষতা যা মানুষকে অর্জন করতে হয়। কিন্তু যেকোনো সঙ্গীতশিল্পী বা পারফর্মার আপনাকে বলবে যে, এ বিষয়ে উন্নতি করতে চাইলে নিয়মনিষ্ঠভাবে চর্চা ও অনুশীলন করে যেতে হবে এবং সফলতা অর্জনের মতো মনমানসিকতা থাকতে হবে।

বিশ্বের খ্যাতনামা সব পাবলিক স্পিকাররা ভিন্ন ভিন্ন দেশ ও সংস্কৃতিতে বেড়ে উঠেছেন, কিন্তু তবুও তাদের সবার মধ্যে একটি ক্রিটিক্যাল অভ্যাস রয়েছে, তা হলো: তারা উন্নতির করার মতো মনমানসিকতা তৈরি করেছেন।

'আমাকে ভালো করতেই হবে'- এ ধরনের দৃঢ়তা ও মনের জোর আনার মাধ্যমে পাবলিক স্পিকিংয়ে ভালো করা সম্ভব। পাবলিক স্পিকিংয়ে ভালো করার জন্য নিচের ৩টি মানসিক অভ্যাস আয়ত্তে আনতে পারেন:

১.  উন্নতি করার মত মনমানসিকতা এবং বদ্ধ মনমানসিকতার মধ্যে পার্থক্য বোঝা

স্ট্যানফোর্ডের মনস্তত্ত্ববিদ ক্যারল ডুয়েক 'গ্রোথ মাইন্ডসেট' ধারণা বিকাশের জন্য সুপরিচিত। একজন ব্যক্তির মধ্যে যদি এই মনমানসিকতা থাকে যে, চর্চা ও অনুশীলন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের দক্ষতা বাড়ানো যাবে, তাহলে ওই ব্যক্তির সফলতা অর্জনের পথ সহজ হয়ে যায়। কিন্তু বদ্ধ মনমানসিকতার মানুষ ভাবে যে তাদের মধ্যে যতটুকু দক্ষতা আছে তা পরিবর্তনযোগ্য নয়, তারা সবসময় এমনই থাকবে। উন্নতির আকাঙ্ক্ষা ও বিশ্বাস যাদের মধ্যে আছে তারা কাজের প্রতি নিবেদিতপ্রাণ হয় এবং পরিশ্রমের মাধ্যমে নতুন নতুন বিষয় শিখতেই থাকে।

তাই এরপর যখন আপনি নিজেকে বলতে যাবেন- 'আমি লোকজনের সামনে কথা বলতে গেলে নার্ভাস হয়ে যাই' কিংবা 'আমি ভালো বক্তা নই'; তখন বুঝতে হবে যে আপনি একটা বদ্ধ মনমানসিকতা আঁকড়ে ধরছেন। এর বদলে নিজের চিন্তাগুলো পরিশীলিত করুন, পরিশ্রমের মাধ্যমে নিজেকে বদলানোর চেষ্টা করুন। ডুয়েক পরামর্শ দেন, নিজের সঙ্গে নিজে কথা বলতে গেলে 'তবে' শব্দটি যোগ করতে।

যেমন: "আমার উদ্বিগ্নতা এখনো কাটেনি পুরোপুরি, তবে আমি জানি সময়ের সাথেসাথে এবং অনুশীলন করলে আমি এটা কাটিয়ে উঠতে পারবো।" অথবা,

"আমি আমার পাবলিক স্পিকিং পারফরম্যান্স নিয়ে খুশি নই, তবে আমি দিন দিন চর্চার মাধ্যমে আরও ভালো করছি।"

এই 'তবে' শব্দটি উন্নতির জন্য অনুপ্রাণিত করে। এটা সম্ভাবনার দুয়ার খুলে দেয়।

২. ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া

মানুষের উন্নতির পথে অন্যতম প্রধান একটি বিষয় হলো, ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া। যারা ভাবে তারা সবকিছু জানে, তারা সাধারণত গড়পরতা বা দুর্বল উপস্থাপক এবং পাবলিক স্পিকার হয়।, কারণ তখন তাদের উন্নতির পথ বন্ধ হয়ে যায়।

তবে হার্ভার্ড ইনস্ট্রাক্টর ও লেখক কারমাইন গ্যালো বলেন, "এতে আমি অবাক হই না, কারণ বিখ্যাত টেড বক্তাদের সঙ্গে দেখা করে আমি মুগ্ধ হয়েছি যে তারা আমাকে প্রশ্ন করেছে বা বলেছেন যে আমার বই পড়েছেন। এরা ক্রমউন্নতির পেছেন ছোটেন, তা থেকেই বোঝা যায় যে কেন তারা পাবলিক স্পিকিংয়ে সেরা।

যদি আপনার মধ্যে উন্নতির চিন্তা থাকে, তাহলে ব্যর্থতা কোনো অযোগ্যতার লক্ষণ নয়- এটা বরং কিছু শেখার সুযোগ। মূল ব্যাপারটা হচ্ছে, ঘটনাটাকে নিজের উন্নতির পথেই একটা পদক্ষেপ হিসেবে দেখা।

৩. ফিডব্যাক নেওয়া

আপনি হয়তো এমন প্রেজেন্টেশন দিয়েছেন যা আশানুরূপ ফলাফল বয়ে আনতে পারেনি, কিন্তু যাদের 'গ্রোথ মাইন্ডসেট' থাকে, তারা নজর দেয় যে কোন পয়েন্টগুলো তার বলা ভালো হয়েছিল- আর কোথায় কোথায় আরও ভাল করার সুযোগ রয়েছে।

আপনি পাবলিক স্পিকিংয়ে যা পারফর্ম করেছেন তার ফিডব্যাক বা দর্শকদের কেমন লেগেছে তা জানতে পারাটা গুরুত্বপূর্ণ। যেমন, যারা আপনার অনুষ্ঠান দেখেছে সেসব বন্ধুদের জিজ্ঞাসা করতে পারেন পারফরম্যান্স কেমন লেগেছে, তাদের পরামর্শও নিতে পারেন।

যারা যেকোনো খাতে দক্ষতার প্রমাণ দেয় তারা বিষয়টাকে সহজভাবেই ফুটিয়ে তোলে, সেটা পিয়ানো বাজানো হোক, গলফ খেলা হোক বা পাবলিক স্পিকিং হোক। এর প্রধান কারণই হচ্ছে, তারা চর্চা করে এসেছে, তারা ভুল করেছে এবং ভুল থেকে শিক্ষা নিয়েছে, ফিডব্যাক জেনেছে এবং পুনরায় চেষ্টা করেছে।

পুরো বিষয়টাই নির্ভর করে আপনার মনমানসিকতার যে, আপনি কি নিজেকে একই অবস্থানে সীমাবদ্ধ করে রাখবেন নাকি এগিয়ে যেতে নিজেই নিজেকে সাহস যোগাবেন এবং চেষ্টা করে যাবেন উন্নতির জন্য।  

Related Topics

টপ নিউজ

পাবলিক স্পিকিং / দক্ষতা / বাড়ানো / অভ্যাস / চর্চা / মানসিক দৃঢ়তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • দীর্ঘমেয়াদি শ্রম উৎপাদনশীলতা সংকটে দেশে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান ব্যাহত
  • যে ৭টি অ্যাপের মাধ্যমে দৈনিক মাত্র ১৫ মিনিটেই নতুন দক্ষতা আয়ত্তে আনবেন
  • আমরা সবাই গণতন্ত্রের কথা বলি, কিন্তু চর্চা করি না: মির্জা ফখরুল
  • শেখা বন্ধ করবেন না, এটি খুবই গুরুত্বপূর্ণ দক্ষতা, আর আয়ত্ত্ব করা আগের চেয়ে সহজ
  • এ ১০টি গোপন তথ্য কখনোই প্রকাশ করবেন না

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net