Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
যে সিঙ্গেল মাদারের ফোন কেনার সামর্থ্য ছিল না, তারই ছেলে জেফ বেজোস এখন ১৬৩.৫ বিলিয়ন ডলারের মালিক!

ফিচার

বেনজিংগা, ইয়াহু ফাইন্যান্স
09 August, 2023, 03:35 pm
Last modified: 09 August, 2023, 04:12 pm

Related News

  • ভোটকেন্দ্রে ফোন নেওয়ার নিষেধাজ্ঞা সন্ধ্যার মধ্যে পরিবর্তন না করলে আগামীকাল ইসি ঘেরাও: নাহিদ ইসলাম
  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার
  • মোবাইল ফোন আমদানি কর: ৬১% থেকে কমিয়ে ৪৩.৪% করল সরকার
  • আনঅফিশিয়াল ফোন বন্ধের প্রক্রিয়া শুরু
  • শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা—শেষ পর্যন্ত কি শুধু বিলিয়নিয়ারদের দখলেই চলে যাবে গোটা মহাকাশ?

যে সিঙ্গেল মাদারের ফোন কেনার সামর্থ্য ছিল না, তারই ছেলে জেফ বেজোস এখন ১৬৩.৫ বিলিয়ন ডলারের মালিক!

জেফের বাবা টেড ইয়োর্গেনসেনকে ডিভোর্স দেওয়ার পরে সেক্রেটারি হিসেবে চাকরি নেন জ্যাকলিন। ওই চাকরি থেকে তিনি মাসে মাত্র ১৯০ ডলার আয় করতেন, অথচ আজ তিনি নিজেও ৩০ বিলিয়ন ডলারের মালিক।
বেনজিংগা, ইয়াহু ফাইন্যান্স
09 August, 2023, 03:35 pm
Last modified: 09 August, 2023, 04:12 pm
মায়ের সঙ্গে জেফ বেজোস। ছবি: গেটি ইমেজেস

মার্কিন বিলিয়নিয়ার ও ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এই মুহুর্তে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি। ফোর্বসের ২০২৩ সালের আগস্টের হিসাব অনুযায়ী, বেজোসের বর্তমান সম্পদের পরিমাণ ১৬৩.৫ বিলিয়ন ডলার। চোখ ধাঁধানো সব বাড়ি, গাড়ি থেকে শুরু করে হাজার কোটি টাকা মূল্যের বিলাসবহুল জিনিসের সংগ্রহের কোনো কমতি নেই তার। কিন্তু এই বেজোসেরই জন্ম হয়েছিল দরিদ্র এক কিশোরি মায়ের ঘরে, যার দৈনন্দিন প্রয়োজন মেটাতে হিমশিম খেতে হতো, এমনকি একটা টেলিফোন কেনারও টাকা ছিল না তাদের কাছে।

কিন্তু শুধুমাত্র বেজোসের সফলতার গল্পই যে অনুপ্রেরণাদায়ক তা-ই নয়, তার মায়ের জীবনের গল্পও একই রকম অনুপ্রেরণাদায়ক। ২০১৯ সালে ক্যামব্রিজ কলেজের একটি প্রারম্ভিক বক্তব্যে জেফ বেজোসের মা জ্যাকলিন বেজোস তার জীবনের গল্প শেয়ার করেছিলেন, এর পরপরই বেজোস টুইট করেছিলেন 'আমার মায়ের জীবনের অবিশ্বাস্য গল্প… কি অসাধারণ! আমি খুবই কৃতজ্ঞ, খুবই গর্বিত।"

জ্যাকলিন বেজোসও এখন তার ছেলের মতোই সফল হয়েছেন ঠিকই, কিন্তু এই সফলতার পথটা সহজ ছিল না। ষাটের দশকে নিউ মেক্সিকোর অ্যালবুকেয়ারকিতে থাকতে জ্যাকলিন এবং ওই সময় টিনেজ বয়সেই গর্ভবতী হয়ে পড়েছিলেন তিনি। ফলে সমাজের মানুষের বাঁকা দৃষ্টি সহ্য করতে হয়েছিল তাকে। প্রথমে স্কুল প্রশাসন তাকে বলে যে তিনি আর হাইস্কুলে পড়াশোনা শেষ করতে পারবেন না। কিন্তু জ্যাকলিন অটল থাকেন এবং সকল প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেন, ফলে স্কুল কর্তৃপক্ষ তাকে কিছু কঠিন শর্তসহ স্কুলে পড়াশোনার অনুমতি দেয়।

স্কুলের শর্তগুলো ছিল খুবই নিষ্ঠুর এবং অমানবিক; তাকে অন্যদের সাথে মেলামেশায় বিধিনিষেধ আরোপ করা হয়, সময়ের সীমাবদ্ধতা তো ছিলই, এবং তাকে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানেও অংশ নিতে দেওয়া হয়নি। কিন্তু এতকিছুর পরেও জ্যাকলিন ধৈর্য্য ধরে ছিলেন এবং হাইস্কুলের পড়া সম্পন্ন করেন।

জেফ বেজোসের বয়স যখন ১৭ মাস, তখন তার বাবা টেড ইয়োর্গেনসেনকে ডিভোর্স দেন জ্যাকলিন।  এরপরে তিনি একজন সেক্রেটারি হিসেবে চাকরি নেন। ওই চাকরি থেকে তিনি মাসে মাত্র ১৯০ ডলার আয় করতেন, কিন্তু তা দিয়েই তিনি ছেলেকে নিয়ে আলাদা একটি অ্যাপার্টমেন্টে ওঠেন। নিজের বাবা-মায়ের সাথে যোগাযোগ রাখতে একটা ফোন কেনার টাকাও ছিল না তার কাছে, তাই তার বাবা একটা ওয়াকি-টকি দিয়ে দেন তাকে দৈনন্দিন যোগাযোগ বজায় রাখার জন্য।

জ্যাকলিন চেয়েছিলেন তার পড়াশোনা শেষ করতে। সেজন্য তিনি আবার নৈশ স্কুলে ভর্তি হন এবং তিনি বেজোসকে ওই ক্লাসে নিয়ে যেতেন। পাঠ্যবই এবং বাচ্চার প্রয়োজনীয় জিনিসপত্র দুটি ব্যাগে ভরে তিনি হাজির হতেন স্কুলে।

নৈশ স্কুলে পড়ার সময়েই জ্যাকলিনের পরিচয় হয় মাইক বেজোসের সঙ্গে, যিনি ছিলেন একজন কিউবার শরনার্থী এবং পরে জ্যাকলিন তাকে বিয়ে করেন। জেফ এই ব্যক্তিটিকেই ভালোবেসে নিজের বাবা বলে সম্বোধন করে থাকেন। পরে মাইকের চাকরির কারণে তাদের অন্যত্র স্থানান্তরিত হতে হয় এবং জ্যাকলিনের কলেজে গ্র্যাজুয়েশনের স্বপ্নও কয়েক বছর অধরাই থেকে যায়।

কিন্তু একের পর এক বাধার সম্মুখীন হয়েও জ্যাকলিন হাল ছেরে দেননি এবং পড়াশোনার স্বপ্নও তার শেষ হয়ে যায়নি। তার সন্তানরা যখন কলেজে গেল, তখন জ্যাকলিনেরও তাদের সাথে যোগ দেওয়ার ইচ্ছা জাগলো। বারবার দেরি হওয়া এবং নানা চ্যালেঞ্জ অতিক্রম করার পর তিনি আবারও কলেজে ভর্তি হলেন। অবশেষে হাইস্কুলের পড়া শেষ করার দুই দশক পরে তিনি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করতে সক্ষম হন।

অনুষ্ঠানের সুচনা বক্তব্যে তিনি আরও বলেছিলেন, "যখন আমি ৪০ বছর বয়সে সেন্ট এলিজাবেথ থেকে গ্র্যাজুয়েশন শেষ করলাম, ওই সময়ের চেয়ে গর্বিত আর কখনো নিজেকে মনে হয়নি। আমার মনে হয়েছিল আমার অনেক উঁচুতে উঠে গিয়েছি, অনেক বড় কিছু অর্জন করেছি। শেষ পর্যন্ত যখন ডিপ্লোমা ডিগ্রি নিতে মঞ্চে উঠলাম, তখন সবচেয়ে জোর করতালি ও উৎসাহ পেয়েছি আমার পরিবারের কাছ থেকেই।"

জেফ বেজোসকে লালন-পালনের পাশাপাশি আমাজনের প্রতিষ্ঠাতার বিলিয়নিয়ার হয়ে ওঠা ও তার সফলতার যাত্রায়ও আর্থিক দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জ্যাকলিন ও মাইক বেজোস। জেফ বেজোস তার বাবা-মায়ের কাছে এক সাহসী প্রস্তাব নিয়ে হাজির হয়েছিলেন তার নতুন ওয়েবসাইট আমাজন ডটকম প্রতিষ্ঠার জন্য। তারা জেফকে ২ লাখ ৪৫ হাজার ৫৭৩ ডলার ধার দিয়েছিলেন; যা ওই সময়ে ইন্টারনেটে প্রাথমিক যুগে ছিল একটা বড় বাজি ধরার মতো ব্যাপার। তাদের কোনো ধারণাই ছিল না যে এই বিনিয়োগই একদিন ইতিহাসে সবচেয়ে লাভজনক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।

আজ জ্যাকলিন-মাইকের ধার দেওয়া সেই ২ লাখ ৪৫ হাজার ৫৭৩ ডলার ফুলে ফেঁপে প্রায় ৯৫৮ বিলিয়ন ডলারের এক সাম্রাজ্যে পরিণত হয়েছে! জেফ বেজোসের পরিবার তার উপর বিশ্বাস করেছিল, আর সেই বিশ্বাসের ফল তারা অবিস্মরণীয়ভাবেই পেয়েছে এবং তারা হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে বিত্তশালী পরিবারগুলোর একটি।

ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, বর্তমানে জ্যাকলিন এবং মাইকের সম্পদের পরিমাণ প্রায় ৩০ বিলিয়ন ডলার, অর্থাৎ তা ১২,০০০,০০০% হারে বেড়েছে।

Related Topics

টপ নিউজ

জেফ বেজোস / মা / সিঙ্গেল প্যারেন্ট / ফোন / সামর্থ্য / বিলিয়নিয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • ভোটকেন্দ্রে ফোন নেওয়ার নিষেধাজ্ঞা সন্ধ্যার মধ্যে পরিবর্তন না করলে আগামীকাল ইসি ঘেরাও: নাহিদ ইসলাম
  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার
  • মোবাইল ফোন আমদানি কর: ৬১% থেকে কমিয়ে ৪৩.৪% করল সরকার
  • আনঅফিশিয়াল ফোন বন্ধের প্রক্রিয়া শুরু
  • শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা—শেষ পর্যন্ত কি শুধু বিলিয়নিয়ারদের দখলেই চলে যাবে গোটা মহাকাশ?

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net