Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
এক আকরামকে হুমকি দিয়েছিলেন আরেক আকরাম

খেলা

টিবিএস রিপোর্ট
20 May, 2020, 03:35 pm
Last modified: 20 May, 2020, 03:40 pm

Related News

  • ইরান আক্রমণ: ট্রাম্পের দেওয়া যত হুমকি
  • “আজ রাতেই পুরো সভ্যতা ধ্বংস হবে”—ইরানের উদ্দেশ্যে ট্রাম্পের হুমকি
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • গাড়িতে তেল কম দেওয়ায় মোহাম্মদপুরে পাম্প কর্মচারীকে পিস্তল উঁচিয়ে হুমকি

এক আকরামকে হুমকি দিয়েছিলেন আরেক আকরাম

১৯৯৫ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ওই ম্যাচের টসের পর আকরাম খানকে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছিলেন ওয়াসিম আকরাম।
টিবিএস রিপোর্ট
20 May, 2020, 03:35 pm
Last modified: 20 May, 2020, 03:40 pm

২৫ বছর আগের কথা। ওয়াসিম আকরামকে সামনে পেয়ে সেটা মনে পড়ে গেল আকরাম খানের। আলাপ জমে উঠতেই পাকিস্তানের কিংবদন্তি এই ক্রিকেটারকে সেটা মনে করিয়ে দিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। পুরনো সেই স্মৃতি মনে করে সবাই হেসে উঠলেন হো হো করে। 

১৯৯৫ সালে ম্যাচের আগে আকরাম খানকে 'দেখে নেওয়ার' হুমকি দিয়েছিলেন ওয়াসিম আকরাম। ২৫ বছর আগের সেই কথা মনে করে আড্ডায় নিজেদের যেন কিছুটা সময়ের জন্য সতেজ করে নিলেন তারা। 

তামিম ইকবালের নিয়মিত ফেসবুক লাইভে মঙ্গলবার যোগ দেন বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু ও খালেদ মাসুদ পাইলট। বিশেষ অতিথি হিসেবে ১৫ মিনিটের মতো আড্ডা দেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামও। 

এই লাইভে অনেক বিষয় নিয়ে কথার বলার ফাঁকে মজার একটি ঘটনা শেয়ার করেন আকরাম খান। ১৯৯৫ এশিয়া কাপে শারজায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচে টসের পর আকরাম খানকে দেখে নেওয়ার হুমকি দেন ওয়াসিম আকরাম।

টসের আগে ফিল্ডিং নেবেন জানিয়ে পরে ব্যাটিং নেন আকরাম খান। এরপরই আকরামের সঙ্গে কথা বলতে ড্রেসিং রুমে দিকে এগিয়ে যান ওয়াসিম। 

লাইভে আকরাম খান বলছিলেন, 'আপনি এসে আমাকে জিজ্ঞেস করলেন, 'আকরাম টস জিতলে কী নেবে?' আমি বলেছিলাম ফিল্ডিং নেব। আপনি জিজ্ঞেস করেছিলেন, আমি নিশ্চিত কিনা? আমি বলছিলাম পরিকল্পনা এটাই। এরপর আপনি বলছিলেন, 'আজ অনেক গরম, ওয়ার্ম আপের জন্য যাচ্ছি না।' এরপর আমি চলে এলাম।'

ওয়াসিম ধরেই নিয়েছিলেন ফিল্ডিং নেবেন আকরাম খান। কিন্তু টসে যাওয়ার আগে সিদ্ধান্ত বদলে ফেলেন বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেন, 'টসে যাচ্ছিলাম, নান্নু ভাই এসে বললেন, 'তুমি ফিল্ডিং কেন নিচ্ছ? ওরা তো আগে ব্যাটিং করলে তিনশর বেশি রান করবে, কীভাবে হবে? জিতলে ব্যাটিং নিও।' তো আমি ব্যাটিং নিই, এরপর আপনি ড্রেসিং রুমে এসে আমাকে বলেন, 'আকরাম তুমি আসো, তোমাকে আমি দেখে নেব।'

এই ঘটনা বলার সাথে সাথে অট্টহাসিতে ফেটে পড়েন ওয়াসিম। জানান সেই ঘটনা তার মনে আছে। পাকিস্তানের কিংবদন্তি এই পেসার বলেন, 'হ্যাঁ, হ্যাঁ, আমার মনে আছে ঘটনাটা।' এশিয়া কাপের সেই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে হেরে যায় বাংলাদেশ।

Related Topics

আকরাম খান / ওয়াসিম আকরাম / তামিম ইকবাল / হুমকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • ইরান আক্রমণ: ট্রাম্পের দেওয়া যত হুমকি
  • “আজ রাতেই পুরো সভ্যতা ধ্বংস হবে”—ইরানের উদ্দেশ্যে ট্রাম্পের হুমকি
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • গাড়িতে তেল কম দেওয়ায় মোহাম্মদপুরে পাম্প কর্মচারীকে পিস্তল উঁচিয়ে হুমকি

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net