Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
উপকূলে আছড়ে পড়ার আগে আম্পানের সঙ্গে লড়বে সুন্দরবন

ফিচার

সাতক্ষীরা প্রতিনিধি
20 May, 2020, 01:15 pm
Last modified: 20 May, 2020, 01:35 pm

Related News

  • সাতক্ষীরায় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ ডিসির, মানছে না ফিলিং স্টেশনগুলো
  • সাতক্ষীরায় তেলের জন্য দীর্ঘ লাইন, তৃষ্ণার্থ চালকদের মাঝে ছাত্রদলের স্যালাইন পানি বিতরণ
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সাতক্ষীরায় গ্রিল কেটে কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি
  • সাতক্ষীরায় এমন ভূমিকম্প আগে কখনো হয়নি: আবহাওয়া অফিস 

উপকূলে আছড়ে পড়ার আগে আম্পানের সঙ্গে লড়বে সুন্দরবন

অতীতে আইলা, সিডর, ফণি, বুলবুলের মতো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সুন্দরবন লড়েছে। ঝড়ের আঘাত প্রথমদিকে সুন্দরবনের ওপরই পড়ে বলে উপকূল ও জনপদ এলাকায় ক্ষয়ক্ষতি কম হয়। এবার তার ব্যতিক্রম ঘটবে না।
সাতক্ষীরা প্রতিনিধি
20 May, 2020, 01:15 pm
Last modified: 20 May, 2020, 01:35 pm

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরা। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের একটা বড় অংশ রয়েছে এ জেলায়। সুপার সাইক্লোন হয়ে ঘূর্ণিঝড় আম্পান ১৫০-১৬০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে সাতক্ষীরার উপকূলে। সঙ্গে থাকবে ১০-১৫ ফুট উচ্চতার জ্বলোচ্ছ্বাস।

উপকূলে আঘাত হানার আগে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে সুন্দরবনে। আম্পানের সঙ্গে প্রথমে লড়বে সুন্দরবন।

সুন্দরবনের আয়তন ১০ হাজার বর্গকিলোমিটার। এরমধ্যে ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার পড়েছে বাংলাদেশে; বাকি ৩ হাজার ৯৮৩ বর্গকিলোমিটার ভারতে। বাংলাদেশ অংশের সুন্দরবনকে পূর্ব ও পশ্চিম বন বিভাগ নামে ভাগ করা হয়েছে। বাগেরহাট ও বরিশাল অংশ পূর্ব বন বিভাগ এবং খুলনা ও সাতক্ষীরার অংশ পশ্চিম বন বিভাগ নামে পরিচিত।

সাতক্ষীরার জেলার ৩ হাজার ৮৫৮.৩৩ বর্গকিলোমিটার এলাকার মধ্যে প্রায় এক-তৃতীয়াংশেরও (১ হাজার ৪৪৫.১৮ বর্গকিলোমিটার) বেশি এলাকাজুড়ে রয়েছে সুন্দরবন।

সাতক্ষীরা-খুলনা অংশের বন কর্মকর্তা বশিরুল আল মামুন জানান, অতীতে আইলা, সিডর, ফণি, বুলবুলের মতো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সুন্দরবন লড়েছে। ঝড়ের আঘাত প্রথমদিকে সুন্দরবনের ওপরই পড়ে বলে উপকূল ও জনপদ এলাকায় ক্ষয়ক্ষতি কম হয়। এবার তার ব্যতিক্রম ঘটবে না; সুন্দরবন ঝড়ের সঙ্গে লড়ে যাবে।

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, বুধবার সন্ধ্যার দিকে সাতক্ষীরার উপকূলে আম্পানের প্রথম আঘাত হানার আশঙ্কা রয়েছে। তার আগে সুন্দরবনের ওপরই প্রথম আঘাত হানবে এটি। তখন গতিবেগ থাকবে ঘণ্টায় ১৪০ থেক ১৬০ কিলোমিটার। সেই সঙ্গে ৫ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসও থাকবে।

উপকূলবর্তী এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

সুন্দরবন / ঘূর্ণিঝড় আম্পান / সাতক্ষীরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • সাতক্ষীরায় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ ডিসির, মানছে না ফিলিং স্টেশনগুলো
  • সাতক্ষীরায় তেলের জন্য দীর্ঘ লাইন, তৃষ্ণার্থ চালকদের মাঝে ছাত্রদলের স্যালাইন পানি বিতরণ
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সাতক্ষীরায় গ্রিল কেটে কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি
  • সাতক্ষীরায় এমন ভূমিকম্প আগে কখনো হয়নি: আবহাওয়া অফিস 

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net