Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
সাড়ে ১২ কোটি টাকা কর পরিশোধ করলেন ড. ইউনূস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 July, 2023, 11:50 pm
Last modified: 25 July, 2023, 11:58 pm

Related News

  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ভ্যাট বিস্তৃত হবে গ্রাম পর্যন্ত, ছোট ব্যবসায়ীদের আওতায় আনার লক্ষ্য এনবিআরের
  • এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানাল এফবিসিসিআই

সাড়ে ১২ কোটি টাকা কর পরিশোধ করলেন ড. ইউনূস

‘আপিল বিভাগের আদেশ অনুসারে মঙ্গলবার সাউথইস্ট ব্যাংক লিমিটেডকে পে-অর্ডারের মাধ্যমে মোট ১২ কোটি ৪৬ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।’
টিবিএস রিপোর্ট
25 July, 2023, 11:50 pm
Last modified: 25 July, 2023, 11:58 pm

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাওনা প্রায় সাড়ে ১২ কোটি টাকা দানকর পরিশোধ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ জুলাই) এনবিআর ট্যাক্স জোন-১৪ ডেপুটি ট্যাক্স কমিশনারকে (সার্কেল-২৭৮) পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ড. ইউনূসের অনুমোদিত প্রতিনিধি মো. রুহুল আমিন সরকার অর্থনীতিবিদের পক্ষে এ অর্থ পরিশোধ করেছেন।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর কাছে আসা ওই চিঠিতে রুহুল বলেন, 'অনুদানের (ড. ইউনূসের দেওয়া) ওপর বকেয়া কর পরিশোধের জন্য কর অঞ্চল থেকে একটি নোটিশ জারি করা হয়েছিল।

'নোটিশের জবাবে মুহাম্মদ ইউনূস আপিল বিভাগে আবেদন করেন। কিন্তু আপিল বিভাগ রায় দেন যে দানকর অবশ্যই দিতে হবে, যা করদাতা গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরেছেন।

'আপিল বিভাগের আদেশ অনুসারে মঙ্গলবার সাউথইস্ট ব্যাংক লিমিটেডকে পে-অর্ডারের মাধ্যমে মোট ১২ কোটি ৪৬ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।'

এর আগে, গত রোববার উচ্চ আদালতের আপিল বিভাগ ড. ইউনূসকে দানকরের বকেয়া এনবিআরকে পরিশোধের নির্দেশ দেন।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ রুল জারি করেন।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন রাষ্ট্রপক্ষের এবং অ্যাডভোকেট ফিদা এম কামাল ড. ইউনূসের প্রতিনিধিত্ব করেন।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১১–২০১২ করবর্ষে মোট ৬১ কোটি ৫৭ লাখ টাকা অনুদানের বিপরীতে প্রায় ১২ কোটি ২৮ লাখ টাকা কর চেয়ে ড. ইউনূসকে নোটিশ পাঠিয়েছিল এনবিআর।

এছাড়া কর প্রশাসনের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ২০১২–২০১৩ করবর্ষে আট কোটি ১৫ লাখ টাকা অনুদানের বিপরীতে প্রায় এক কোটি ৬০ লাখ টাকা কর চেয়ে আরেকটি নোটিশ জারি করে।

Related Topics

টপ নিউজ

ড. মুহাম্মদ ইউনূস / এনবিআর / দানকর / কর / ড. ইউনূস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ভ্যাট বিস্তৃত হবে গ্রাম পর্যন্ত, ছোট ব্যবসায়ীদের আওতায় আনার লক্ষ্য এনবিআরের
  • এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানাল এফবিসিসিআই

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net