Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
দুই ম্যাচ নিষেধাজ্ঞাসহ আরও যে শাস্তি পেলেন হারমানপ্রিত

খেলা

টিবিএস রিপোর্ট
25 July, 2023, 07:35 pm
Last modified: 25 July, 2023, 07:35 pm

Related News

  • ভারতকে হারিয়ে প্রথমবার নারী এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা
  • এশিয়া কাপের সেমিতে ভারতের বিপক্ষে পাত্তাই পেল না বাংলাদেশ
  • ১৫ বছর বয়সী হাবিবাকে নিয়ে ভারত সিরিজের বাংলাদেশ দল ঘোষণা
  • ভারতের মেয়েদের ঐতিহাসিক জয়, দশ বছর পর টেস্ট হারল অস্ট্রেলিয়া
  • অস্ট্রেলিয়া অধিনায়কের দিকে বল ছুঁড়ে মারলেন হারমানপ্রিত

দুই ম্যাচ নিষেধাজ্ঞাসহ আরও যে শাস্তি পেলেন হারমানপ্রিত

আইসিসির আচরণবিধির লেভেল–২ পর্যায়ের অপরাধ করেছেন হারমানপ্রিত। এর আগে কোনো নারী ক্রিকেটারই এই পর্যায়ের অপরাধ করেননি। এ ছাড়া ম্যাচের পর বাংলাদেশ নারী ক্রিকেটারদের সঙ্গে তার আচরণও ছিল দৃষ্টিকটু।
টিবিএস রিপোর্ট
25 July, 2023, 07:35 pm
Last modified: 25 July, 2023, 07:35 pm
ভারত অধিনায়ক হারমানপ্রিত কর। ছবি: বিসিসিআই

অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ভারত নারী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রিত কর। দুটি আচরণবিধি ভঙ্গের কারণে এই শাস্তি পেয়েছেন তিনি।

বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার ওয়ানডে সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে টানটান উত্তেজনার পর টাই হয়। ফলে দুই দল ট্রফি ভাগাভাগি করে নেয়। 

আইসিসির আচরণবিধির লেভেল–২ পর্যায়ের অপরাধ করেছেন হারমানপ্রিত। এর আগে কোনো নারী ক্রিকেটারই এই পর্যায়ের অপরাধ করেননি। এ ছাড়া ম্যাচের পর বাংলাদেশ নারী ক্রিকেটারদের সঙ্গে তার আচরণও ছিল দৃষ্টিকটু।

স্টাম্প ভাঙা ও আম্পায়ারিংয়ের সমালোচনা করায় হারমানপ্রিতকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনটি। ৫০ শতাংশ জরিমানা ও তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙায়। বাকি ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে আম্পায়ারিংয়ের সমালোচনা করায়।

এই শাস্তি মেনে নিয়েছেন হারমানপ্রিত কর। যার কারণে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

মূলত ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক হারমানপ্রিত কর আম্পায়ারিংয়ের তুমুল সমালোচনা করেন। ভারতের ইনিংসের ৩৪ তম ওভারে হারমানপ্রীতকে এলবিডব্লু আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার তানভীর আহমেদ। ভারতের অধিনায়ল ব্যাট দিয়ে মেরে স্টাম্পই উপড়ে ফেলেন। একটি স্টাম্প উপড়ে অনেক দূরে গিয়ে পড়ে! 

সেখানেই থামেননি তিনি। ক্রিজ ছেড়ে আম্পায়ারকে কিছু বলতে বলতে ড্রেসিংরুমে যান। গ্যালারির দর্শকদের উদ্দেশেও কিছু বলতে দেখা যায় তাকে। আঙুল উঠিয়ে দেখান 'থাম্বস আপ'।

টাই হওয়া ম্যাচে ভারতের অধিনায়ক হারমানপ্রিতকে এলবিডব্লু আউট দিয়ে যেন ভুলই করলেন আম্পায়ার তানভীর আহমেদ! আউট হওয়ার পর ব্যাট দিয়ে উপড়ে ফেললেন স্টাম্প। খেলা শেষে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন, আর ট্রফি ভাগাভাগির ফটোসেশনে এমন বাক্য উচ্চারণ করলেন, যার কারণে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে দল নিয়ে সেখান থেকে সরেই যেতে হলো!

ম্যাচ শেষে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলে হারমানপ্রিত বলেছেন, 'আমি মনে করি অনেক কিছু শেখার ছিল এই ম্যাচ থেকে। ক্রিকেট ছাড়াও, যে মানের আম্পায়ারিং হয়েছে তাতে আমরা খুবই বিস্মিত। আমরা এরপর যখন বাংলাদেশে আসব, জেনেই আসব যে এই ধরনের আম্পায়ারিংয়ের মুখোমুখি হতে হবে। ঠিক সেভাবেই আমাদের খেলতে হবে।'

Related Topics

টপ নিউজ

হারমানপ্রিত কর / ভারত নারী ক্রিকেট দল / বাংলাদেশ নারী ক্রিকেট দল-ভারত নারী ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • ভারতকে হারিয়ে প্রথমবার নারী এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা
  • এশিয়া কাপের সেমিতে ভারতের বিপক্ষে পাত্তাই পেল না বাংলাদেশ
  • ১৫ বছর বয়সী হাবিবাকে নিয়ে ভারত সিরিজের বাংলাদেশ দল ঘোষণা
  • ভারতের মেয়েদের ঐতিহাসিক জয়, দশ বছর পর টেস্ট হারল অস্ট্রেলিয়া
  • অস্ট্রেলিয়া অধিনায়কের দিকে বল ছুঁড়ে মারলেন হারমানপ্রিত

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net