Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
আম্পান: বরগুনায় মেঘ রোদ্দুরের লুকোচুরি, বইছে মৃদু হাওয়া

বাংলাদেশ

বরগুনা সংবাদদাতা
19 May, 2020, 12:05 pm
Last modified: 19 May, 2020, 01:48 pm

Related News

  • ‘ইয়াস’ এখন ঘূর্ণিঝড়  
  • আগামী মাসে ঘূর্ণিঝড় এবং আবারও তীব্র তাপ প্রবাহের আশঙ্কা
  • ‘বেঁচে থাকার লড়াই করছি’: আম্পানের পর সীমাহীন দুর্ভোগে দিন কাটছে চিংড়ি চাষিদের
  • ঘূর্ণিঝড় আম্পান: সুন্দরবনকেন্দ্রীক পেশাজীবীরা দিশেহারা
  • করোনায় স্থগিত হাজার কোটি টাকার চিংড়ি রপ্তানি, আম্পানে ক্ষতি আড়াইশ কোটি টাকা

আম্পান: বরগুনায় মেঘ রোদ্দুরের লুকোচুরি, বইছে মৃদু হাওয়া

ঘূর্ণিঝড় মোকাবেলায় ইতোমধ্যে জেলার ৬ উপজেলায় ২৬ লাখ টাকা দুই 'শ মেট্টিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। জেলায় পাঁচ'শ নয়টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব প্রদান করা হয়েছে।
বরগুনা সংবাদদাতা
19 May, 2020, 12:05 pm
Last modified: 19 May, 2020, 01:48 pm

বঙ্গোপসাগরে অবস্থানরত সুপার সাইক্লোন আম্পান এর প্রভাবে বরগুনার আকাশে কখনো মেঘ আবার কখনো রোদ্রের উপস্থিতি দেখা যাচ্ছে। পুরো বরগুনা জেলা জুড়ে বইছে মৃদু হাওয়া। গত কয়েক দিনের চেয়ে কমেছে তাপমাত্রাও।

স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকেল থেকে গত কয়েকদিনের তুলনায় বরগুনার আবহাওয়ায় হঠাৎ পরিবর্তন দেখা দেয়। গত কয়েকদিন ধরে বরগুনায় তাপদাহ থাকলেও গতকাল বিকেল থেকে আবহাওয়া ঠান্ডা হতে থাকে। কমে যায় দিনের ও রাতের তাপমাত্রা। অন্যদিকে সুপার সাইক্লোন আম্পান এর প্রভাব বরগুনায় জোয়ারের উচ্চতা বেড়েছে।

বরগুনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় মোকাবেলায় ইতোমধ্যে জেলার ৬ উপজেলায় ২৬ লাখ টাকা দুই 'শ মেট্টিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। জেলায় পাঁচ'শ নয়টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

জেলায় প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবীসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সাধারণ মানুষকে সচেতন করতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই জেলাজুড়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছে সাধারণ মানুষ।

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বরগুনায় এখন মৃদু বাতাস বইছে। সেইসঙ্গে আকাশে কখনো মেঘ আবার কখনো রোদ দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় ইতিমধ্যেই আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। জেলার সকল সাইক্লোন শেল্টার ইতোমধ্যেই খুলে দেয়া হয়েছে। সাইক্লোন শেল্টারগুলোতে আড়াই লাখ স্থানীয় অধিবাসীসহ প্রায় ১০ লাখ গবাদিপশু ও হাঁস-মুরগি নিরাপদ আশ্রয়ে থাকতে পারবে।

তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় ইতোমধ্যেই উপজেলাগুলোতে নগদ অর্থ ও চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়া সাধারণ মানুষের খাবারের ব্যবস্থাও করা হবে। আমরা ইতোমধ্যেই সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে বলেছি। তবে দুপুরের পর থেকে আশ্রয়কেন্দ্রের সাধারণ মানুষদের নেয়ার জন্য আমরা বল প্রয়োগ করব।

এদিকে উপকূলজুড়ে জারি করা হয়েছে সাত নম্বর বিপদ সংকেত।  তাই গভীর সমুদ্র থেকে তীরে এসে অন্তত তিন হাজার মাছ ধরার ট্রলার নিরাপদ আশ্রয়ে রয়েছে। এছাড়াও যেসব ট্রলার ও জেলেরা এখনো নিরাপদ আশ্রয়ে যেতে পারেনি, তারাও নিরাপদ প্রস্থানের খুব কাছাকাছি রয়েছে।

বরগুনা জেলার ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত সাগর শান্ত ছিল। এ কারণে ৭ নম্বর মহাবিপদ সঙ্কেত থাকা সত্ত্বেও কিছু কিছু মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে অবস্থানরত ছিল। কিন্তু রাতের পর হঠাৎ করে সমুদ্র বিক্ষুব্ধ হয়ে উঠে।  এ কারণে সমুদ্রে অবস্থানরত অন্তত দেড় শতাধিক মাছ ধরার ট্রলার দ্রুত নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছে।

তিনি আরো বলেন, বরগুনা জেলার ট্রলার মালিক সমিতির অন্তর্ভুক্ত যেসব ট্রলার রয়েছে তাদের মধ্যে সিংহভাগ ট্রলার ইতোমধ্যেই চট্টগ্রাম, মংলা, সখিনা, দুবলার চরসহ উপকূলের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয়ে আছে। ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে কোন জেলে ট্রলার ডুবে কোন প্রণহানির ঘটনা ঘটবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে বরগুনায় জেলেদের প্রাণহানির ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই এবার আমরা কঠোর অবস্থানে রয়েছি। ইতোমধ্যেই কোস্টগার্ড আমাকে নিশ্চিত করেছে সমুদ্রে কোন মাছ ধরার ট্রলার নেই। আর যারা এখনও নিরাপদ আশ্রয়ে যেতে পারেনি তারাও নিরাপদ স্থানের খুব কাছাকাছি রয়েছেন। আমি আশা প্রকাশ করি- ঘূর্ণিঝড় আম্ফানে কোন জেলে ট্রলার ডুবির ঘটনা এবং কোন জেলের প্রাণহানি ঘটবে না।

 

Related Topics

টপ নিউজ

আম্পান / ঘূর্ণিঝড় আম্পান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • ‘ইয়াস’ এখন ঘূর্ণিঝড়  
  • আগামী মাসে ঘূর্ণিঝড় এবং আবারও তীব্র তাপ প্রবাহের আশঙ্কা
  • ‘বেঁচে থাকার লড়াই করছি’: আম্পানের পর সীমাহীন দুর্ভোগে দিন কাটছে চিংড়ি চাষিদের
  • ঘূর্ণিঝড় আম্পান: সুন্দরবনকেন্দ্রীক পেশাজীবীরা দিশেহারা
  • করোনায় স্থগিত হাজার কোটি টাকার চিংড়ি রপ্তানি, আম্পানে ক্ষতি আড়াইশ কোটি টাকা

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net