Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
করোনায় স্থগিত হাজার কোটি টাকার চিংড়ি রপ্তানি, আম্পানে ক্ষতি আড়াইশ কোটি টাকা

অর্থনীতি

হাসিবুর রহমান বিলু, সাতক্ষীরা থেকে 
08 June, 2020, 02:45 pm
Last modified: 08 June, 2020, 04:08 pm

Related News

  • সাতক্ষীরার আম বাজারে আসছে আগামীকাল থেকে, ভালো ফলনে উৎসবের আমেজে আম চাষি ও ব্যবসায়ীরা
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • সাতক্ষীরায় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ ডিসির, মানছে না ফিলিং স্টেশনগুলো
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • সাতক্ষীরায় তেলের জন্য দীর্ঘ লাইন, তৃষ্ণার্থ চালকদের মাঝে ছাত্রদলের স্যালাইন পানি বিতরণ

করোনায় স্থগিত হাজার কোটি টাকার চিংড়ি রপ্তানি, আম্পানে ক্ষতি আড়াইশ কোটি টাকা

সরকারি হিসাবে বলা হয়েছে আম্পানে উপকূলীয় ওই তিন জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ২৫ হাজার চিংড়ি চাষি। 
হাসিবুর রহমান বিলু, সাতক্ষীরা থেকে 
08 June, 2020, 02:45 pm
Last modified: 08 June, 2020, 04:08 pm
উপকূল রক্ষা বাঁধ ভেঙ্গে জলচ্ছাসে ভেসে গেছে কমপক্ষে ২১ হাজার ঘেরের চিংড়ি। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

বৈশ্বিক মহামারি করোনার কারণে খুলনা বিভাগের উপকূলীয় তিন জেলা সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনায় চিংড়ি ব্যবসায়ীদের আটকে যাওয়া টাকার কোনো সুরাহা হওয়ার আগেই, ঘূর্ণিঝড় আম্পানে বড় অংকের ক্ষতি হয়েছে চিংড়ি চাষীদের। 

সংশ্লিষ্ট দফতর অবশ্য বলছে, ক্ষতিগ্রস্থ চাষীদের সহযোগিতা করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

গত বছরের নভেম্বরে চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করলে সাতক্ষীরা, বাগেরহাট আর খুলনায় রপ্তানির জন্য চাষ করা বিপুল পরিমাণ চিংড়ি আটকে যায়। এ অবস্থায় ঘুর্ণিঝড় আম্পান আঘাত হানলে ব্যবসায়ীরা পুঁজি সংকট কাটিয়ে ওঠার আগেই বাঁধ ভাঙা পানিতে ভেসে যায় সাড়ে ২১ হাজার চিংড়িঘের। 

সরকারি হিসেবে বলা হয়েছে, অবকাঠামো আর প্রায় ৯০ হাজার হেক্টর জমির চিংড়ি নষ্ট হওয়ায় চাষিদের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় আড়াইশ কোটি টাকা। 

খুলনা বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার জানান, ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

'রপ্তানির জন্য তৈরি করা বিভিন্ন মানের চিংড়ি করোনার কারণে সরবরাহ করতে না পারায় ব্যবসায়ীদের আটকে গেছে প্রায় এক হাজার কোটি টাকা। আর তাদের এ অবস্থাসহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে সরকার ইতোমধ্যেই উদ্যোগ নিয়েছে' যোগ করেন তিনি। 

ঘূর্ণিঝড় আম্পানে চিংড়ি আর ঘেরের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি ও কালীগঞ্জ উপজেলায়। 

সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান জানান, ৬১ হাজার ১২১টি চিংড়ি ঘেরের মধ্যে বাঁধ ভাঙা পানিতে ১০ হাজার ৪৫৬টি ঘের সম্পূর্ণ নষ্ট হওয়ায়, ক্ষতি হয়েছে ১৭৭ কোটি টাকা।

তিনি বলেন, চাষিদের সহযোগিতা করতে সরকার ইতোমধেই চার শতাংশ সুদে; প্রায় পাঁচ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। বিষয়টি আমরা ক্ষতিগ্রস্ত চাষিদের জানিয়ে দিয়েছি।

এ ছাড়া খুলনায় আট হাজার ৬৭৮ হেক্টর জমির ছয় হাজার ৮৬৬টি চিংড়ি ঘের ভেসে যাওয়ায় ক্ষতি হয়েছে প্রায় ৭০ কোটি টাকার। বাগেরহাটে ভেসে গেছে পাঁচ হাজার ১২৪টি চিংড়ি ঘের, এতে ক্ষতি হয়েছে প্রায় পাঁচ কোটি ৭১ লাখ টাকা।

সরকারি হিসাবে বলা হয়েছে আম্পানে উপকূলীয় ওই তিন জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ২৫ হাজার চিংড়ি চাষি। 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চিংড়ী চাষি সফিকুল ইসলাম জানান, তিনি ঋণ নিয়ে প্রায় দেড় হেক্টর জমিতে চিংড়ি চাষ করেছিলেন। বাঁধ ভাঙা পানিতে তার সব চিংড়ি ভেসে গেছে। 

"আমার ঋণের দুইলাখ টাকাসহ আম্পানের কারণে ক্ষতি হয়েছে কমপক্ষে চার লাখ টাকা" বললেন সফিকুল ইসলাম। 

একই এলাকার আরেক চাষি শাহ আলম দুই হেক্টর জমিতে চিংড়ি চাষ করেন প্রায় আড়াই লাখ টাকা খরচ করে। আম্পানে তারও ঘের ভেসে যাওয়ায় ক্ষতি হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা। 

"চাষ করা এসব চিংড়ির পুরোটাই শুধু যায়নি, কীভাবে ঋণের দুই লাখ টাকা শোধ করব তা নিয়েও চিন্তাই আছি" যোগ করেন তিনি।

প্রায় একই সমস্যায় পড়েছেন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার ক্ষতিগ্রস্ত চাষিরা। 
 
Related Topics

টপ নিউজ

সাতক্ষীরা / খুলনা / ঘূর্ণিঝড় আম্পান / করোনাভাইরাস / চিংড়ি ঘের

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • ছবি: সংগৃহীত
    ৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি
  • সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
    সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • সাতক্ষীরার আম বাজারে আসছে আগামীকাল থেকে, ভালো ফলনে উৎসবের আমেজে আম চাষি ও ব্যবসায়ীরা
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • সাতক্ষীরায় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ ডিসির, মানছে না ফিলিং স্টেশনগুলো
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • সাতক্ষীরায় তেলের জন্য দীর্ঘ লাইন, তৃষ্ণার্থ চালকদের মাঝে ছাত্রদলের স্যালাইন পানি বিতরণ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি

5
সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
অর্থনীতি

সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net