Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
দেশে প্রথমবারের মতো হেলমেট উৎপাদন শুরু করল আরএফএল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 July, 2023, 08:40 pm
Last modified: 20 July, 2023, 08:43 pm

Related News

  • ফুটপাতে সস্তায় ‘মামলা ঠেকানোর হেলমেট’, বাইকারদের স্বস্তি, যাত্রীদের শঙ্কা
  • ২০০ কোটি টাকা বিনিয়োগে পার্টিকল বোর্ডের বাজারে প্রবেশ করল আরএফএল
  • ২০০ কোটি টাকা বিনিয়োগে শতভাগ রপ্তানিনির্ভর কারখানা করছে আরএএফএল
  • রানারের সঙ্গে যৌথভাবে হেলমেট উৎপাদন করবে অ্যাটলাস বাংলাদেশ
  • ক্যান্সার রোগীদের চুল পড়া রোধে সাহায্য করতে পারে এই হেলমেট

দেশে প্রথমবারের মতো হেলমেট উৎপাদন শুরু করল আরএফএল

টিবিএস রিপোর্ট
20 July, 2023, 08:40 pm
Last modified: 20 July, 2023, 08:43 pm

মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে উন্নতমানের হেলমেট পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো মোটরসাইকেল হেলমেট বাজারে এনেছে আরএফএল গ্রুপ।

নরসিংদীর পলাশে অবস্থিত আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের কারখানায় তৈরি হচ্ছে এই হেলমেট। 

কারখানাটির বার্ষিক উৎপাদন সক্ষমতা ১ লাখ ২০ হাজার পিসের বেশি। প্রাথমিকভাবে এ কারখানায় প্রায় ২০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

প্রাথমিকভাবে বাজারে আরএফএলের উৎপাদন করা দুই ধরনের হেলমেট পাওয়া যাবে। হাফ-ফেস হেলমেটের সর্বোচ্চ খুচরা মূল্য ১,৪০০ টাকা এবং ফুল-ফেস হেলমেটের সর্বোচ্চ খুচরা মূল্য ২,২৫০ টাকা।

বর্তমানে দেশে হেলমেটের বার্ষিক বাজার ৫০০ কোটি টাকার ওপরে। 

বাংলাদেশে ব্যবহৃত প্রায় সব হেলমেটই আমদানি করা হয়। আমদানিকৃত হেলমেটের প্রায় ৬০ শতাংশ আসে ভারত থেকে, বাকি ৪০ শতাংশ আসে চীন থেকে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হলে 'সেফমেট' ব্র্যান্ডের হেলমেটের মোড়ক উন্মোচন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরএন পাল বলেন, হেলমেট বাইকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের বিদ্যমান আইন অনুযায়ী বাইকার ও পিলিয়ন আরোহীদের জন্য হেলমেট পরা বাধ্যতামূলক। আর্থসামাজিক অবস্থা, জীবনযাত্রার পরিবর্তনসহ নানা কারণে বাংলাদেশে মোটরসাইকেল ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। একই কারণে হেলমেটের চাহিদাও বাড়ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে যেসব হেলমেট পাওয়া যায় সেগুলো প্রায় সবই আমদানি করা। আর আমদানি করা বেশিরভাগ হেলমেটই মানসম্পন্ন নয়। সেফমেট হেলমেট বিএসটিআই-এর সনদপ্রাপ্ত। বাংলাদেশে একমাত্র সেফমেটই বিএসটিআইয়ের সনদ পেয়েছে। 

আরএন পাল বলেন, যাত্রার সময় প্রত্যেকেরই মানসম্পন্ন হেলমেট ব্যবহার করা উচিত। এরই পরিপ্রেক্ষিতে আরএফএল হেলমেট ব্যবসা শুরু করেছে। এই ব্যবসায় প্রবেশের মূল উদ্দেশ্য হলো মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে উচ্চমানের হেলমেট সরবরাহ করা।

অনুষ্ঠানে ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের নির্বাহী পরিচালক তৌকিরুল ইসলাম বলেন, সেফমেট হেলমেটের প্রধান বৈশিষ্ট্য হলো এটি উন্নত এবিএস শেল ও পিসি উপাদান দিয়ে তৈরি। এতে উচ্চমানের বেল্ট ও লকিং সিস্টেম রয়েছে। তাছাড়া ব্যবহারকারীর আরাম নিশ্চিত করার জন্য উন্নত বায়ুচলাচল ব্যবস্থা রয়েছে।

দেশের চাহিদা মিটিয়ে সেফমেট হেলমেট রপ্তানির পরিকল্পনা রয়েছে বলেও জানান তৌকিরুল। 

Related Topics

টপ নিউজ

হেলমেট / আরএফএল / আরএফএল গ্রুপ / হেলমেট উৎপাদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
    সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Related News

  • ফুটপাতে সস্তায় ‘মামলা ঠেকানোর হেলমেট’, বাইকারদের স্বস্তি, যাত্রীদের শঙ্কা
  • ২০০ কোটি টাকা বিনিয়োগে পার্টিকল বোর্ডের বাজারে প্রবেশ করল আরএফএল
  • ২০০ কোটি টাকা বিনিয়োগে শতভাগ রপ্তানিনির্ভর কারখানা করছে আরএএফএল
  • রানারের সঙ্গে যৌথভাবে হেলমেট উৎপাদন করবে অ্যাটলাস বাংলাদেশ
  • ক্যান্সার রোগীদের চুল পড়া রোধে সাহায্য করতে পারে এই হেলমেট

Most Read

1
ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
আন্তর্জাতিক

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

2
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

4
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

5
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

6
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net