Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
২০০ কোটি টাকা বিনিয়োগে শতভাগ রপ্তানিনির্ভর কারখানা করছে আরএএফএল

অর্থনীতি

আব্বাস উদ্দিন নয়ন
02 March, 2025, 11:05 am
Last modified: 02 March, 2025, 11:05 am

Related News

  • ৫০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা নিয়ে মোটরসাইকেল বাজারে প্রবেশ করল প্রাণ-আরএফএল
  • দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা
  • বার্জার পেইন্টস তৃতীয় কারখানার জন্য বিনিয়োগ বাড়াল ১৬৭ কোটি টাকা
  • ২০০ কোটি টাকা বিনিয়োগে পার্টিকল বোর্ডের বাজারে প্রবেশ করল আরএফএল
  • বোল্ট ও নাট তৈরির কারখানা স্থাপন করবে বিএসআরএম

২০০ কোটি টাকা বিনিয়োগে শতভাগ রপ্তানিনির্ভর কারখানা করছে আরএএফএল

আব্বাস উদ্দিন নয়ন
02 March, 2025, 11:05 am
Last modified: 02 March, 2025, 11:05 am

বিশ্ববাজারে অবস্থান শক্তিশালী করতে শতভাগ রপ্তানিনির্ভর প্লাস্টিক কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। গাজীপুরের কালীগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ২০০ কোটি টাকার বেশি বিনিয়োগে এ কারখানা বানাচ্ছে কোম্পানিটি।

কারখানার যন্ত্রপাতি স্থাপনে চীনের হাইতিয়ান গ্রুপের সঙ্গে শিল্পগোষ্ঠীটি একটি চুক্তি করবে বলে জানিয়েছেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামাল। 

তিনি বলেন, রপ্তানিনির্ভর গৃহস্থালি প্লাস্টিকপণ্য উৎপাদনে চীন থেকে যন্ত্রপাতি আনার জন্য হাইতিয়ানের সঙ্গে একটি বড় চুক্তি হতে যাচ্ছে। এ চুক্তির আওয়তায় তারা আগামী তিন মাসের মধ্যে যন্ত্রপাতি স্থাপন ও অবকাঠামো শেষ করবে। 

কামরুজ্জামান আরও বলেন, 'আমাদের হাতে এরই মধ্যে কিছু রপ্তানি আদেশ রয়েছে। এর জন্যই আমরা দ্রুত উৎপাদন শুরু করতে চাই। যন্ত্রপাতি স্থাপন শেষে আগামী জুন থেকে উৎপাদন শুরু করতে পারব বলে আমাদের বিশ্বাস।' 

প্রাণ-আরএফএল গ্রুপের কর্মকর্তারা বলছেন, নতুন কারখানা স্থাপন হলে এখান থেকে বছরে প্রায় ৪৫০ কোটি টাকার পণ্য রপ্তানি করতে পারবে কোম্পানিটি। নতুন কর্মসংস্থান হবে ২ হাজার ৫০০ মানুষের। এটি হলে কোম্পানিটির রপ্তানি প্রবৃদ্ধি হবে ৩০ শতাংশের বেশি।

আরএফএল ডিউরেবল প্লাস্টিকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) সালাহ উদ্দিন শিকদার বলেন, আরএফএলের পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় ভারতে। এরপর রয়েছে জার্মানি, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, কোরিয়া, স্পেন, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত। 

'এসব দেশে আমাদের গৃহস্থালি প্লাস্টিক, বাইসাইকেল, মেলামাইন, গৃহনির্মাণ সামগ্রী, পলিব্যাগ, হ্যাঙ্গার, নন-লেদার ফুটওয়্যার ও প্লাস্টিক ফার্নিচারের বিপুল চাহিদা রয়েছে,' বলেন তিনি।

সালাহউদ্দিন আরও বলেন, 'আমাদের নতুন গন্তব্য ইউরোপ, যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকা। সেখানে বিভিন্ন ডিজাইনের কনটেইনার, খেলনা, টেবিলওয়্যার ও কিচেনওয়্যারের ডিমান্ড রয়েছে। এরই মধ্যে আমেরিকার একটি কোম্পানি ৬ মিলিয়ন ডলারের অর্ডার দিয়েছে। আরও কয়েকটি কোম্পানির সঙ্গে আমাদের কথা হয়েছে।' 

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে মাথাপিছু প্লাস্টিক ব্যবহার ১৫০ কেজি। চীন এখন এই বাজার দখলে রেখেছে। 'তবে যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য যুদ্ধের কারণে আমাদের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে। ওয়ান-টাইম ও পিইটি প্রোডাক্ট রপ্তানির বড় সম্ভাবনা রয়েছে।'

 ২০০৭ সালে ভারতে গৃহস্থালি প্লাস্টিক পণ্য পাঠানোর মাধ্যমে আরএফএল রপ্তানি শুরু করে। বর্তমানে ৮০টি দেশে ৩০ ক্যাটাগরিতে ৫০০ পণ্য রপ্তানি করে প্রতিষ্ঠানটি। ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে কোম্পানিটির।

শতভাগ রপ্তানি ইউনিট স্থাপনের কারণ জানাতে গিয়ে কামরুজ্জামান কামাল বলেন, 'বিদেশি ক্রেতাদের অনেক চাহিদা থাকে। তাদের কমপ্লায়েন্সের মধ্যে নিরাপত্তা, শ্রম ইস্যুসহ অনেক কিছু মানতে হয়। এতে উৎপাদন খরচও বেশি হয়। ফলে শতভাগ রপ্তানিনির্ভর কারখানার ক্ষেত্রেও সরকারও কিছু প্রণোদনা দিয়ে থাকে। 

'আমাদের নতুন কারখানাটি এ উদ্দেশ্যেই তৈরি। এখানকার কোনো পণ্য স্থানীয় বাজারে পাওয়া যাবে না।'

তিনি আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্টের ওয়ালমার্ট, কানাডার ডোলারামা ও লবলজ, ফ্রান্সের ক্যারিফোর, জার্মানির লিডল, অস্ট্রেলিয়ার টার্গেট, কোরিয়ার লোকসি এবং যুক্তরাজ্যের উলওয়র্থস ও আর্গস-এর মতো সুপারশপগুলোতে আরএফএলের পণ্য পাওয়া যায়। 

এসব ক্রেতাদের চাহিদার কারণেই স্বতন্ত্র ইউনিট করতে হচ্ছে বলে জানান কামরুজ্জামান।

Related Topics

টপ নিউজ

আরএফএল / প্রাণ-আরএফএল গ্রুপ / প্লাস্টিক পণ্য / রপ্তানিমুখী কারখানা / কারখানা স্থাপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • ৫০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা নিয়ে মোটরসাইকেল বাজারে প্রবেশ করল প্রাণ-আরএফএল
  • দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা
  • বার্জার পেইন্টস তৃতীয় কারখানার জন্য বিনিয়োগ বাড়াল ১৬৭ কোটি টাকা
  • ২০০ কোটি টাকা বিনিয়োগে পার্টিকল বোর্ডের বাজারে প্রবেশ করল আরএফএল
  • বোল্ট ও নাট তৈরির কারখানা স্থাপন করবে বিএসআরএম

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net