Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
ঢাকায় চালু হলো নাইকি-র প্রথম আউটলেট

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
20 July, 2023, 03:30 pm
Last modified: 20 July, 2023, 03:31 pm

Related News

  • ৬০০ জোড়া জুতা নিয়ে শুরু, এখন নাইকি-অ্যাডিডাসকে টেক্কা দিচ্ছে চীনের এই স্পোর্টস ব্র্যান্ড
  • ট্রাম্পের শুল্কারোপ: যেভাবে বদলে যেতে পারে নাইকির আইকনিক জুতার দাম
  • লোগো ডিজাইনারকে প্রথমে মাত্র ৩৫ ডলার দিলেও পরে শেয়ার ও আংটি দিয়েছে নাইকি
  • এখনো কেন কেউ কেউ ঢাকার হাতে তৈরি জুতা পরতে পছন্দ করেন
  • ঢাকায় শোরুম খুলছে নাইকি, অ্যাডিডাস

ঢাকায় চালু হলো নাইকি-র প্রথম আউটলেট

টিবিএস রিপোর্ট
20 July, 2023, 03:30 pm
Last modified: 20 July, 2023, 03:31 pm

ঢাকায় প্রথমবারের মত চালু হলো বিশ্বখ্যাত স্পোর্টসওয়্যার ও স্নিকারস ব্র্যান্ড নাইকির আউটলেট। রাজধানীর বনানী ১১ নম্বর রোডে নাইকির আউটলেটটি বৃহস্পতিবার সকাল ১০টায় ক্রেতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

সরেজমিনে আউটলেটটিতে গিয়ে দেখা যায়, দেশের শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপের ডিবিএল লাইফস্টাইলসের মাধ্যমে নাইকির আউটলেটটি চালু হয়েছে। আউটলেটটিতে এখন শুধু নাইকির স্নিকারস, স্পোর্টসওয়্যার ও অ্যাকসেসরিজ পাওয়া যাচ্ছে।

আউটলেটটি চালু হওয়ার পর থেকেই উল্লেখযোগ্য সংখ্যায় ক্রেতাদের আনাগোনা দেখা গেছে। 

নাইকির আউটলেটে প্রতি জোড়া ফুটওয়্যার ৫ হাজার টাকা থেকে শুরু করে ৩০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। অ্যাপারেল সামগ্রী ১ হাজার ৫০০ টাকা থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

প্রতিষ্ঠানটির মালিকপক্ষের কেউ এই আউটলেটের বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য দিতে রাজি হননি।

তবে একজন মিড লেভেল ম্যানেজার নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এই স্টোর ডিবিএল লাইফস্টাইলসের অধীনে চলবে, যেখানে সব পণ্যই থাকবে নাইকির। বাংলাদেশে এটি ডেডিকেডেট প্রথম আউটলেট।'

তিনি বলেন, 'এর আগে ২০১৯ সালে পুমা ব্র্যান্ডের শো রুম চালু করার পর আমরা ভালো সাড়া পেয়েছি। বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে পুমার ৫টি শোরুম চালু আছে।'

প্রসঙ্গত, এর আগে ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম ফিরোজ শিগগিরই অ্যাডিডাস ও নাইকির নতুন শোরুম বাংলাদেশে চালু হওয়ার বিষয়টি জানিয়েছিলেন টিবিএসকে।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের বাজারে এসব বৈশ্বিক ব্র্যান্ডের প্রবেশ এদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির বিপুল সম্ভাবনার প্রতি তাদের আস্থারই প্রতিফলন। গত কয়েক দশকে বাংলাদেশের প্রবৃদ্ধি দ্রুতলয়ে বেড়েছে। সেই সুবাদে, বর্তমানে দেশে সচ্ছল ও মধ্যবিত্ত ভোক্তার সংখ্যা প্রায় সাড়ে ৩ কোটি। 

নাইকি, অ্যাডিডাস ও পুমার প্রধান পণ্যসামগ্রী হলো জুতা, বা বিশেষত স্পোর্টস সু। এছাড়া, তারা স্পোর্টসওয়্যার, ব্যাগ, ক্যাপসহ অন্যান্য পোশাক পণ্য বিক্রি করে। 

নাইকির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, বর্তমানে বিশ্বের প্রায় ৮০টি দেশ ও অঞ্চলে নাইকি'র স্টোর আছে প্রায় ২,২০০টি। 

Related Topics

টপ নিউজ

নাইকি / ঢাকায় নাইকি / নাইকি শোরুম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ৬০০ জোড়া জুতা নিয়ে শুরু, এখন নাইকি-অ্যাডিডাসকে টেক্কা দিচ্ছে চীনের এই স্পোর্টস ব্র্যান্ড
  • ট্রাম্পের শুল্কারোপ: যেভাবে বদলে যেতে পারে নাইকির আইকনিক জুতার দাম
  • লোগো ডিজাইনারকে প্রথমে মাত্র ৩৫ ডলার দিলেও পরে শেয়ার ও আংটি দিয়েছে নাইকি
  • এখনো কেন কেউ কেউ ঢাকার হাতে তৈরি জুতা পরতে পছন্দ করেন
  • ঢাকায় শোরুম খুলছে নাইকি, অ্যাডিডাস

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net