Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
লোগো ডিজাইনারকে প্রথমে মাত্র ৩৫ ডলার দিলেও পরে শেয়ার ও আংটি দিয়েছে নাইকি

আন্তর্জাতিক

রয়টার্স
06 July, 2024, 08:20 pm
Last modified: 09 July, 2024, 01:25 pm

Related News

  • পেপারব্যাক বিপ্লব ও প্রচ্ছদশিল্পে কাজী আনোয়ার হোসেন: রঙে আঁকা এক যুগ
  • ট্রাম্পের শুল্কারোপ: যেভাবে বদলে যেতে পারে নাইকির আইকনিক জুতার দাম
  • চট্টগ্রাম সিটি করপোরেশনের লোগো থেকে নৌকার ছবি বাদ, যুক্ত হলো শাপলা
  • মাউন্টেন ডিউ’র লোগোতে ফিরে আসছে ‘মাউন্টেন’ লেখাযুক্ত ডিজাইন
  • গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ১৪০ বছরের পুরাতন পণ্যের প্রথমবারের মতো লোগো পরিবর্তন

লোগো ডিজাইনারকে প্রথমে মাত্র ৩৫ ডলার দিলেও পরে শেয়ার ও আংটি দিয়েছে নাইকি

এছাড়া, ১৯৮৩ সালে সুশ লোগোর আদলে গড়া একটি আংটি তাঁকে উপহার দেন নাইকির সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট বব উডেল। আংটিতে ছিল একটি মূল্যবান হীরা। সঙ্গে কোম্পানির কিছুসংখ্যক শেয়ারও তাঁকে দেওয়া হয় বলে জানিয়েছেন ক্যারোলিন। 
রয়টার্স
06 July, 2024, 08:20 pm
Last modified: 09 July, 2024, 01:25 pm

ছবি: সংগৃহীত

বিখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড নাইকি তাদের সুপরিচিত 'সুশ' নামক লোগোটির ডিজাইনারকে নাকি মাত্র ৩৫ ডলার পারিশ্রমিক দিয়েছিল– ইন্টারনেটে প্রায়ই এমন দাবি দেখা যায়। তবে এটি সঠিক নয়। 

লোগোটির ডিজাইন করেছিলেন ক্যারোলিন ডেভিডসন, সেসময় তিনি ছিলেন গ্রাফিক্স ডিজাইনের একজন শিক্ষার্থী। তার থেকে ১৯৭১ সালে এটি কিনে নেয় নাইকি। ২০১৬ সালে ক্রীড়া সাংবাদিক ড্যারেন রোভেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারোলিন বলেছিলেন, "নাইকি শুধু আমাকে ওইটুকুই (৩৫ ডলার) পারিশ্রমিক দেয়নি।… প্রথমত তাঁরা আমাকে ক্যারিয়ার শুরুর সুযোগ দেয়। (এই কাজের মাধ্যমে) আমি ডিজাইনের দুনিয়া সম্পর্কে জানতে-বুঝতে শিখি। এই কাজের জন্য আমি অনেক সুপারিশ পাই, এবং 'লোগো লেডি' হিসেবে পরিচিত লাভ করেছি।"

এছাড়া, ১৯৮৩ সালে সুশ লোগোর আদলে গড়া একটি আংটি তাঁকে উপহার দেন নাইকির সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট বব উডেল। আংটিতে ছিল একটি মূল্যবান হীরা। সঙ্গে কোম্পানির কিছুসংখ্যক শেয়ারও তাঁকে দেওয়া হয় বলে জানিয়েছেন ক্যারোলিন। 

এই প্রেক্ষাপটে, নাইকির মতো সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্র্যান্ডের লোগো ডিজাইন করে ক্যারোলিন মাত্র ৩৫ ডলার পেয়েছেন বলে যেসব অনলাইন পোস্টে দাবি করা হয়েছে– সেগুলো আদতে পুরো বিষয়টি তুলে ধরেনি। 

ক্যারোলিন ডেভিডসনকে লোগো ডিজাইনের কাজ দিয়েছিলেন নাইকির আরেক সহপ্রতিষ্ঠাতা ফিলিপ হ্যাম্পসন নাইট। ফেসবুকের এক পোস্টে নাইটের প্রতি ইঙ্গিত দিয়ে অভিযোগ করা হয়েছে, তিনি ক্যারোলিনকে ঠকিয়েছেন। সামাজিক মাধ্যম 'এক্স' (সাবেক টুইটার) এ-ও পরবর্তীতে এই দাবি করেন অনেকে। 

এসব পোস্টদাতা বিষয়টির সঠিকভাবে না জেনেই মন্তব্য করেছেন। কারণ, ২০২২ সালে অরিগনিয়ান পত্রিকার ইউটিউবে আপলোড করা একটি ভিডিওতে ক্যারোলিন ডেভিডসনকে নাইকির নির্বাহীদের হাত থেকে নানান উপহার নিতে দেখা গেছে। ভিডিওটি ছিল ১৯৮৩ সনের। যখন ক্যারোলিনকে নাইকির শেয়ারও দেওয়া হয়েছিল। তবে প্রদত্ত শেয়ারের সংখ্যা সম্পর্কে সেসময় খোলাসা করা হয়নি। 

ওই বছর নাইকির সদর দপ্তরে ক্যারোলিনের সম্মানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অরিগনিয়ান পত্রিকার সাংবাদিক অ্যালান ব্রেটম্যান ক্যারোলিনের একটি সাক্ষাৎকারও নেন। এসময় ক্যারোলিনও তাঁকে দেওয়া শেয়ারের সংখ্যা প্রকাশ করেননি। তবে ২০১১ সালে নিজের লেখা প্রতিবেদনে ব্রেটম্যান – নাইকির সহপ্রতিষ্ঠাতা ফিলিপ হ্যাম্পসন নাইটকে উদ্ধৃত করেন, যিনি ২০১০ সালে নাইকির শেয়ারহোল্ডারদের এক সভায় ক্যারোলিনকে ৫০০টি শেয়ার দেওয়ার কথা জানিয়েছিলেন। 

১৯৮৩ সালের ১৫ সেপ্টেম্বর নাইকির প্রতি শেয়ারের দাম ছিল ২৫ সেন্ট। ফলে ওই ৫০০ শেয়ারের দাম ছিল তখন ১২৫ ডলার।

২০১৬ সালে রোভেলকে দেওয়া সাক্ষাৎকারে ডেভিসন বলেন, 'মূল স্টকের একটি শেয়ারও আমি ক্যাশ করিনি। তবে মূল শেয়ার অনেকবারই ভাগ হয়ে সংখ্যায় বেড়েছে, আমি সেগুলো বিক্রি করেছি।'

নাইকির ওয়েবসাইটের তথ্যের বরাত দিয়ে গত বছরের ৩০ জুনের প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ১৯৯০ থেকে ২০১৫ সাল পর্যন্ত নাইকির স্টক যতভাব ভাগ হয়ে সংখ্যায় বেড়েছে, তাতে ডেভিডসনের ওই ৫০০ শেয়ার এখন বেড়ে ৩২ হাজার হয়ে গেছে।

এদিকে ২০২৪ সালের ৫ জুলাই নাইকির প্রতি শেয়ারের দাম ছিল ৭৫ ডলারের কিছু বেশি। সেই হিসাবে ৩২ হাজার শেয়ারের বর্তমান মূল্য দাঁড়ায় ২৪ লাখ ডলারের কিছু বেশি।


অনুবাদ: নূর মাজিদ


 

Related Topics

টপ নিউজ

নাইকি / লোগো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • পেপারব্যাক বিপ্লব ও প্রচ্ছদশিল্পে কাজী আনোয়ার হোসেন: রঙে আঁকা এক যুগ
  • ট্রাম্পের শুল্কারোপ: যেভাবে বদলে যেতে পারে নাইকির আইকনিক জুতার দাম
  • চট্টগ্রাম সিটি করপোরেশনের লোগো থেকে নৌকার ছবি বাদ, যুক্ত হলো শাপলা
  • মাউন্টেন ডিউ’র লোগোতে ফিরে আসছে ‘মাউন্টেন’ লেখাযুক্ত ডিজাইন
  • গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ১৪০ বছরের পুরাতন পণ্যের প্রথমবারের মতো লোগো পরিবর্তন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net