Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
লিটারে ১০ টাকা কমানো হলেও বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 July, 2023, 11:10 am
Last modified: 15 July, 2023, 11:32 am

Related News

  • ধানের মূল্য ও পরিবহন ব্যয় বৃদ্ধিতে ঢাকার বাজারে চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে; স্বস্তি নেই সবজি-ডিমেও
  • নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
  • প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম
  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন খরচ বাড়ায় ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার, বেড়েছে সবজি-মাছ-ডিমের দাম
  • বাংলাদেশের মূল্যস্ফীতি: অর্থনীতির গভীরে জমে থাকা সংকট

লিটারে ১০ টাকা কমানো হলেও বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল

শুক্রবার কারওয়ান বাজারসহ রাজধানীর নিত্যপণ্যের বাজারগুলোতে নতুন দাম কার্যকর হতে দেখা যায়নি
টিবিএস রিপোর্ট
15 July, 2023, 11:10 am
Last modified: 15 July, 2023, 11:32 am

তিনদিন আগে সরকার সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমালেও শুক্রবার (১৪ জুলাই) পর্যন্ত রাজধানীর বাজারে আগের দামেই বিক্রি হয়েছে এই নিত্যপণ্য।

দাম কমানোর পর, লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৯ টাকা ও খোলা সয়াবিন তেলের লিটার ১৫৯ টাকায় বিক্রি হওয়ার কথা। 

তবে শুক্রবার কারওয়ান বাজারসহ রাজধানীর নিত্যপণ্যের বাজারগুলোতে এই দাম কার্যকর হতে দেখা যায়নি।

বোতলজাত ও খোলা সয়াবিন তেল লিটারপ্রতি আগের দাম যথাক্রমে ১৮৯ টাকা  ও ১৬৫-১৭০ টাকা দরেই বিক্রি হতে দেখা গেছে।

অন্যদিকে, ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৪৩ টাকা কমিয়ে ৮৭৩ টাকা নির্ধারণ করা হলেও বাজারভেদে তা বিক্রি হচ্ছে ৯০০ থেকে ৯১০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, এখনো নতুন দামের তেল তাদের হাতে পৌঁছায়নি। ফলে আগের দামেই তারা পুরনো তেল বিক্রি করছেন।  

এ বিষয়ে মিরপুরে শেওড়াপাড়ার বউবাজারে রাকিব স্টোরের স্বত্বাধিকারী বাবুল বাড়ই বলেন, "এখনো নতুন দামের তেল বাজারে আসেনি, বাড়তি দামে কেনা পুরনো তেলই বিক্রি করছি আমরা। যে কারণে আগের দাম রাখতে হচ্ছে। কোম্পানিগুলো নতুন দামে তেল বাজারে ছাড়লেই আমরা সেই দামে বিক্রি করব।"

দাম বাড়লে সাথে সাথে নতুন দাম কার্যকর হয়, কিন্তু কমলে কার্যকরে বিলম্ব হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, "এখানে আমাদের তো কোনো হাত নাই। তেল কোম্পানিগুলো দাম বাড়ানো বা কমানোর কাজ করে। আমরাতো গায়ে লেখা মূল্য অনুযায়ী বিক্রি করি।" 

এদিকে, খুচরা বাজারে কাঁচামরিচ দামও এইদিন গত সপ্তাহের তুলনায় বেড়েছে। একদিন আগেও যে দাম ছিল, তারচেয়ে ৫০-৭০ টাকা বেড়েছে এই নিত্যপণ্যের দাম। 

বৃহস্পতিবার পর্যন্ত কাঁচামরিচের দাম ছিল ২২০-২৫০ টাকা কেজি, শুক্রবার তা বিক্রি হয়েছে ২৮০-৩২০ টাকায়। 

এ বিষয়ে ফার্মগেটের রাজাবাজারের সবজি বিক্রেতা সালাম জানান, "মরিচের দাম গতকালের তুলনায় আজ বেশি। গতকালও কাঁচামরিচ বিক্রি করেছি ২৪০-২৫০ টাকা কেজিতে, আজ বিক্রি করছি ৩০০ টাকায়।"

মরিচ কম আসায় শুক্রবার বাজারে কাঁচামরিচের দাম বেশি বলে জানান এই বিক্রেতা। "বাজারে সাপ্লাই ভাল থাকলে দাম কম থাকে, সাপ্লাই কমে গেলেই দাম বেড়ে যায়," যোগ করেন তিনি। 

এছাড়া, টমেটোর দামও আগের দিনের তুলনায় কেজিতে ৪০ টাকা বেড়ে ২৪০ টাকায় বিক্রি হয়েছে। 

পর্যাপ্ত আমদানি থাকার কথা শোনা গেলেও বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৬০-৮০ টাকা প্রতিকেজি। তবে অন্যন্য সবজির দাম মোটামুটি আগের মতই আছে, যদিও বাজারে এখন ৪০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না। 

বেগুন ১০০ টাকা ও করলা ১২০ টাকা কেজি ছাড়া, অন্যান্য সবজি ৪০-৮০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। 

এছাড়া, মুরগি ও ডিমের দামও গত সপ্তাহের  চেয়ে বাড়েনি। শুক্রবার বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি ২০০-২২০ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হয়েছে ৩০০-৩৩০ টাকা কেজি দরে। আর প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হয়েছে ১৩৫-১৪০ টাকায়।

এছাড়া, রান্নার আরেকটি প্রয়োজনীয় মশলা আদার দাম এইদিন ছিল ৩০০ টাকা, যা আগের সপ্তাহ থেকে কিছুটা কম।
 

Related Topics

টপ নিউজ

সয়াবিন তেল / নিত্যপণ্য / বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • ধানের মূল্য ও পরিবহন ব্যয় বৃদ্ধিতে ঢাকার বাজারে চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে; স্বস্তি নেই সবজি-ডিমেও
  • নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
  • প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম
  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন খরচ বাড়ায় ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার, বেড়েছে সবজি-মাছ-ডিমের দাম
  • বাংলাদেশের মূল্যস্ফীতি: অর্থনীতির গভীরে জমে থাকা সংকট

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net