Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসও গোলাগুলি, নিহত ৫  

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
07 July, 2023, 03:45 pm
Last modified: 07 July, 2023, 03:54 pm

Related News

  • রোহিঙ্গা ক্যাম্পে বিলাল এরদোয়ান ও ফুটবল মেগাস্টার মেসুত ওজিলসহ ১১ প্রতিনিধি
  • ১০ ঘণ্টা অবরোধের পর কক্সবাজার-টেকনাফ সড়ক ছাড়লেন চাকরিচ্যুত শিক্ষকরা
  • রোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর
  • কক্সবাজারে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব
  • উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন: নিহত ২, পুড়েছে ৫০০ আশ্রয়কেন্দ্র

রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসও গোলাগুলি, নিহত ৫  

জানা যায়, এলাকার আধিপত্য বিস্তারের জের ধরে ভোরে ২টি সংগঠনের সন্ত্রাসীরা গোলাগুলিতে জড়িয়ে পড়ে।
কক্সবাজার প্রতিনিধি
07 July, 2023, 03:45 pm
Last modified: 07 July, 2023, 03:54 pm
ছবি-টিবিএস

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী ২টি সন্ত্রাসী সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনায় এ পর্যন্ত ৫ জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে এপিবিএন ও পুলিশ। এর মধ্যে ঘটনাস্থলে ৩ জন ও ২ জন হাসপাতালে মৃত্যুবরণ করে। নিহত সকলেই বিচ্ছিন্নবাদী আরসার সন্ত্রাসী বলে দাবি এপিবিএন-এর। 

শুক্রবার ভোর সাড়ে ৫টায় বালুখালীস্থ ৮ (পূর্ব) নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন (আরএসও) সন্ত্রাসীদের মধ্যে এ গোলাগুলি হয়েছে বলে জানিয়েছেন ৮-এপিবিএন এর সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ।

তিনি জানান, এলাকার আধিপত্য বিস্তারের জের ধরে ভোরে ২টি সংগঠনের সন্ত্রাসীরা গোলাগুলিতে জড়িয়ে পড়ে। খবর পেয়ে এপিবিএন ঘটনাস্থলে যাওয়ার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। আহতাবস্থায় ২ জনকে উদ্ধার করে পাশ্ববর্তী আইএমও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় ওয়ান শুটার।

ঘটনাস্থলে নিহতদের মধ্যে ২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অপর ১ জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্ত হওয়া নিহত ২ জন হলেন, ৮ নম্বর ক্যাম্পের এইচ-৪৯ ব্লকের আনোয়ার হোসেন (২৪), এ-২১ ব্লকের মোহাম্মদ হামীম (১৬)।

আহতাবস্থায় হাসপাতালে নেয়া ২ জন হলেন, ১৩ নম্বর ক্যাম্পের বি-১৭ ব্লকের আবুল বাশারের ছেলে নুরুল আমিন (২৪) ও ১০ নম্বর ক্যাম্পের এইচ-৪২ ব্লকের আব্দুল কাদেরের ছেলে মো. নজিমুল্লাহ (২৮)।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত ২ জনও বেলা ১১টায় মৃত্যুবরণ করে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

তিনি জানান, নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করে উখিয়া থানায় আনা হয়েছে। অপর ২ জনের মরদেহও হাসপাতাল থেকে থানায় আনার প্রক্রিয়া চলছে। ঘটনার পর কক্সবাজারের পুলিশ সুপার সহ এপিবিএন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। সার্বিক নিরাপত্তায় জোরদার করা হয়েছে।  

Related Topics

টপ নিউজ

রোহিঙ্গা ক্যাম্প / আরসা-আরএসও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • রোহিঙ্গা ক্যাম্পে বিলাল এরদোয়ান ও ফুটবল মেগাস্টার মেসুত ওজিলসহ ১১ প্রতিনিধি
  • ১০ ঘণ্টা অবরোধের পর কক্সবাজার-টেকনাফ সড়ক ছাড়লেন চাকরিচ্যুত শিক্ষকরা
  • রোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর
  • কক্সবাজারে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব
  • উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন: নিহত ২, পুড়েছে ৫০০ আশ্রয়কেন্দ্র

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net