Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
২৪ ঘণ্টার মধ্যে কুরবানীর বর্জ্য অপসারণ হবে: মেয়র তাপস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 June, 2023, 10:55 am
Last modified: 29 June, 2023, 11:41 am

Related News

  • মোগল থেকে টার্কিশ মোটিফ: বাহারি নকশার কারুকাজে সেজেছে নারীদের ঈদের পোশাক
  • বিনোদন কেন্দ্রগুলোতে ঈদ উদযাপনে মানুষের ঢল
  • ঈদের সাজগোজ থেকে খাবার; আগের রাতে মায়ের জাদুতেই ঈদ আনন্দ পায় পূর্ণতা
  • আমরা মুক্ত পরিবেশে ঈদ পালন করছি: মির্জা ফখরুল
  • ঢাকার এমন ঈদ আয়োজন আগে দেখেনি কেউ!

২৪ ঘণ্টার মধ্যে কুরবানীর বর্জ্য অপসারণ হবে: মেয়র তাপস

তিনি সবাইকে দুই দিনের মধ্যেই কোরবানির কাজ সম্পন্ন করার অনুরোধ জানান
টিবিএস রিপোর্ট
29 June, 2023, 10:55 am
Last modified: 29 June, 2023, 11:41 am

ঢাকা শহরে কুরবানীর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ হবে বলে জানিয়েছেন  ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস।

জাতীয় ঈদগায়ে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি বলেন, "আপনারা জানেন কুরবানীর বর্জ্য অপসারণ নিয়ে আমাদের দুই সিটি কর্পোরেশনেরই ব্যাপক কর্মযজ্ঞ থাকে। আমরা প্রস্তুত আছি। আশা করি নির্ধারিত সময়ের মধ্যে আমরা বর্জ্য অপসারণ করতে পারব।"

"আমাদের প্রায় সাড়ে তিনশ যানবাহন আছে। এছাড়া আমরা আরো কিছু সংস্থা থেকে গাড়ি ও যন্ত্রপাতি এনেছি। এর বাইরে আমাদের প্রায় দশ হাজার জনবল নিয়োজিত থাকবে," বলেন তিনি।

মেয়র তাপস আরো জানান, "কেন্দ্রীয় নিয়ন্ত্রণ পক্ষ থেকে ইতোমধ্যেই নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়েছে। আগের মতো এবারও আমরা ২৪ ঘণ্টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করবো।"

তিনি আরও বলেন, "আগামীকাল যারা কোরবানি দিবে তাদের বর্জ্যও আমরা একইভাবে নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ করবো। তবে আমি সবাইকে অনুরোধ করব যেন দুই দিনের মধ্যেই পশু জবাইয়ের কাজ সম্পন্ন হয়। তৃতীয় দিনে যেন না নেওয়া হয়।"

মেয়র আতিকুল বলেন, "আগে ঢাকায় বৃষ্টি হলে মানুষ আটকা পড়তো। কিন্তু এখন পানি নেমে যায়, আটকে থাকছে না। বর্জ্য অপসারণে সব থেকে বেশি সাহায্য দরকার এলাকাবাসীর। যত্রতত্র ময়লা যেন না ফেলে রাখা হয়। আমরা সবাইকে বায়োডিগ্রেডেবল পলিথিন দিয়েছি। এতে করে নির্দিষ্ট স্থানে আপনারা বর্জ্য ফেলে দেবেন।"

"আমাদের প্রায় ১১ হাজার শ্রমিক কাজ করছে। এবং আমি সবাইকে অনুরোধ করব শ্রমিক ভাই বোনদের যেন সাহায্য করে,"

"আজকে কোরবানির দিয়ে অনেকেই বাড়ি চলে যাবে। যেহেতু এডিস মশার প্রকোপ চলছে, তাই আমি অনুরোধ করব যেসব পাত্রে পানি জমে তা যেন উল্টিয়ে রাখা হয়,"

"সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা আমরা মাঠে থাকবো। কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে কেউ সেখানে যোগাযোগ করতে পারবে। যোগাযোগ করলে আমরা তড়িৎ গতিতে ব্যবস্থা নেব," আশ্বস্ত করেন তিনি।

 

Related Topics

টপ নিউজ

তাপস / ঈদ উদযাপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইলাস্ট্রেশন: সিএনএন
    যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: টিবিএস
    অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

Related News

  • মোগল থেকে টার্কিশ মোটিফ: বাহারি নকশার কারুকাজে সেজেছে নারীদের ঈদের পোশাক
  • বিনোদন কেন্দ্রগুলোতে ঈদ উদযাপনে মানুষের ঢল
  • ঈদের সাজগোজ থেকে খাবার; আগের রাতে মায়ের জাদুতেই ঈদ আনন্দ পায় পূর্ণতা
  • আমরা মুক্ত পরিবেশে ঈদ পালন করছি: মির্জা ফখরুল
  • ঢাকার এমন ঈদ আয়োজন আগে দেখেনি কেউ!

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইলাস্ট্রেশন: সিএনএন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net