Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
কক্সবাজারে হোটেল-মোটেলে ছাড় থাকলেও বুকিং মাত্র ৫০%

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
28 June, 2023, 01:05 pm
Last modified: 28 June, 2023, 01:12 pm

Related News

  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
  • প্রায় ৬ লাখ মুসল্লির অংশগ্রহণে ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত
  • ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে আরও এগিয়ে নেয়া হোক ঈদের দিনের প্রকৃত আনন্দ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

কক্সবাজারে হোটেল-মোটেলে ছাড় থাকলেও বুকিং মাত্র ৫০%

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা করছেন, ঈদুল আজহার পরদিন থেকে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল নামবে।
কক্সবাজার প্রতিনিধি
28 June, 2023, 01:05 pm
Last modified: 28 June, 2023, 01:12 pm
ছবি- টিবিএস

বর্ষা মৌসুমকে কেন্দ্র করে কক্সবাজারের পাঁচ শতাধিক হোটেল-মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজগুলোতে বিশেষ ছাড় চললেও আশানুরূপ বুকিং নেই।

তারকামানের হোটেলগুলোতে ছাড় চলছে ৪০ শতাংশ পর্যন্ত। অন্যান্য হোটেল-মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজগুলোতে থাকছে ৩০ থেকে ৪০ শতাংশ ছাড়। কিন্তু এত বেশি ছাড় থাকলেও রুম বুকিং হয়েছে ৫০ শতাংশ।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা করছেন, ঈদুল আজহার পরদিন থেকে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল নামবে।

সী গাল হোটেলের ম্যানেজার তারেক আজিজ বলেন, "এবারের ঈদুল আজহা পড়েছে বর্ষা মৌসুমে। এরইমধ্যে হোটেলের ৯০ শতাংশ রুম বুকিং হয়েছে, বাকিগুলো বুকিং হয়ে যাবে আশা করি। আর বর্ষা মৌসুমে পর্যটক কক্সবাজার এসে প্রকৃতির এক ভিন্ন রূপ দেখতে পাবে।"

হোটেল কক্স-টুডে'র ব্যবস্থাপক আবু তালেব শাহ বলেন, "বর্ষা মৌসুম হওয়ায় এবাব ৪০ শতাংশ ছাড়ে রুম পাওয়া যাচ্ছে। তবে অন্যান্য বছর ঈদুল আজহার ছুটিতে যেভাবে বুকিং হয়, এবার তা হয়নি। এখন পর্যন্ত ৫০ শতাংশ বুকিং হয়েছে। আশা করি, আগামী দুই দিনের আশানুরূপ রুম বুকিং হবে।"

কক্সবাজার হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, ঈদুল আজহার ছুটিতে তাদের আওতাধীন শতাধিক হোটেলে ৩০ থেকে ৪০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ঈদের পর দিন থেকে কক্সবাজারে পর্যটকের ঢল নামবে বলে আশাব্যক্ত করেন তিনি।

অন্যদিকে, ঈদুল আজহার টানা ছুটিতে যারা কক্সবাজার ভ্রমণে করবেন তাদের সমুদ্রস্নান ও পর্যটন স্পটগুলোতে ভ্রমণ নিরাপদ করতে কয়েক স্তরের ব্যবস্থা নিয়েছে লাইফ গার্ড সংস্থা, ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন।

সমুদ্রস্নানের নির্দেশনা ও লাইফ গার্ড কর্মীদের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন লাইফ গার্ড কর্মীরা।

সী সেফ লাইফ গার্ড সংস্থার কর্মী মোহাম্মদ ইউসুফ বলেন, "ঈদের টানা ছুটিতে লাখো পর্যটকের সমাগত হতে পারে। তাই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সাগর যেহেতু উত্তাল থাকবে, তাই সৈকতে টহল, টাওয়ার থেকে পর্যবেক্ষণ ও বোট নিয়ে সাগরে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে লাইফ গার্ড কর্মীরা।"

"তবে পর্যটকদের কাছে অনুরোধ থাকবে, ঈদের টানা ছুটিতে এসে সৈকতে সমুদ্রস্নানে নামার আগে অবশ্যই লাল-হলুদ পতাকা চিহ্নিত স্থানে এবং লাইফ গার্ড রয়েছে এসব এলাকায় নির্দেশনা মেনে সমুদ্রস্নান করার," বলেন তিনি।

এদিকে ট্যুরিস্ট পুলিশ বলছে, আগত পর্যটকদের নিরাপত্তায় কয়েক স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারি পুলিশ সুপার শেহরিন আলম বলেন, "পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে ট্যুরিস্ট পুলিশ। সাগরপাড়, মার্কেট, হোটেল মোটেল জোন, পর্যটন স্পটগুলোতে নিরাপদে পর্যটকদের ভ্রমণের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।"

 

Related Topics

টপ নিউজ

কক্সবাজার ভ্রমণ / হোটেল ও পর্যটন শিল্প / ঈদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
  • প্রায় ৬ লাখ মুসল্লির অংশগ্রহণে ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত
  • ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে আরও এগিয়ে নেয়া হোক ঈদের দিনের প্রকৃত আনন্দ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net