Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
দুগ্ধ খামারিদের পাশে র‌্যাব

বাংলাদেশ

হাসিবুর রহমান বিলু
15 May, 2020, 03:20 pm
Last modified: 15 May, 2020, 03:31 pm

Related News

  • দেশজুড়ে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা করছে র‍্যাব
  • র‍্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ
  • র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
  • একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা হুমকি নেই, তবে সব ধরনের প্রস্তুতি আছে: র‍্যাবের মহাপরিচালক
  • সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালেন জামায়াত নেতা

দুগ্ধ খামারিদের পাশে র‌্যাব

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সিরাজগঞ্জ ও পাবনায় ক্ষতিগ্রস্ত দুগ্ধ খামারিদের বাঁচাতে গত দুই সপ্তাহে অন্তত এক লাখ লিটার দুধ কিনেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদস্যরা।
হাসিবুর রহমান বিলু
15 May, 2020, 03:20 pm
Last modified: 15 May, 2020, 03:31 pm
দুগ্ধ খামারিদের দুর্দিনে পাশে দাঁড়িয়েছে র‍্যাব। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

সিরাজগঞ্জ ও পাবনায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত দুগ্ধ খামারিদের বাঁচাতে গত দুই সপ্তাহে অন্তত এক লাখ লিটার দুধ কিনেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদস্যরা। ন্যায্য দামে দুধ বিক্রি করতে পেরে একদিকে যেমন খামারিরা বড় অংকের লোকসান থেকে রক্ষা পেয়েছেন, অন্যদিকে কম দামে খাঁটি ঘি আর পনির পাচ্ছেন র‌্যাব সদস্যরা। এ ছাড়া প্রাদুর্ভাবের এই সময় অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

মিল্ক ভিটা কোম্পানি বাংলাদেশে প্যাকেট জাত দুধের চাহিদার অনেকটাই পূরণ করে সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন এলাকার খামারিদের কাছ থেকে সংগ্রহ করা দুধে। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউন থাকায় দুই জেলার খামারিদের অধিকাংশই এতদিন দুধ বিক্রি করতে পারছিলেন না।

এ অবস্থায় র‌্যাব-১২ সদস্যরা তাদের কাছ থেকে সংগ্রহ করা দুধ দিয়ে তৈরি করছেন ঘি আর পনির। ৪৫ টাকা লিটার দামে কেনা দুধে পনির তৈরি করতে কারিগর আনা হয় কিশোরগঞ্জ থেকে; আর ঘি তৈরি করেন পাবনার ফরিদপুর উপজেলার কারিগররা।

খামারিরা জানান, র‌্যাব সদস্যরা তাদের কাছ থেকে কেনার আগে বিক্রি করতে না পেরে হাজার হাজার লিটার দুধ তারা পানিতে ফেলে দিয়েছেন।

র‌্যাব-১২-এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম বলেন, বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন, আমরা যেন স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়াই। এ নির্দেশনার কয়েকদিনের মধ্যে জানতে পারি, সিরাজগঞ্জের শাহাজাদপুরে খামারিরা দুধ বিক্রি করতে না পেরে ফেলে দিচ্ছেন, যা খুবই দুঃখজনক।

'আমি তাৎক্ষণিকভাবে র‌্যাব মহাপরিচালককে বিষয়টি অবগত করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার কথা জানাই। তিনি আমাদের উৎসাহিত করলে দুধ কেনা শুরু করি। গত দুই সপ্তাহে আমরা এক লাখ লিটার দুধ কিনেছি'- বলেন লে. কর্নেল খায়রুল ইসলাম।

তিনি আরও জানান, খামারিদের কাছ থেকে দুধ কেনায় তিনটি পক্ষ উপকৃত হচ্ছে। প্রথমত, খামারিরা বাজারমূল্যে দুধ বিক্রি করে লাভবান হয়েছেন। দ্বিতীয়ত, র‌্যাব ফোর্সের সদস্যরা স্বল্পমূল্যে ঘি ও পনির কিনতে পারছেন। তৃতীয়ত, করোনায় কর্মহীদের অনেকেই ঘি ও পনির তৈরির কাজ করে এ দুর্যোগের সময়ও আয় করতে পারছেন।

খামারিরা বলছেন, লকডাউনের মধ্যে তারা র‌্যাব সদস্যদের কাছে দুধ বিক্রি করে উপকৃত হয়েছেন। আরও কিছুদিন এভাবে দুধ বিক্রি করতে পারলে কিছুদিন আগের হওয়া ক্ষতি তারা পুষিয়ে উঠতে পারবেন।

'হাজার হাজার লিটার দুধ নিয়ে আমারা যখন বিপাকে, বিক্রি করতে না পেরে পানিতে ফেলে দিচ্ছিলাম, তখন র‌্যাব সদস্যরা দুধ কিনতে শুরু করেন। এখন টাকা উঠে আসছে'- বললেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুধ বিক্রেতা বাদল প্রামাণিক।

'করোনার কারণে আমরা প্রায় নিঃশেষ হয়ে যাচ্ছিলাম। এই সময় আমাদের পাশে দাড়ায় র‌্যাব। এতে দুধ আর আগের মতো নষ্ট হচ্ছে না', বললেন একই এলাকার খামারি বিপ্লব ঘোষ।

খামারিদের কাছ থেকে প্রতিদিন অন্তত তিন হাজার লিটার দুধ কিনতে চায় র‌্যাব। তবে দুগ্ধ উৎপাদনকারি কোম্পানিগুলো পুনরায় আবার চালু হলে তা কতটা সম্ভব হবে, তা নিয়ে সংশয় রয়েছে। পাবনা ও সিরাজগঞ্জের ওই অঞ্চলে প্রতিদিন প্রায় আড়াই লাখ লিটার দুধ উৎপাদন হয়। এরমধ্যে শাহজাদপুর, বেড়া, উল্লাপাড়া উপজেলা উল্লেখযোগ্য।

Related Topics

টপ নিউজ

র‍্যাব / পাবনা / সিরাজগঞ্জ / দুগ্ধ খামার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • দেশজুড়ে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা করছে র‍্যাব
  • র‍্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ
  • র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
  • একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা হুমকি নেই, তবে সব ধরনের প্রস্তুতি আছে: র‍্যাবের মহাপরিচালক
  • সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালেন জামায়াত নেতা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net